ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

জেলা প্রশাসকের নির্দেশে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সমস্যার সমাধানে কাজ চলছে


জেলা প্রশাসকের নির্দেশে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সমস্যার সমাধানে কাজ চলছে

জেলা প্রশাসকের নির্দেশে, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কাজ করছে।

অতি বৃষ্টির কারণে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ সমস্যার সমাধানে জেলা প্রশাসনের নির্দেশনায় প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সমন্বিতভাবে কাজ চলমান রয়েছে। জেলার সর্বসাধারণের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন: সিসিক প্রশাসকের সঙ্গে এমপি মালেকের বৈঠক: ৬ ওয়ার্ডে ৩৪২ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

বিদেশি বিনিয়োগ আকর্ষণে পরিবেশ উন্নয়নে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


বিদেশি বিনিয়োগ আকর্ষণে পরিবেশ উন্নয়নে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য একটি আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন আজ সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

আইসিটি মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার আরো বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে কর কাঠামোকে আরো প্রতিযোগিতামূলক করা, প্রয়োজনীয় প্রণোদনা ও সুবিধা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবার সুবিধা পৌঁছে দেওয়া। ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্ট ডিভাইস নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। দেশের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।

রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার প্রশংসা করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। এতে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরো শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।

ভিসাসংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করতে কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সংস্কার গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা আরো সহজ হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব লি নামসু এবং স্যামসাং ইলেকট্রনিক্স-এর কান্ট্রি ম্যানেজার জাংমিন জং উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ মাননীয় এমপি মহোদয়ের

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


নারায়ণগঞ্জ ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ মাননীয় এমপি মহোদয়ের

ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় এমপি মহোদয়।

সাম্প্রতিক সময়ে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ডিএনডি বাঁধ এলাকার বিভিন্ন স্থানে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এলাকার হাজার হাজার বাসিন্দা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ফলে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি ক্রমশ বেড়েই চলেছে।

এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়েছে। বিশেষভাবে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউস এবং কদমতলী পাম্প হাউস-এর সকল সেচ ও পানি নিষ্কাশন মেশিন সার্বক্ষণিক সচল রেখে দ্রুত পানি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর তাগিদ প্রদান করা হয়েছে।

মাননীয় এমপি জনাব আজহারুল ইসলাম মান্নান বিশ্বাস করেন, ডিএনডি বাঁধ এলাকার মানুষের কষ্ট লাঘবে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ও দ্রুত কার্যক্রমই এই সংকট মোকাবিলার একমাত্র উপায়। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে অতি দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি সেলিম হোসেন দিপু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা সেলিম মেম্বা, গাজী মজিবুর, রাকিবুল ইসলাম সাগর, টিএই তোফা, কবির, বাদল, মাহাবুব, আনোয়ার, সাজ্জাদ সহ অন্যান্য নেতা কর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর টকশোতে দেখানো হবে না গোলাম মাওলা রনিকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


আর টকশোতে দেখানো হবে না গোলাম মাওলা রনিকে

টেলিভিশনের টকশোতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি সোমবার একটি সংক্ষিপ্ত পোস্টে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ ঘোষণা দিয়েছেন। গোলাম মাওলা রনি লেখেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধুমাত্র আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশাআল্লাহ।’

যদিও পোস্টে টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা তিনি দেননি। এ বিষয়টি জানার জন্য গোলাম মাওলা রনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “টানা ৫–৭ বছর ধরে নিয়মিত টেলিভিশন টকশো করছি। বেশির ভাগ অনুষ্ঠানের পর বাসায় ফিরতে রাত ১টা থেকে ২টা বেজে যায়। দীর্ঘকাল এই জীবনযাত্রা স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। এছাড়া চিকিৎসকরাও এখন আর আমাকে এভাবে টকশো চালিয়ে নেওয়া সাপোর্ট করেন না। তাদের মতে, এই বয়সে পর্যাপ্ত ঘুম দরকার। সবকিছু বিবেচনায় নিয়ে আপাতত টেলিভিশন টকশো আর করা হবে না। তবে ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত বিশ্লেষণ ও মতামত তুলে ধরবো।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জগন্নাথদেবের রথযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জগন্নাথদেবের রথযাত্রা

বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের ১২৮টি স্থানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশের উদ্যোগে শুরু হতে যাচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। ৯ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন হবে রাজধানীর স্বামীবাগ আশ্রমে একটি বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে।

সোমবার (১৩ জুলাই) স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়।

প্রথম দিনের সূচনা সকাল ৮টায় হবে, যেখানে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় একটি বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হবে। এরপর দুপুরের পর থেকেই স্বামীবাগ আশ্রম থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হবে। এই রথযাত্রা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার এবং পলাশীর মোড় অতিক্রম করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

এছাড়াও, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে, যা একই পথে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে এসে শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%