ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দুই পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ


দুই পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পিরোজপুরের জিয়ানগরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। গত শনিবার (২৭ জুন) রাতে এ ঘটনা ঘটে। পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির আহত জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) রিয়াদুদ সালেহীন বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির একটি টিম বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করার জন্য জিয়ানগরের কালাইয়া গ্রামে গিয়েছিল। ওই গ্রামের নাসির মাতুব্বরের বকেয়া বিল বাকি থাকায় তার ঘরের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাসির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বর ওই টিমের দুই কর্মকর্তাকে মারধর করেন এবং তাদের কাছে থাকা বকেয়া বিল আদায়ের টাকা ছিনিয়ে নেন। এ ঘটনার খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে।

পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেন জানান, পল্লী বিদ্যুত সমিতির একটি দল যখন বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গেলে তখন দুজন গ্রাহক আমাদের দুই কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনার পর আমরা ওই গ্রাহকের মিটার খুলে নিয়ে এসেছি এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

ইন্দুরকানী এবং পত্তাশী ইউনিয়নের দায়িত্বে থাকা পল্লী বিদ্যুতের কর্মকর্তা দিদার হোসেন জানান, আমরা জুন ক্লোজিং হিসেবে বকেয়া বিল আদায় করার জন্য এলাকায় এলাকায় মাইকিং করিয়েছি। তারপরেও বকেয়া বিল আদায় করতে গেলে আমাদের ওপর হামলা করাটা অত্যন্ত ন্যক্কারজনক। অপরাধীদের শাস্তির আওতায় আনতে আমরা আইনের আশ্রয় নিয়েছি।

জিয়ানগর থানার ওসি মো. মোহাব্বত খান বলেন, ‘পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তাকে মারধরের খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করি। এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


মুন্সীগঞ্জে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ

মুন্সীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে জেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. খোরশেদ আলম, এনডিসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৯৪১ জন শিশুকে ১ লাখ আইইউ (নীল) ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬৬ হাজার ৬৯৫ জন শিশুকে ২ লাখ আইইউ (লাল) ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। এই কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৯১ হাজার ৬৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিবিধ জটিলতা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয় যে, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য।

বক্তারা আরও বলেন, সুস্থ, সবল ও অপুষ্টিমুক্ত শিশু গড়ে তোলার জন্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য অভিভাবক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪ জন

রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে পুলিশের পক্ষ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত ৭টা ১০ মিনিটের দিকে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।

রবিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোতালিব প্লাজার একটি দোকানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরো উল্লেখ করেন, প্রাথমিক জিঁগাসাবাদের মাধ্যমে গ্রেপ্তাররা পুলিশের কাছে দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চানপুর গ্রামে বাক ও শ্রবন প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত আকরাম আলী (৩৫)।

ভিকটিমের পরিবারের এমন অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানা পুলিশ।

অভিযুক্ত আকরম আলী একই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের বাসিন্দা।

এ ঘটনার পর ভিকটিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মু. রেজা হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%