ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা


শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নতুন একটি সিনেমার নাচের দৃশ্য শুটিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। চিকিৎসকদের মতে, তার হিপের একটি টেনডন সম্পূর্ণরূপে ছিঁড়ে যাওয়ার কারণে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনার সম্মুখীন হন রাশমিকা। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে, তার হিপের একটি টেনডন পুরোপুরি ছিঁড়ে গেছে।

চিকিৎসকদের মন্তব্য অনুযায়ী, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলন করেন। ফলে, আপাতত সব ধরনের শারীরিক পরিশ্রম ও পেশাগত কাজ থেকে বিরত থাকার জন্য চিকিৎসকরা অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: রাত পোহালেই ভোট, বিএনপি না জামায়াত হাসবে?

সূত্রে জানা গেছে, ছয় সপ্তাহের বিশ্রামের পর পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে কাজে ফিরবেন রাশমিকা। তিনি বর্তমানে একটি সঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন। এ কারণে বাধ্যতামূলক এই বিশ্রামের ফলস্বরূপ চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত রাশমিকা মান্দানা বা তার টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি এ আহ্বান জানিয়ে বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

শনিবার সকালে, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। এর ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজরির ইতিবাচক সংশোধন করেছে।

সার্জিও গর মন্তব্য করেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বৈঠকে আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়েছে।

শাহাদাৎ স্বাধীন বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)-এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। সার্জিও গর আশ্বাস প্রদান করেন, বাংলাদেশে এফডিএ’র পরীক্ষাকার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন (ডিএফসি)-এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ দূত জানান, বাংলাদেশে ডিএফসি’র বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। ঢাকায় মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই একটি ইউএস ইনভেস্টর সামিট আয়োজন করতে আগ্রহী এবং তিনি এ উদ্যোগ বাস্তবায়নে নিজে কাজ করছেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথাও উল্লেখ করেন, উপ-প্রেস সচিব জানান। এর প্রেক্ষিতে বিশেষ দূত গর বলেন, এ খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ভবিষ্যতে প্যাক্স সিলিকা উদ্যোগের অংশীদার হওয়ার সম্ভাবনা রাখে। এই বিষয়ে তিনি উদ্যোগ নেবেন বলে জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তার আগের দিনের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার অর্ধেকের বেশি অংশ যুক্তরাষ্ট্রের অবদান থেকে আসে। এজন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্জিও গর বলেন, রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন। তিনি এ লক্ষ্যে আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি শিক্ষা সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


কারিগরি শিক্ষা সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের বিশাল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষার অভাবে প্রচলিত শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব বক্তব্য রাখেন। শনিবার (০১ আগস্ট) এই অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন, বলেও জানান তিনি।

এতে তিনি বলেন, শুধুমাত্র প্রচলিত শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে দেশের বিশাল মানবসম্পদকে কাজে লাগানো সম্ভব নয়। তাই, কারিগরি শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা উচিত। এরই মধ্যে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এহছানুল হক মিলন আরও জানান, দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

অনুষ্ঠানে জুলাইয়ের আন্দোলনের স্মৃতি স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, জুলাইয়ের স্মৃতি কখনো মুছে ফেলা যাবে না। যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতি ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ। এজন্য শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে দেশের তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে পরিবহন সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেয়ার আশ্বাসও দেন তিনি। তিনি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের বিষয়েও কথা বলেন।

এ সময় ‘মায়ের ডাক’ প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা তুলি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে দলীয়করণের ঊর্ধ্বে গিয়ে সবাইকে কাজ করা জরুরি। স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আপস নয়।’

অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে মতবিরোধ থাকলেও জুলাই নিয়ে মতবিরোধ নেই।’ বক্তারা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের স্মৃতিকথা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করফাঁকির তথ্য ফাঁসের পর ট্রাম্পের ১.৭ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল বাতিলের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


করফাঁকির তথ্য ফাঁসের পর ট্রাম্পের ১.৭ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল বাতিলের নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ১০ বিলিয়ন ডলারের মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়ে বাতিল করেছেন এক ফেডারেল বিচারক। একইসঙ্গে, সরকারের সঙ্গে করা ট্রাম্পের একটি বিতর্কিত চুক্তিও অবৈধ ঘোষণা করা হয়। ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

এই ঘটনার সূত্রপাত ঘটে গত জানুয়ারিতে। গোপন কর রেকর্ড ফাঁস হওয়ার পর ট্রাম্প আইআরএস ও ট্রেজারির বিরুদ্ধে ক্ষতিপূরণ হিসেবে ১০ বিলিয়ন ডলার চেয়ে মামলা করেন। ফাঁস হওয়া নথি অনুযায়ী, ২০১৬ ও ২০১৭ সালে ট্রাম্প শুধুমাত্র ৭৫০ ডলার আয়কর দিয়েছিলেন।

কিন্তু মামলাটি বিচারের পরিবর্তে একটি বিতর্কিত মীমাংসায় গড়িয়ে যায়। এই চুক্তির ফলে ট্রাম্প, তার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে আইআরএসের অডিট থেকে দায়মুক্তি দেওয়া হয়। সেইসঙ্গে জনগণের টাকায় ১.৭৭৬ বিলিয়ন ডলারের একটি ‘ক্ষতিপূরণ তহবিল’ গঠনের প্রস্তাব ছিল।

তবে, ডিস্ট্রিক্ট জজ ক্যাথলিন এম. উইলিয়ামস এই চক্রান্তকে চিহ্নিত করেন। তিনি রায় দেন যে মামলাটিতে কোনো আইনি সত্যতা নেই। বরং, বিচারব্যবস্থাকে কাজে লাগিয়ে পূর্বনির্ধারিত চুক্তি বৈধ করার চেষ্টা হয়েছে। মামলা নেওয়া উভয় পক্ষ একই সরকারি স্বার্থ রক্ষা করছিল। অতএব, বিচারক চুক্তিটি বাতিল করেন এবং ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটোসহ অন্যান্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেন।

এই রায়ের পর তহবিল বাতিল করা হয় এবং ট্রাম্পের দায়মুক্তি খারিজ হয়ে যায়। এর ফলে ভবিষ্যতে ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির ব্যবস্থা নেওয়ার পথ খুলে যায়।

ট্রাম্পের আইনি দল এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তাদের দাবি, বিচারক তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং গোপন রেকর্ড ফাঁস হওয়ার জন্য সরকারকে জবাবদিহির আওতায় আনতে এই বৈধ মামলা করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্টার্ন চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান ভূমিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


ইন্টার্ন চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান ভূমিমন্ত্রীর

 মিজানুর রহমান মিনু প্রশিক্ষণরত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, শপথ নেওয়ার পর বিশাল দায়িত্ববোধ তৈরি হয়ে যায়। একজন চিকিৎসকের শপথের সঙ্গে জনগণের প্রতি তার দায়িত্ববোধ, সততা, নিষ্ঠা, মানবিকতা এবং দায়বদ্ধতার বিষয়গুলো গভীরভাবে জড়িত।

আজ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, আপনারা আজ সেবার শপথ নিয়েছেন। শপথের অংশ হিসেবে চিকিৎসকদের সব সময় রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে এবং প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে রোগীদের সেবা দেওয়ার মানসিকতা রাখতে হবে।

তিনি আরও বলেন, শপথ গ্রহণের ফলে একজন চিকিৎসকের ওপর বড় দায়িত্ব অর্পিত হয়। রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ, প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে একজন চিকিৎসক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সংশ্লিষ্ট সকলের আবেগ ও গর্বের জায়গা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আচরণ ও সেবার মানের মাধ্যমেই প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উل ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, ড্যাব নেতা ডা. ওয়াসিম হোসেন, ডা. মুর্শেদ জামান মিয়াসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ, প্রশিক্ষণরত চিকিৎসক এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ তথ্যটি উল্লেখ্য যে, আজ ৬২তম ব্যাচের মোট ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%