ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট


ঢাকার বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

ঢাকার বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

রোববার, ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে খবর আসে যে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

আগুন নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ এবং হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে দুর্যোগের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে দুর্যোগের শঙ্কা

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের একটি সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং এটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি সম্ভবত আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

লঘুচাপটির প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-২৫

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-২৫

রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ মাদক কারবারী সহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানার পাশাপাশি ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও বাংলা মদ, মাদক বিক্রির জন্য নগদ অর্থ এবং একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। রবিবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত ২৫ জনের মধ্যে রয়েছে ৫ জন ওয়ারেন্টভুক্ত, ১০ জন মাদক মামলায় এবং ১০ জন অন্যান্য মামলায়। শনিবার রাত সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬৮০ টাকা, ২ গ্রাম গাঁজাসহ মোঃ তুষার আহম্মেদ কালু (২৫) এবং মোহাঃ শাহ নেওয়াজ পারভেজ (৩৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়। একইদিন সন্ধ্যায় রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় ৭০ গ্রাম গাঁজা, ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৯০ টাকা নিয়ে মোঃ শাওন (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ আলমগীর কবিরের ভাটা থেকে সুচারনগামী হেয়ারিং সড়কে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা একটি অটোরিকশা জব্দ করে, তবে মাদক কারবারী পালিয়ে যায়। একই সময় বোয়ালিয়া থানার পুলিশ গৌরহাঙ্গা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার মিলিলিটার বাংলা মদসহ মোঃ মাসুদ রানা (৪৮) নামে একজনকে গ্রেফতার করে। এছাড়াও রাত ১১টার দিকে পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা নিয়ে মোঃ সাব্বির (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুর পৌনে ১টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ পিস ট্যাপেন্টাডল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ১১০ টাকা নিয়ে মোঃ জিয়ারুল হক (৫০) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শাহমখদুম থানায় ১০টি এবং চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে। একইদিন বোয়ালিয়া থানা পুলিশ সাহেববাজার মাষ্টারপাড়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ১৮০ টাকা মোসাঃ আফরোজাকে (৩৮) গ্রেফতার করে। সেইসাথে একইদিন রাতে এয়ারপোর্ট থানা পুলিশ পশ্চিম বাঘাটা এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মোঃ আলম হোসেন (২৬) এবং মোহাম্মদ আলী শুভকে (২৬) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এছাড়া অটোরিকশায় জব্দকৃত ২০ কেজি গাঁজার প্রকৃত মালিক ও পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন নাকচ, কারামুক্তিতে বাধা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন নাকচ, কারামুক্তিতে বাধা নেই

রাজধানীর বসুন্ধরা এলাকায় প্রাইভেটকার পোড়ানোর মামলায় চাকুরিচ্যুত মেজর সাদিকুল হক সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন আদালত নাকচ করে দিয়েছেন। তিনি ইতোমধ্যে তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, তার বিরুদ্ধে আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় কারামুক্তিতে এখন আইনগত কোনও বাধা নেই।

রোববার (১৬ আগস্ট) এই শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত গ্রেপ্তার দেখানোর আবেদনের বিষয়ে এই সিদ্ধান্ত নেন। মেজর সাদিকের আইনজীবী এইচ. এম আল-আমিন উল্লেখ করেন, সাদিক পূর্বে ভাটারা থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উচ্চ আদালত তথা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে আর কোনো আইনি জটিলতা নেই। ২০২৫ সালের একটি গাড়ি পোড়ানোর মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। আদালতের এই আদেশের ফলে মুক্তির পথে আর কোনও বাধা রইল না।

মামলা সূত্রে জানাগেছে যে, ২০২৪ সালের ২৯ অক্টোবর সামরিক আদালত সাদিকুল হককে তিন মাসের কারাদণ্ড দেন, পরবর্তীতে তার বিরুদ্ধে ভাটারা থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ঘটনাক্রমে, ২০২৫ সালের ১১ নভেম্বর বসুন্ধরা এলাকায় সংঘটিত প্রাইভেটকার পোড়ানোর ঘটনার বিষয়ে তদন্তকারী কর্মকর্তারা নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তারা দাবি করেন যে, সাদিক বন্দি অবস্থায়ও পূর্বপরিকল্পনা ও অর্থায়নের মাধ্যমে এ ঘটনায় ইন্ধন দিয়েছেন।

এই প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী ১০ আগস্ট শুনানিতে প্রশ্ন তুলে বলেন, ‘ঘটনার সময় আসামি নিজেই কারাগারে বন্দি ছিলেন, তিনি বাইরের কারো সাথে কি করে যুক্ত থাকতে পারেন?’ আদালত পরে ভাটারা থানার ওসি ও তদন্ত কর্মকর্তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়। তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যায় বলেন যে, চাকরিচ্যুত মেজর সাদিক সেনাবাহিনীতে থাকা অবস্থায় ২০২৫ সালের ৩ থেকে ৮ জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন সভা এবং প্রশিক্ষণের আয়োজন করেছিলেন। তার নির্দেশনাতেই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করা হয় ও এর পরই গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে। কিন্তু, আদালত এই বিষয়টি পর্যালোচনা করার পর সাবেক মেজর সাদিককে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার না করার চূড়ান্ত আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভিন্ন প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিদর্শন সেন্টকমের কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


বিভিন্ন প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিদর্শন সেন্টকমের কমান্ডার

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার মধ্যপ্রাচ্যে সফর করেছেন। মার্কিন কমান্ডার তার ১০ দিনের সফরে ছয়টি দেশ এবং আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর একটি বিমানবাহী রণতরী পরিদর্শন করেন।

১৫ আগস্ট কুপার উপসাগরীয় অঞ্চলে সফর করেন। সফরের সময় তিনি বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া, তিনি ওই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সেনাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা সদস্য বিভিন্ন মিশনে অংশগ্রহণ করছেন।

সফরকালে কুপার সামরিক সদস্য এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কৃতিত্বপূর্ণ অবদান রাখা সামরিক সদস্যদের ও পুনরায় চুক্তিবদ্ধ হওয়া সেনাদের স্বীকৃতি দেন এবং ‘কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স-অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এর কমান্ড বা নেতৃত্ব হস্তান্তর প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সাম্প্রতিক সময়, ১১ আগস্ট, জর্ডানে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল কেভিন ল্যাম্বার্ট টাস্ক ফোর্সের কমান্ড রিয়ার অ্যাডমিরাল লিয়াম হুলিনের কাছে হস্তান্তর করেন।

কুপার আরব সাগরে অবস্থিত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ যুদ্ধজাহাজটিও পরিদর্শন করেন এবং সেখানকার দায়িত্বরত নাবিক ও মেরিন সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। চলতি বছরে এটি ছিল ওই যুদ্ধজাহাজে তার দ্বিতীয় সফর। রণতরীটির অভ্যন্তরীণ পরিবেশ ও নাবিকদের পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠানোর মধ্যেই শনিবার (১৫ আগস্ট) তিনি এটি পরিদর্শন করেন।

এর আগে, কুপার ফেব্রুয়ারি মাসে শান্তি মিশনের উদ্দেশ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এই যুদ্ধজাহাজটি পরিদর্শন করেছিলেন। সর্বশেষ এই সফরে তিনি নাবিক ও কর্মীদের তাদের সেবার জন্য ধন্যবাদ জানান এবং বেশ কয়েকজন কনিষ্ঠ সদস্যকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেন। কুপার বলেন, লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ হচ্ছে উচ্চ-অর্জনকারী আমেরিকানদের একটি শক্তিশালী দল, যারা তাদের অর্জিত সবকিছুর জন্য গর্ববোধ করে।

তিনি এই যুদ্ধজাহাজের মোতায়েন কার্যক্রমকে আধুনিক যুগের অন্যতম নিবিড় এবং তাৎপর্যপূর্ণ সামরিক অভিযান হিসেবে অভিহিত করেন। সান দিয়েগো-ভিত্তিক ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ নভেম্বরে মোতায়েনের উদ্দেশ্যে যাত্রা করে এবং জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। সেন্টকম জানিয়েছে, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি ‘অপারেশন এপিক ফিউরি’, আঞ্চলিক নিরাপত্তা মিশন এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধের সমর্থনে হাজার হাজার যুদ্ধবিমান উড্ডয়ন ও অভিযান পরিচালনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%