প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ২৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। ভিডিওটিকে অনেকেই ‘ফাঁস হয়ে যাওয়া’ বলে দাবি করেছেন, তবে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন এটি তার অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছিল।
ভিডিওতে দেখা যায়, উর্বশী একটি বাথরুমে প্রবেশ করছেন। তার পরনে ছিল সালোয়ার-কামিজ। দরজা বন্ধ করে পোশাক পরিবর্তনের প্রস্তুতি নেওয়ার মুহূর্তেই ভিডিওটি শেষ হয়ে যায়। এই সংক্ষিপ্ত ভিডিও ঘিরে নানা জল্পনা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি উর্বশী এই বিষয়ে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট সিনেমার নির্মাতারা তাঁর কাছে এসে বলেন, ছবিটি নিয়ে কোনো ধরনের প্রচারণা বা আলোচনার পরিবেশ তৈরি হয়নি। এমনকি সিনেমাটি নির্মাণ করতে গিয়ে তারা আর্থিক সংকটেও পড়েছেন বলে উল্লেখ করেছেন।
অভিনেত্রীর ভাষ্য হচ্ছে, নির্মাতারা তাঁর বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করে ভিডিওটি আগে প্রকাশের অনুমতি নিয়েছেন। তিনি বলেন, এটি আলাদা করে ধারণ করা কোনো ভিডিও ছিল না। বরং এটি তাঁর অভিনীত ‘ঘুষপেটিয়া’ সিনেমার একটি দৃশ্য। সিনেমার প্রচারের স্বার্থে এবং প্রযোজকদের অনুরোধে ভিডিওটি আগে প্রকাশে তিনি সম্মতি দেন।
উর্বশীর এই বক্তব্যের পর স্পষ্ট হয়েছে, বহুল আলোচিত ২৩ সেকেন্ডের ভিডিওটি অননুমোদিতভাবে ফাঁস হয়নি বরং চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছিল।
সূত্র: হিন্দুন্থান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন