ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উর্বশীর ২৩ সেকেন্ডের ব্যক্তিগত ভিডিও ফাঁস


উর্বশীর ২৩ সেকেন্ডের ব্যক্তিগত ভিডিও ফাঁস

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ২৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। ভিডিওটিকে অনেকেই ‘ফাঁস হয়ে যাওয়া’ বলে দাবি করেছেন, তবে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন এটি তার অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, উর্বশী একটি বাথরুমে প্রবেশ করছেন। তার পরনে ছিল সালোয়ার-কামিজ। দরজা বন্ধ করে পোশাক পরিবর্তনের প্রস্তুতি নেওয়ার মুহূর্তেই ভিডিওটি শেষ হয়ে যায়। এই সংক্ষিপ্ত ভিডিও ঘিরে নানা জল্পনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি উর্বশী এই বিষয়ে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট সিনেমার নির্মাতারা তাঁর কাছে এসে বলেন, ছবিটি নিয়ে কোনো ধরনের প্রচারণা বা আলোচনার পরিবেশ তৈরি হয়নি। এমনকি সিনেমাটি নির্মাণ করতে গিয়ে তারা আর্থিক সংকটেও পড়েছেন বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’

অভিনেত্রীর ভাষ্য হচ্ছে, নির্মাতারা তাঁর বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করে ভিডিওটি আগে প্রকাশের অনুমতি নিয়েছেন। তিনি বলেন, এটি আলাদা করে ধারণ করা কোনো ভিডিও ছিল না। বরং এটি তাঁর অভিনীত ‘ঘুষপেটিয়া’ সিনেমার একটি দৃশ্য। সিনেমার প্রচারের স্বার্থে এবং প্রযোজকদের অনুরোধে ভিডিওটি আগে প্রকাশে তিনি সম্মতি দেন।

উর্বশীর এই বক্তব্যের পর স্পষ্ট হয়েছে, বহুল আলোচিত ২৩ সেকেন্ডের ভিডিওটি অননুমোদিতভাবে ফাঁস হয়নি বরং চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছিল।

সূত্র: হিন্দুন্থান টাইমস

 

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বিভিন্ন অভিযোগে ৬৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


রাজধানীতে বিভিন্ন অভিযোগে ৬৫ জন গ্রেফতার

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিযান চালিয়ে শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়। আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারদের মধ্যে বিভিন্ন জানা নাম রয়েছে, যেমন মো. শওকত, মো. সিফাত হাসান, রাবেয়া ওরফে ফিরোজা, মো. ওয়াহিদুজ্জামান, মো. ফরহাদ হোসেন, মো. সোহেল, আবদুর রহমান, মো. বাছেদ মিয়া, মো. ইমন, মো. আব্দুল হক, মো. রমজান, মো. রাব্বি, মো. বিপ্লব, রেনু বেগম, মো. সাগর মন্ডল, মো. আরিফ, মো. নুর মোহাম্মদ, মো. মোস্তফা, মো. বজলু, মো. মনির হোসেন, মো. একরামুল হক, মো. নিজাম উদ্দিন, মো. মোতাহার হোসেন মুত্তাব্বির, মো. ইমরান, মো. সাব্বির হক, মো. রাকিব, মো. শহীদ, মো. রিপন মিয়া, আলামিন হোসেন অনিক, মো. সজল শেখ, মো. জুয়েল, আলমগীর মুন্সী, আকতার হোসেন, আফসার হোসেন জয়, মো. আবুল হোসেন, মো. সাজু, মো. আমিরুল ইসলাম আমিনুল, মো. মামুন, মো. নাঈম বেপারী, মো. নাঈম, মো. নাঈম বেপারী, মো. মামুন, মো. ফয়সাল, মো. ফয়সাল আহমেদ, হযরত আলী হৃদয়, মো. আল মামুন দাইক, মো. হৃদয়, মো. কাউছার ওরফে মিদুল, মো. জাভেদ ওরফে চুন্না, মো. রাশেদ ওরফে ইয়ামিন, মো. রাজু, মো. শাহাদাত, মো. শাওন, মো. শিপন, মো. সুমন, মো. মারুফ, মো. নাছির উদ্দিন, মো. আলামিন, মো. ইকবাল হোসেন, মো. খোরশেদ, মো. শাহীন হাসান, মো. সোহাগ গাজী, মো. ইমরান, সুমন হোসেন এবং রবিউল ইসলাম।

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ৩ জন, শেরেবাংলা নগর থানায় ১০, মোহাম্মদপুর থানায় ৩০, আদাবর থানায় ৭, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন: পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন: পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ফলে তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি আন্দোলন চালিয়ে যাচ্ছে।তীব্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলনকারীরা রাজপথ ছাড়ছে না। বরং তারা নতুন নতুন দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

নয়াদিল্লির যন্তর মন্তর থেকে এই আন্দোলনটির উত্তাপ এখন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে, যার ছায়া পশ্চিমবঙ্গেও অনুভূত হচ্ছে। আন্দোলনকারীরা ‘আজাদি-আজাদি’ স্লোগান দিয়ে রাজপথে গণজাগরণ ঘটাচ্ছে। এ অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ ক্ষুব্ধ হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ জুলাই) মুখ্যমন্ত্রী ভবানীপুরে রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ওই অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন যে, রথের দিন উত্তেজনা ছড়ানোর জন্য মিছিলের ডাক দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, ‘জমায়েত ও যে কোনো দাবি জানাতে রাজ্য সরকারের আপত্তি নেই। কিন্তু যেকোনো বিক্ষোভে দেশবিরোধী স্লোগান উঠলেই সরকার কড়া পদক্ষেপ নেবে।’

এছাড়া তিনি জানান, আগামী সোমবার ওই একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে জাতীয় পতাকা নিয়ে ১৪ হাজার কর্মী সমাবিষ্ট করে মিছিল করা হবে।

মূলত, শুক্রবার রথযাত্রার দিনে নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজ্যের শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এই মিছিলে অংশ নেয় ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরাও। তখন ধর্মতলা চত্বর উত্তাল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, ‘জমায়েত করুন, নিজেদের কথা বলুন। আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করা সম্ভব ছিল। কিন্তু ইচ্ছা করে তারা আজই করেছে। আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন। তবে, যদি দেশবিরোধী স্লোগান হয় তাহলে মার্ক করে অ্যাকশন নেব। ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছে দেশ, তারপর ‘আজাদি’, ‘আজাদি’ বললে অ্যাকশন নেব।’

এছাড়া, মিছিলে অংশ নেওয়া যারা দেশবিরোধী স্লোগান দিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকা ছেড়ে সতীর্থকে চুমু, তোরেসকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


প্রেমিকা ছেড়ে সতীর্থকে চুমু, তোরেসকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন

স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবল খেলোয়াড় ফেরান তোরেসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা।

ছুটি কাটাতে গিয়ে সতীর্থ মার্কোস লরেন্তেকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের কিছু অংশ তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু করেছেন।

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে গুরুত্বপূর্ণ গোল করে স্পেনকে শিরোপা এনে দেওয়া তোরেস বর্তমানে ইবিজা দ্বীপে অবকাশযাপন করছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন স্পেন জাতীয় দলের সতীর্থ মার্কোস লরেন্তে। সমুদ্রসৈকতে দুই বন্ধুর ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা ধরনের মন্তব্য দেখা যায়।

এরই মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, তোরেস কি সমকামী বা উভকামী? তবে এ বিষয়ে তোরেস বা লরেন্তে কেউই কোনো মন্তব্য করেননি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব আলোচনা বা দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

উল্লেখযোগ্য যে, মার্কোস লরেন্তে বিবাহিত এবং তার স্ত্রী প্যাট্রিসিয়া নোয়ার্বে বর্তমানে সন্তানসম্ভবা। অন্যদিকে ফেরান তোরেস সম্প্রতি স্প্যানিশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্টিনা আলগুয়েরোর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন বলে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জানা যায়, দুজনই একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করেছেন।

এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের মেয়ে সিরা মার্টিনেজের সঙ্গে সম্পর্কে ছিলেন তোরেস।

ভাইরাল হওয়া ছবিগুলোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা দেওয়া হলেও, তোরেসের যৌন অভিমুখিতা বা লরেন্তের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি সম্পর্কে কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। তাই এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনীকে দলীয় ‌ভিত্তিতে ব্যবহার করতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সশস্ত্র বাহিনীকে দলীয় ‌ভিত্তিতে ব্যবহার করতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামছুল ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই দলীয় রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাওয়া হেলমেট হলে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে ফিরে দেখা জুলাই অভ্যুত্থান-২০২৪ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শামছুল ইসলাম আরও বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জুলাইকে অবহেলা করে, জুলাইকে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

তিনি উল্লেখ করেন, ১৯৭১ সাল যেমন স্বাধীনতা এনে দিয়েছে, তেমনি জুলাই গণ-অভ্যুত্থান সুশাসন ও মানুষকেন্দ্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সামনে এনেছে। সেই চেতনা ধারণ করেই বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনের কাজ করছে।

প্রতিরক্ষা উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের চেতনার মূল ভিত্তি হলো বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা। এ চেতনার তিনটি প্রধান স্তম্ভ হচ্ছে বৈষম্যের অবসান, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জাতীয় সংহতি ও পুনর্মিলন।

তিনি দাবি করেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড এবং পরবর্তী সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও গণতন্ত্রের ওপর আঘাতের ঘটনাগুলোর ধারাবাহিকতায় জুলাই গণ–অভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল।

তিনি জানান, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের তিনটি শ্রেণিতে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।

এর পাশাপাশি শহীদ ও আহত যোদ্ধা পরিবারের তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের আওতায় আনার কাজ চলছে।

এছাড়া, বিগত সরকারের আমলে নির্যাতনের শিকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে বোর্ড কমিটি গঠন করা হয়েছে।

মেজর সিনহা হত্যা ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে শামছুল ইসলাম বলেন, এ বিষয়ে শিগগির দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

তিনি আরো বলেন, বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পেশাদার, রাজনীতিমুক্ত ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে মেধা ও যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড।

শামছুল ইসলাম বলেন, সশস্ত্র বাহিনীকে কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না; বাহিনীর আনুগত্য থাকবে সংবিধান ও রাষ্ট্রের প্রতি।

জাতীয় নিরাপত্তা জোরদারে অর্থনৈতিক, খাদ্য, সাইবার, তথ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অবশেষে, উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্র ও জাতি পুনর্গঠনে ঐক্যের বিকল্প নেই। বিভক্ত হলে আধিপত্যবাদী শক্তি প্রভাব বিস্তারের সুযোগ পায়। বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি যোগ করেন, জুলাইয়ের আত্মত্যাগ, সত্য ও ইতিহাস যেন অপব্যাখ্যা, বিভ্রান্তি বা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বিকৃত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তাঁর অভিযোগ, কেউ কেউ জুলাইকে নিজেদের রাজনৈতিক বয়ানের অংশ হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%