ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমার সাদা মনের কিছু কঠিন প্রশ্ন—উত্তর চাই’—সাবের শাহকে ঘিরে মিজান কাদরির প্রশ্ন


আমার সাদা মনের কিছু কঠিন প্রশ্ন—উত্তর চাই’—সাবের শাহকে ঘিরে মিজান কাদরির প্রশ্ন

পাকিস্তানের সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ হুজুর কেবলার বাংলাদেশ সফর ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামকেন্দ্রিক কর্মসূচিকে ঘিরে সুন্নিয়ত অঙ্গনে কিছু প্রশ্ন তুলেছেন হবিগঞ্জের জনপ্রিয় শায়ের মিজান কাদরি।

আল্লামা সাবের শাহের প্রতি পূর্ণ সম্মান রেখেই এসব প্রশ্ন তুলেছেন জানিয়ে মিজান কাদরি বলেন, তাঁর বক্তব্য কোনো বিরোধিতার জন্য নয়; বরং সুন্নিয়তের বৃহত্তর স্বার্থে আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।

তিনি প্রশ্ন রাখেন, “হুজুর কেবলা কি শুধু প্রতিবছরের ঈদে মিলাদুন্নবীর সময়ই বাংলাদেশে আসবেন? বছরের মাঝামাঝি সময়ে বা বছরে অন্তত এক-দুইবার দেশের বিভিন্ন অঞ্চলে সফর করা কি সম্ভব নয়?”

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

মিজান কাদরির মতে, চট্টগ্রামকেন্দ্রিক কর্মসূচির পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নিয়মিত বড় ধরনের কর্মসূচি আয়োজন করা হলে দেশের লাখো মুরিদ, আশেক ও নবীপ্রেমিক মানুষ সরাসরি হুজুর কেবলার সান্নিধ্য লাভের সুযোগ পাবেন।

তিনি বলেন, “সবাই চট্টগ্রামে যেতে পারে না। অনেক বৃদ্ধ, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষ আছেন, যাদের অন্তরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও শারীরিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম যাওয়া সম্ভব হয় না।”

ঢাকা জুলুস নিয়েও প্রশ্ন

ঢাকা ও আশপাশের এলাকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জুলুসে বিভিন্ন দরবার, খানকা ও সুন্নি প্রতিষ্ঠানের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করা যায় কি না—এ প্রশ্নও তুলেছেন মিজান কাদরি।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তিনি বলেন, ঢাকার আশপাশে বহু ঐতিহাসিক দরবার ও মাজার রয়েছে। এসব প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়ে বৃহত্তর সুন্নি ঐক্যের ভিত্তিতে জুলুসে সম্পৃক্ত করা হলে আয়োজন আরও শক্তিশালী হতে পারে।

তার প্রশ্ন, “ঢাকার আশপাশের অন্তত শতাধিক দরবার, খানকা ও সুন্নি প্রতিষ্ঠানকে একত্রিত করা গেলে ঢাকার জুলুসের ব্যাপ্তি ও শক্তি কতটা বৃদ্ধি পেত—সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি?”

‘শুধু একটি অঞ্চলকে শক্তিশালী করলেই কি জাতীয় সুন্নিয়ত শক্তিশালী হবে?’

মিজান কাদরি বলেন, চট্টগ্রাম সুন্নিয়তের অন্যতম শক্তিশালী কেন্দ্র হলেও বাংলাদেশ শুধু চট্টগ্রাম নয়। দেশের প্রতিটি বিভাগ ও জেলায় বিপুলসংখ্যক সুন্নি জনশক্তি রয়েছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তিনি প্রশ্ন রাখেন, “সুন্নিয়তকে কি বিভাগভিত্তিক সাংগঠনিকভাবে শক্তিশালী করার সময় এখনো আসেনি?”

এ সময় তিনি দেশের প্রতিটি বিভাগে একটি করে আধুনিক ও শক্তিশালী জামিয়া প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করেন। তাঁর মতে, একটি বিভাগে একটি শক্তিশালী জামিয়া গড়ে উঠলে সেখান থেকে নতুন প্রজন্মের আলেম, গবেষক, খতিব, বক্তা ও সুন্নি নেতৃত্ব তৈরি হতে পারে।

‘শুধু জনসমাগম নয়, প্রতিষ্ঠান তৈরি করে ভবিষ্যৎ’

মিজান কাদরি বলেন, “আমরা কি শুধু প্রতিবছর বড় বড় সমাবেশ করে আবেগ প্রকাশ করব, নাকি সেই আবেগকে স্থায়ী প্রতিষ্ঠান, শিক্ষা, সংগঠন ও জাতীয় ঐক্যের শক্তিতে রূপান্তর করব?”

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তিনি বলেন, জুলুস হবে, মিলাদ হবে এবং নবীপ্রেমের প্রকাশ থাকবে—তবে এর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও প্রয়োজন।

তার ভাষায়, “শুধু জনসমাগম ইতিহাস তৈরি করে না—প্রতিষ্ঠান তৈরি করে ভবিষ্যৎ। শিক্ষা তৈরি করে নেতৃত্ব। আর ঐক্য তৈরি করে শক্তি।”

চট্টগ্রামকেন্দ্রিক সফর নিয়ে আলোচনা

প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আল্লামা সাবের শাহের বাংলাদেশ সফর এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুসে তাঁর নেতৃত্ব দেওয়া সুন্নি মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। তবে তাঁর সফর দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত করা যায় কি না—এ নিয়ে সুন্নিয়ত অঙ্গনে নতুন করে আলোচনা হচ্ছে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

মিজান কাদরির প্রশ্ন, “সাবের শাহ কি শুধু চট্টগ্রামের জন্য, নাকি তাঁর আধ্যাত্মিক নেতৃত্ব ও দাওয়াতের পরিধি পুরো বাংলাদেশের সুন্নি মুসলমানদের জন্যও উন্মুক্ত হওয়া উচিত?”

তবে আল্লামা সাবের শাহকে অন্য জেলায় নিয়ে যাওয়া হয় না কিংবা তাঁকে অন্য কোথাও প্রোগ্রাম করতে দেওয়া হয় না—এমন কোনো অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আয়োজকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে যাওয়ার আগে সংশ্লিষ্টদের বক্তব্য জানা প্রয়োজন।

সবশেষে মিজান কাদরি বলেন, “প্রশ্নগুলো বিরোধিতার নয়—সুন্নিয়তের আগামী দিনের জন্য ভাবনার। উত্তর ও বাস্তব উদ্যোগ দেখতে চাই।”

তার বক্তব্যকে ঘিরে সুন্নিয়ত অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এখন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পক্ষ থেকে এসব প্রশ্নের কী উত্তর আসে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সুন্নিয়তের কার্যক্রম বিস্তারে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়—সেদিকেই তাকিয়ে আছেন অনেক সুন্নি মুসলমান।

আরও পড়ুন: কুমিল্লার আদালতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোচনায় ফেরার সম্ভাবনা , তবে তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


আলোচনায় ফেরার সম্ভাবনা , তবে তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন যে, নতুন কূটনৈতিক আলোচনা শুরু হওয়া সম্ভব, যদি ওয়াশিংটন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং বলপ্রয়োগ থেকে বিরত থাকে। শুক্রবার (২৮ আগস্ট) তিনি একটি স্যোশাল প্ল্যাটফর্মে এই বক্তব্য দেন।

র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক্স-এ একটি পোস্টে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত আস্থা তৈরি করা এবং সম্মানের সাথে আলোচনা করা। তিনি বলেন, "আমাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং প্রতিশ্রুতি রক্ষা করা"।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। কাতারের নেতৃত্বের সাথে বৈঠকে অংশ নিয়ে আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলে তিনি বর্ণনা করেছেন।

আব্বাস আরাগচি আরও জানান, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সাথে সৃজনশীল আলোচনা করেছেন।

এই আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে, ইরানকে লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযান শেষ হয়নি। একইসাথে, তিনি তেহরানের সাথে অবিলম্বে আলোচনার সম্ভাবনা দৃঢ়ভাবে নাকচ করে দেন। তিনি জোর দিয়ে বলেন, দেশটির সক্ষমতা এখন সীমিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ!

দেশে বিদ্যুৎ ঘাটতির কারণে আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। 

পাওয়ার সিস্টেমের ‘ফোরকাস্ট সিনারিও’ অনুযায়ী, রাত ১১টায় বিদ্যুতের চাহিদা দাঁড়াতে পারে ১৭ হাজার ১৪০ মেগাওয়াটে। ওই সময়ে উৎপাদনের পূর্বাভাস রয়েছে ১৪ হাজার ৩১৭ মেগাওয়াট এবং লোডশেডিং ধরা হয়েছে ২ হাজার ৬৯৫ মেগাওয়াট।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ পূর্বাভাস পাওয়া গেছে।

পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর বিদ্যুৎ ঘাটতি বাড়ার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টায় ৩৬৩ মেগাওয়াট, দুপুর ১টায় ১ হাজার ১৪১ মেগাওয়াট এবং বিকেল ৩টায় ৯৪১ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। বিকেল ৪টায় ৭৩৮ মেগাওয়াট এবং ৫টায় ৫২৭ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।

সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটতিও বাড়তে পারে। সন্ধ্যা সাড়ে ৬টায় ২৬৮ মেগাওয়াট লোডশেডিংয়ের পর সন্ধ্যা ৭টায় তা বেড়ে ১ হাজার ৮ মেগাওয়াটে দাঁড়াতে পারে। রাত সাড়ে ৭টায় ১ হাজার ৭০৪ মেগাওয়াট এবং রাত ৮টায় ১ হাজার ৭৪৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসির তথ্য বলছে, রাত ৯টায় লোডশেডিং আরও বেড়ে ২ হাজার ১৩৩ মেগাওয়াটে এবং রাত ১০টায় ২ হাজার ১৬ মেগাওয়াটে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। এরপর রাত ১১টায় দিনের সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

এর আগে, চলতি আগস্টে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তীব্র সংকটের চিত্র উঠে এসেছে। চলতি মাসে বিভিন্ন সময়ে ২ হাজার থেকে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিংয়ের তথ্য প্রকাশিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে। এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপকে উৎসাহিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন সিউলের সাথে তাদের বার্ষিক মহড়ার পরিধি কমিয়ে আনার পর এই ঘোষণা এসেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) শুক্রবার জানিয়েছে, উত্তর কোরিয়াকে কেন্দ্র করে আয়োজিত ‘ফ্রিডম এজ’ মহড়া আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের পূর্ব ও দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জেসিএস এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিন দেশ প্রতিবছর এই প্রতিরক্ষামূলক মহড়া আয়োজন করে।’

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত এই মহড়ায় সমুদ্রপথে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, আকাশ ও আকাশ প্রতিরক্ষা মহড়া, সাবমেরিনবিরোধী অভিযান এবং সাইবার প্রতিরক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকতে পারে।

২০২৩ সালে ক্যাম্প ডেভিড সম্মেলনে তিন দেশের নেতাদের মধ্যে সমঝোতার পর ২০২৪ সালের জুনে প্রথমবার ‘ফ্রিডম এজ’ মহড়া অনুষ্ঠিত হয়।

ইয়োনহাপ বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার ক্লোয়ি মরগান বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ বহুমাত্রিক মহড়ার মাধ্যমে আমাদের অভিন্ন মূল্যবোধ আরও দৃঢ় হবে, পারস্পরিক সমন্বয় ও সক্ষমতা বাড়বে এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হবে— যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।’

এদিকে, চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নিয়মিত ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ার সময় ১১ দিন থেকে কমিয়ে পাঁচ দিন করার নির্দেশ দেন।

ওয়াশিংটন যখন পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপ পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, ট্রাম্প সেই সময়ে বলেছিলেন, এই মহড়াগুলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য ‘খুবই অপমানজনক’ এবং কিম ‘খুবই ভালো আচরণ’ করছেন।

দক্ষিণ কোরিয়া সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র আরেকটি যৌথ সামরিক মহড়া—দুই বছর পরপর অনুষ্ঠিত ‘সাংইয়ং’ মহড়াও বাতিল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে মার্কিন সেনা মোতায়েনের সক্ষমতার ওপর চাপ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ট্রাম্পের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এখনো তেমন সাড়া পাওয়া যায়নি। উত্তর কোরিয়া একদিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, অন্যদিকে কমিয়ে আনা সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির অনুমোদন এবং উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করার কর্মসূচিতে অর্থায়নের পরিকল্পনারও সমালোচনা করেছে দেশটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সপরিবারে উধাও হওয়া চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


সপরিবারে উধাও হওয়া চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে আটক

‘চাঁদপুরের এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে সপরিবারে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় পিন্টু দাসের স্ত্রী রিমি ও ২ ছেলে তার সঙ্গে ছিলেন। লোকজনের বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পেরে তারা আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে সপরিবারে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার এসআই কালামের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম জানান, দুই দিন অভিযান অবশেষে সফল। মূলত ঋণের চাপেই তিনি সপরিবারে আত্মগোপনে যান। আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্যের জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট ‘স্বর্ণ ব্যবসায়ী পিন্টুসহ পরিবারের ৪ সদস্য উধাও শিরোনামে আরটিভিতে সংবাদ প্রকাশিত হয়। এর পরই পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। পুলিশ পিন্টু দাসের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন, মানুষের কাছ থেকে বন্ধক রাখা স্বর্ণের বিপরীতে নেওয়া টাকা ফেরত দিতে না পারায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেছেন।

বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনে উদ্বেগ তৈরি হয়। এরপর পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের খোঁজে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ তৎপর হয়। দুই দিন ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে অবশেষে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ।

এদিকে পিন্টু দাসের বিরুদ্ধে বন্ধক রাখা স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। এছাড়া তিনি শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের সৌর ভিলায় ভাড়া থাকতেন। ওই বাসার মালিকের ছেলে রাসেল খান গত ২২ আগস্ট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস সপরিবারে উধাও এমন সংবাদ প্রকাশের পর পুলিশ তাদের উদ্ধারে কার্যক্রম শুরু করে। পুলিশের বিশেষ দলের অভিযানে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে পিন্টু দাস ও তার পরিবারের তিন সদস্যকে উদ্ধার করা হয়েছে। তাদের চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসা হচ্ছে। স্বর্ণ বন্ধক সংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%