০৬:০২ পি.এম
বেলজিয়ামে ন্যাটোর সামরিক কৌশলগত সদর দপ্তরে, ইন্টার্ন হিসেবে কর্মরত চীনা বংশোদ্ভূত এক কানাডীয় নারীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এই তথ্য জানিয়েছে।
প্রসিকিউটর অফিস জানায়, ওই নারীর বিরুদ্ধে তৃতীয় কোনো দেশের পক্ষে গুপ্তচরবৃত্তি করা এবং একটি অপরাধী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। তবে, কর্তৃপক্ষ এটি জানায়নি যে তিনি কোন দেশের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও, তার নাম প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
কর্তৃপক্ষ জানায়, ন্যাটোর সুপ্রিম হেডকোয়ার্টার্স অ্যালাইড কমান্ড ইউরোপের (শেপ) কর্মকর্তাদের সন্দেহের ভিত্তিতে বেলজিয়ামের সামরিক গোয়েন্দা সংস্থা ও ফেডারেল পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার ওই নারীর বাসা এবং কর্মস্থলে তল্লাশি চালানো হয়। পরদিন শুক্রবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
বেলজিয়ামের মন্স শহরের কাছে অবস্থিত শেপ, ন্যাটোর সামরিক কৌশলগত সদর দপ্তর। এখান থেকেই জোটটির সামরিক কমান্ডাররা বিভিন্ন বৈশ্বিক অভিযান পরিকল্পনা ও পরিচালনা করেন এবং বিভিন্ন নিরাপত্তা হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া সমন্বয় করেন।
তবে ওই ইন্টার্নকে গ্রেপ্তারের ঘটনায় ন্যাটোর কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন শেপ। সংস্থাটির মুখপাত্র মার্টিন ও'ডোনেল বলেন, ন্যাটো বা শেপের অভিযানিক প্রস্তুতি, কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কিংবা চলমান কোনো কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। শেপ স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন