ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গবেষণা ও দক্ষতা অর্জনে তরুণদের প্রতি আহ্বান শিমুল বিশ্বাসের


গবেষণা ও দক্ষতা অর্জনে তরুণদের প্রতি আহ্বান শিমুল বিশ্বাসের

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদেরকে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন। তিনি বলেন, এ জন্য মানসম্মত শিক্ষা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতার প্রয়োজন।

শুক্রবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী আইইউটির ১৭তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভিনের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ২০২৪ সালের নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত আইইউটির শিক্ষার্থী মীর মোজাম্মেল হোসেন নাইম, জোবায়ের আলম সাকিব এবং মুবতাসিম রহমান মাহিনের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড

এসময় শিমুল বিশ্বাস বলেন, ‘অটোমেক টু পয়েন্ট জিরো’ সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী একটি আয়োজন। যা শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বাস্তবমুখী প্রযুক্তিচর্চায় উৎসাহিত করবে। সফল আয়োজনের জন্য আইইউটি কর্তৃপক্ষ, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইইউটি অটোমোবাইল সোসাইটির প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

শিমুল বিশ্বাস আরও বলেন, আইইউটি একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম।

তিনি বলেন, উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি এবং মেধাবী মানবসম্পদই উদ্ভাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। বিশ্ব ইতিহাসের বিভিন্ন যুগান্তকারী পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অবস্থান করছে। তাই শিক্ষার পাশাপাশি ইতিহাস থেকেও শিক্ষা গ্রহণের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার গোলরক্ষকের দিকে নজর ম্যানচেস্টার সিটির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


আর্জেন্টিনার গোলরক্ষকের দিকে নজর ম্যানচেস্টার সিটির

আসন্ন গ্রীষ্মের দলবদলের ক্ষেত্রে আরও বেশি সময় হাতে নেই। ক্লাবগুলো নিজেদের শক্তি বাড়াতে পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে।

এই প্রেক্ষাপটে, গোলবারের নিচে নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে ফরাসি ক্লাব মার্সেই থেকে আসা আর্জেন্টাইন গোলরক্ষক হেরেনিমো রুলিকে দলে ভেড়াতে চাইছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইতিমধ্যে, রুলির সাথে দুই বছরের চুক্তির ব্যক্তিগত শর্তাবলী চূড়ান্ত করা হয়ে গেছে।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানের তথ্য অনুসারে, ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষককে ক্লাবের এক নম্বর গোলকিপার জিয়ানলুইজি ডোন্নারুম্মার ব্যাকআপ হিসেবে দলে নিতে চাচ্ছে সিটিজেনরা। জেমস ট্রাফোর্ড লিডস ইউনাইটেডে যোগদানের পর খালি হওয়া শূন্যস্থান পূরণ করতে চাচ্ছে ম্যানসিটি।

হেরেনিমো রুলি নিজেও ইতিহাদ স্টেডিয়ামে আসতে অত্যন্ত আগ্রহী এবং চুক্তি করতে রাজি হয়েছেন। বর্তমানে, ম্যানচেস্টার সিটি ও মার্সেইয়ের মধ্যে ক্লাব-টু-ক্লাব ফি নিয়ে সরাসরি আলোচনা চলছে।

এখন পর্যন্ত, ম্যানসিটি ইতিমধ্যে ২ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব পাঠিয়েছে, তবে মার্সেই ৩.৫ মিলিয়ন ইউরো দাবি করছে। উল্লেখ্য, রুলি এর আগেও ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যবর্তী সময়ে লোনে ম্যানচেস্টার সিটিতে ছিলেন, তবে তখন কোনো অফিশিয়াল ম্যাচ খেলার সুযোগ পাননি।

ফ্যাব্রিজিও রোমানোর মতে, ম্যানচেস্টার ক্লাবটি জেমস ট্র্যাফোর্ডের বদলি হিসেবে তাকে নতুন ব্যাক-আপ গোলকিপার হিসেবে চুক্তিবদ্ধ করতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ চ্যাম্পিয়ন স্মৃতির চোখে এবার বাংলাদেশের জার্সির স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ চ্যাম্পিয়ন স্মৃতির চোখে এবার বাংলাদেশের জার্সির স্বপ্ন

বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের চককৃষ্ণ গ্রামের সাঁওতাল কিশোরী স্মৃতি কিসকু। তিনি স্ট্রাইকার হিসেবে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রংপুর বিভাগকে শিরোপা জিতিয়েছেন।

এখন তার একটাই স্বপ্ন—একদিন বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নামা।

মাত্র ১৩ বছর বয়সেই জাতীয় পর্যায়ে এই সাফল্য স্মৃতি অর্জন করেছে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের একটি গল্প। দুই বছর আগে সে তার বাবাকে হারিয়েছে।

এরপর প্রায় দুই মাস নিখোঁজ ছিলেন তার মা। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে বিদ্যুৎবিহীন, জরাজীর্ণ একটি ঘরে একা থাকতে হয়েছে স্মৃতিকে। অভাব-অনটনের কারণে তাকে অনেক দিন অর্ধাহারে, কখনো কখনো না খেয়েও কাটাতে হয়েছে। তবে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েও সে ফুটবল থেকে দূরে রাখতে পারেনি।

প্রতিদিন অনুশীলনের মাধ্যমে সে তার স্বপ্নকে আঁকড়ে ধরে রেখেছিল। নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার আসরে একের পর এক গোল করে সে সবার নজর কাড়ে। তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে রংপুর বিভাগ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

এই সাফল্যের মধ্যেই স্মৃতির জীবনে এক আনন্দের খবরও এসেছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দীর্ঘদিন নিখোঁজ থাকার পর মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়েছে।

বহুদিন পর মায়ের কণ্ঠ শুনে আবেগে স্মৃতি কান্নায় ভেঙে পড়ে।

স্মৃতি কিসকু বলেন, ‘মায়ের সঙ্গে দেখা করতে চাই। মা পাশে থাকলে আমি আরো ভালো খেলতে পারব। আমার স্বপ্ন, একদিন বাংলাদেশের হয়ে খেলব।’

স্মৃতির কোচ মিলন মিয়া জানান, ‘স্মৃতির মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। সে প্রতিকূলতার মধ্যেও পরিশ্রম এবং নিষ্ঠা দেখিয়েছে, যা খুব কম খেলোয়াড়ের মধ্যে দেখা যায়। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে স্মৃতি একদিন জাতীয় দলে খেলবে।’

স্থানীয় বাসিন্দাদের মতে, স্মৃতির মতো প্রতিভাবান খেলোয়াড়ের নিয়মিত প্রশিক্ষণ, পড়াশোনা, পুষ্টিকর খাদ্য এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হলে সে আন্তর্জাতিক পর্যায়েও দেশের জন্য অসাধারণ সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।

রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, ‘স্মৃতি কিসকুর এই অর্জন শুধু পীরগঞ্জ বা রংপুরের নয়, পুরো দেশের গর্ব। তার মতো প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১

মরক্কো সীমান্ত অতিক্রম করে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় প্রবেশের চেষ্টা করার সময় যে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪১ জনে পৌঁছেছে। এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্থানীয় আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস। তবে, নিহতদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

গত ২৪ ঘণ্টায় স্থল ও জলপথ ব্যবহার করে প্রায় ৬০ হাজার মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশ করছেন। তাদের মধ্যে অনেকে সমুদ্রপথে সাঁতরে পানির ওপর নির্মিত সীমান্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে স্পেনের এই ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার সেউতা সফর করেন। তিনি এই ঘটনাটিকে স্পেনের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে প্রবেশকারীদের দ্রুত মরক্কোয় ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। শুধুমাত্র শুক্রবারে প্রায় ২৫ হাজার অভিবাসীকে সেউতা থেকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, সেউতার সিভিল গার্ড কর্মকর্তাদের একটি স্থানীয় সংগঠনের নেতা রাচিত সবিহি বর্তমান পরিস্থিতিকে গুরুতর মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, হাজার হাজার অভিবাসী, বিশেষ করে অভিভাবকহীন শিশুরা খোলা আকাশের নিচে ফুটপাতে রাত কাটাতে বাধ্য হচ্ছে। অনেকেই শহরের বিভিন্ন সড়কে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন।

সবিহি আরও জানান, নিহতদের মধ্যে অনেকেই সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছেন। এর সাথে পাশাপাশি, মরক্কো সীমান্তসংলগ্ন তারাজাল সৈকতের ব্রেকওয়াটার অতিক্রমের সময় পদদলিত হয়ে আরও কয়েকজনের মৃত্যু ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সীমান্ত এলাকায় মরক্কোর নিরাপত্তা বাহিনী জলকামান ব্যবহার করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণে স্মৃতিস্তম্ভ বা স্থাপনা নির্মাণ এবং সেগুলো নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ফুলহার এলাকায় ধলেশ্বরী নদীর তীরবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, ‘সৈয়দপুরে এ রকম তিনটি সম্মুখ সমরের স্থান রয়েছে। এর মধ্যে একটি আজ পরিদর্শন করলাম। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে এসব স্থানের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করা এবং স্মৃতিগুলো সংরক্ষণ করা যায় কিনা সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ নামক রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। পরবর্তীতে নানা আন্দোলন-সংগ্রাম, এমনকি ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানও মুক্তিযুদ্ধের মূল আদর্শকে ঘিরেই পরিচালিত।’

এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসায় পীর সাহেব আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে আছরের নামাজ আদায় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%