০৫:৪৪ পি.এম
সাতক্ষীরা, ১৭ আগস্ট, ২০২৬ : সংশ্লিষ্ট জেলা পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিম এবং বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই সাইকেল র্যালির আয়োজন করে।
র্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাপ্ত হয়।
এসময় অংশ নেওয়া ব্যক্তিদল ‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়’, ‘বৃক্ষনিধন বন্ধ করুন’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাঁটলে সর্বনাশ’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’, ‘পানি দূষণ বন্ধ করো’, ‘ফুল-পাখি-গাছ ও পুকুরের নগর চাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
র্যালির পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য আজমিরা খাতুন, রাফিদ রাহি, তাপস মন্ডল, আবু তায়ের প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য তাদের বক্তব্য ছিল, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। বর্তমানে চলমান তাপ প্রবাহের অন্যতম প্রধান কারণ হলো বৃক্ষ নিধন। সুতরাং, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগানো প্রয়োজন।
দূষণমুক্ত পরিবেশ এবং মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান বক্তাগণ।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন