ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাজিমের


বিয়ের ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাজিমের

 

ঝিনাইদহ সদর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় সাজিম হোসেন (২৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বিয়ে করার মাত্র পাঁচ দিন পর ঘটা এই দুঃখজনক ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শরিফুল তেল পাম্পের সামনে এই দুঃখজনক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-ইউনিফর্ম তুলে দিলেন এমপি মজিবর রহমান সরোয়ার

নিহত সাজিম সদর উপজেলার পদ্মকর ইউনিয়নের কাশিমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ফরিদপুরে অবস্থিত একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজিম ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। এই সময় শরিফুল তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন মারাত্মকভাবে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালক ও দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তে কাজ করছে পুলিশ। আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: সিম খেতে কাজ করতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আগামীকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানিয়েছেন যে, দিনটিকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় নানাবিধ ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ৫ আগস্টের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মহানগরের সকল প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট পরিচালনা জোরদার থাকবে। পাশাপাশি ডিবি ও সিটিটিসি সাদা পোশাকে সব গুরুত্বপূর্ণ ভেন্যুতে অপারেশনাল কাজের জন্য মোতায়েন থাকবে।

যেসব স্থানে সাধারণ মানুষের সমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ-স্কোয়াড ইউনিটের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া, সমস্ত অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকা বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় থাকবে। এজন্য সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। একই সঙ্গে সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রম পুরোদমে অব্যাহত থাকবে। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

নিয়মিত মোতায়েনের পাশাপাশি ডিএমপির অতিরিক্ত ফোর্স এবং র‌্যাব ও সিআইডি যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠে সক্রিয় থাকবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সরাসরি মাঠে উপস্থিত থেকে তাদের ডিউটি তদারকি করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ বিল নিয়ে মাওলানা আজহারির ফেসবুকে নতুন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


বিদ্যুৎ বিল নিয়ে মাওলানা আজহারির ফেসবুকে নতুন পোস্ট

বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে দেশে একের পর এক অভিযোগ উঠে আসছে। চলতি বিষয়টি নিয়ে ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি অভিযোগ করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ প্রকাশ করেন।

পোস্টে মিজানুর রহমান আজহারি উল্লেখ করেছেন, হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পরিচিত অনেকের কাছ থেকেও একই রকম অভিযোগ আসছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নেবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যে অভিযোগগুলো হচ্ছে, তাতে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ চালানোর প্রসঙ্গে ‘দায়িত্বশীল আচরণ’ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুর ১০ নং কদিমচিলান ইউপি নির্বাচনে ভোটারদের আস্থার প্রতীক মাসুদ রানা মজনু পাটোয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

জাহিদ হাসান নাটোর রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


লালপুর ১০ নং কদিমচিলান ইউপি নির্বাচনে ভোটারদের আস্থার প্রতীক মাসুদ রানা মজনু পাটোয়ারী

লালপুর ১০ নং কদিমচিলান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মজনু পাটোয়ারী নির্বাচনের প্রচারণায় বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নে নির্বাচনী আমেজ বিদ্যমান। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাধারণ মানুষের আগ্রহও মজনু পাটোয়ারীকে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে বলে তারা উল্লেখ করেন। ভবানীপুর গ্রামের কৃষক আকছেদ আলী বলেন, “অল্প বয়সেই মজনু পাটোয়ারী নেতৃত্বের গুণাবলি দেখিয়েছেন। মানুষের প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। তাই অনেকেই তার ওপর আস্থা রাখছেন।” সাধারণ ভোটাররা বলেন, “আমরা একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব চেয়ারম্যান চাই। মজনু পাটোয়ারী সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে মনে করি।” গোধরা গ্রামের রবিউল করিম বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। এ কারণে ইউনিয়নের অনেক ভোটারের কাছে তিনি একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।” মাসুদ রানা মজনু পাটোয়ারী বলেন, “কদিমচিলান ইউনিয়নের মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতেই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও যুবকদের কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করব। সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ইউনিয়ন পরিষদকে জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চেয়ারম্যান হতে চাই না। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই।” তবে নির্বাচন নিয়ে ভোটারদের এই মূল্যায়ন তাদের নিজস্ব মতামত। চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররাই দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত, সেই সরকারের ওপর সৌদি সরকার সম্পূর্ণ আস্থা ব্যক্ত করেছে। আলোচনা হয়েছে অত্যন্ত সফল এবং ফলপ্রসূ। তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এসব ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা রয়েছে, তা কাজে লাগিয়ে সৌদি সরকার বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে যৌথ বৈঠক করেছেন।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের বহু নাগরিক সৌদি আরবে বসবাস করছেন। যুদ্ধের সময় তাদের তিনজন নাগরিক সেখানে নিহত হয়েছেন, তাদের কথা প্রতিনিধি দল শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। সৌদি সরকারের সম্পূর্ণ সহযোগিতার কারণেই আমরা আমাদের ভাইদের, যারা মৃত্যুবরণ করেছে, তাদের দেশে ফিরিয়ে আনতে পেরেছি, এজন্য আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। পাশাপাশি, তারা আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে, এ নিয়েও কথা হয়েছে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরাও তাদের ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করি, খুব শিগগিরই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের বিডা চেয়ারম্যানসহ অনেকে অংশগ্রহণ করবেন। এছাড়া, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এ বছরই একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং অনুষ্ঠিত হবে। এ যোগাযোগ ও আদান-প্রদান চলমান থাকবে।

তিনি বলেন, অবশ্যই এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। প্রতিনিধি দল আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত অবস্থায় যাবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছে। দুই দেশের আলোচনার ভিত্তিতে উপযুক্ত সময়ে অবশ্যই এই ভিজিটগুলো হবে।

এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, দেখুন, পাসপোর্ট সংক্রান্ত কনসুলার ইস্যুগুলো সব দেশেই প্রায় একই ধরনের সমস্যা। এই সমস্যাগুলো এখানে খুব একটা বিবেচ্য বা আলোচনার বিষয় ছিল না। তবে এই সমস্যাগুলো সমাধানে জেদ্দা ও রিয়াদে আমাদের বাংলাদেশ মিশন ইতোমধ্যেই সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে কাজ করছে। এই কাজ চলমান আছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ইস্যু যারা দেখছেন, তাদের টেকনিক্যাল টিম এবং সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম বসে বিষয়টি পর্যালোচনা করবে। এটি একটি মীমাংসিত বিষয়, আমাদের মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলে এর সমাধান করছে।

সৌদি প্রতিনিধি দলের এই সফরের মূল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা এবং তারা বারবার একটি কথাই বলেছেন, আমরা শুধু একটি সেক্টরে থাকতে চাই না, আমরা অনেকগুলো সেক্টরে বাংলাদেশের সাথে কাজ করতে চাই। সেই জায়গাতেই তারা আজ প্রাধান্য দিয়েছেন এবং আজ রাতেই তারা চলে যাবেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%