১২:৫১ পি.এম
পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনী দ্বারা পাঠানো চারটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভূপাতিত হয়েছে।
ইসলামাবাদের অভিযোগ হলো, আফগান সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিতেই এমন উসকানিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তানের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে, যদি এমন কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে তালেবানকে এর চড়া মূল্য দিতে হবে।
অপরদিকে, পুরো ঘটনার একটি ভিন্ন সঙ্গতি উপস্থাপন করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবী হলো, এটি কোনো উসকানিমূলক অভিযান ছিল না। বরং, আফগান বিমান বাহিনী পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠী দায়েশের ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত ও সফল বিমান হামলা করেছে।
আরও পড়ুন: স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী অন্দরমহল
কাবুল থেকে জানা যায়, হামলাটির ফলে জঙ্গিগোষ্ঠীর ব্যাপক প্রাণহানি ঘটেছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি করাচিতে একটি নিরাপত্তা ঘাঁটিতে জঙ্গি হামলার পরে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তখন থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন