০৮:০৬ পি.এম
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার মধ্যপ্রাচ্যে সফর করেছেন। মার্কিন কমান্ডার তার ১০ দিনের সফরে ছয়টি দেশ এবং আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর একটি বিমানবাহী রণতরী পরিদর্শন করেন।
১৫ আগস্ট কুপার উপসাগরীয় অঞ্চলে সফর করেন। সফরের সময় তিনি বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া, তিনি ওই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সেনাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা সদস্য বিভিন্ন মিশনে অংশগ্রহণ করছেন।
সফরকালে কুপার সামরিক সদস্য এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কৃতিত্বপূর্ণ অবদান রাখা সামরিক সদস্যদের ও পুনরায় চুক্তিবদ্ধ হওয়া সেনাদের স্বীকৃতি দেন এবং ‘কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স-অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এর কমান্ড বা নেতৃত্ব হস্তান্তর প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সাম্প্রতিক সময়, ১১ আগস্ট, জর্ডানে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল কেভিন ল্যাম্বার্ট টাস্ক ফোর্সের কমান্ড রিয়ার অ্যাডমিরাল লিয়াম হুলিনের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: ইরানের ভবিষ্যৎ প্রজন্মের সামরিক প্রশিক্ষণের উদ্যোগে বিতর্কের সৃষ্টি
কুপার আরব সাগরে অবস্থিত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ যুদ্ধজাহাজটিও পরিদর্শন করেন এবং সেখানকার দায়িত্বরত নাবিক ও মেরিন সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। চলতি বছরে এটি ছিল ওই যুদ্ধজাহাজে তার দ্বিতীয় সফর। রণতরীটির অভ্যন্তরীণ পরিবেশ ও নাবিকদের পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠানোর মধ্যেই শনিবার (১৫ আগস্ট) তিনি এটি পরিদর্শন করেন।
এর আগে, কুপার ফেব্রুয়ারি মাসে শান্তি মিশনের উদ্দেশ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এই যুদ্ধজাহাজটি পরিদর্শন করেছিলেন। সর্বশেষ এই সফরে তিনি নাবিক ও কর্মীদের তাদের সেবার জন্য ধন্যবাদ জানান এবং বেশ কয়েকজন কনিষ্ঠ সদস্যকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেন। কুপার বলেন, লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ হচ্ছে উচ্চ-অর্জনকারী আমেরিকানদের একটি শক্তিশালী দল, যারা তাদের অর্জিত সবকিছুর জন্য গর্ববোধ করে।
তিনি এই যুদ্ধজাহাজের মোতায়েন কার্যক্রমকে আধুনিক যুগের অন্যতম নিবিড় এবং তাৎপর্যপূর্ণ সামরিক অভিযান হিসেবে অভিহিত করেন। সান দিয়েগো-ভিত্তিক ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ নভেম্বরে মোতায়েনের উদ্দেশ্যে যাত্রা করে এবং জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। সেন্টকম জানিয়েছে, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি ‘অপারেশন এপিক ফিউরি’, আঞ্চলিক নিরাপত্তা মিশন এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধের সমর্থনে হাজার হাজার যুদ্ধবিমান উড্ডয়ন ও অভিযান পরিচালনা করেছে।
আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন