০৬:৪৮ পি.এম
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। গত বুধবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে লাভরভ বলেন, যেকোনো আলোচনা ইতিবাচক হতে পারে।
তিনি জানিয়েছেন, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনা বর্তমানে অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রতি ওয়াশিংটনের বেশি মনোযোগ এবং ইউক্রেনের কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে রাশিয়ার কঠোর অবস্থানের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না।
আরও পড়ুন: নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে কারণগুলো বিশ্লেষণ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ম্যানিলায় সাংবাদিকদের রুবিও বলেন, ‘একটি নৈশভোজে লাভরভের সঙ্গে তার সংক্ষিপ্ত কথা হয়েছে। তবে মূল আলোচনা হবে বৃহস্পতিবারের বৈঠকে।’
রুবিও বলেন, ‘ইউক্রেন যুদ্ধ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যান্য বিষয়ে সহযোগিতার সুযোগকে সীমিত করে দিয়েছে। তবু আমরা সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করব।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই, এই যুদ্ধের অবসান হোক। এ বিষয়ে আলোচনা করব এবং যুদ্ধশেষ করতে যুক্তরাষ্ট্র গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।’
আরও পড়ুন: মার্কিন সিনেটে জিতে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী কাওয়াস
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের দূরপাল্লার হামলাকে সমর্থন করেছেন।
তার মতে, এই ধরনের চাপ যুদ্ধের অবসানে ভূমিকা রাখতে পারে। ইউক্রেনের এসব হামলার ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন