প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নতুন একটি সিনেমার নাচের দৃশ্য শুটিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। চিকিৎসকদের মতে, তার হিপের একটি টেনডন সম্পূর্ণরূপে ছিঁড়ে যাওয়ার কারণে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনার সম্মুখীন হন রাশমিকা। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে, তার হিপের একটি টেনডন পুরোপুরি ছিঁড়ে গেছে।
চিকিৎসকদের মন্তব্য অনুযায়ী, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলন করেন। ফলে, আপাতত সব ধরনের শারীরিক পরিশ্রম ও পেশাগত কাজ থেকে বিরত থাকার জন্য চিকিৎসকরা অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন।
সূত্রে জানা গেছে, ছয় সপ্তাহের বিশ্রামের পর পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে কাজে ফিরবেন রাশমিকা। তিনি বর্তমানে একটি সঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন। এ কারণে বাধ্যতামূলক এই বিশ্রামের ফলস্বরূপ চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত রাশমিকা মান্দানা বা তার টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন