ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব


বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত, সেই সরকারের ওপর সৌদি সরকার সম্পূর্ণ আস্থা ব্যক্ত করেছে। আলোচনা হয়েছে অত্যন্ত সফল এবং ফলপ্রসূ। তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এসব ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা রয়েছে, তা কাজে লাগিয়ে সৌদি সরকার বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা চিরস্মরণীয়: ওয়াদুদ ভূঁইয়া

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে যৌথ বৈঠক করেছেন।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের বহু নাগরিক সৌদি আরবে বসবাস করছেন। যুদ্ধের সময় তাদের তিনজন নাগরিক সেখানে নিহত হয়েছেন, তাদের কথা প্রতিনিধি দল শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। সৌদি সরকারের সম্পূর্ণ সহযোগিতার কারণেই আমরা আমাদের ভাইদের, যারা মৃত্যুবরণ করেছে, তাদের দেশে ফিরিয়ে আনতে পেরেছি, এজন্য আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। পাশাপাশি, তারা আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে, এ নিয়েও কথা হয়েছে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরাও তাদের ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করি, খুব শিগগিরই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের বিডা চেয়ারম্যানসহ অনেকে অংশগ্রহণ করবেন। এছাড়া, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এ বছরই একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং অনুষ্ঠিত হবে। এ যোগাযোগ ও আদান-প্রদান চলমান থাকবে।

তিনি বলেন, অবশ্যই এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। প্রতিনিধি দল আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত অবস্থায় যাবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছে। দুই দেশের আলোচনার ভিত্তিতে উপযুক্ত সময়ে অবশ্যই এই ভিজিটগুলো হবে।

আরও পড়ুন: রুহুল কবির রিজভী: বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন করছে সাম্রাজ্যবাদী শক্তি

এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, দেখুন, পাসপোর্ট সংক্রান্ত কনসুলার ইস্যুগুলো সব দেশেই প্রায় একই ধরনের সমস্যা। এই সমস্যাগুলো এখানে খুব একটা বিবেচ্য বা আলোচনার বিষয় ছিল না। তবে এই সমস্যাগুলো সমাধানে জেদ্দা ও রিয়াদে আমাদের বাংলাদেশ মিশন ইতোমধ্যেই সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে কাজ করছে। এই কাজ চলমান আছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ইস্যু যারা দেখছেন, তাদের টেকনিক্যাল টিম এবং সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম বসে বিষয়টি পর্যালোচনা করবে। এটি একটি মীমাংসিত বিষয়, আমাদের মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলে এর সমাধান করছে।

সৌদি প্রতিনিধি দলের এই সফরের মূল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা এবং তারা বারবার একটি কথাই বলেছেন, আমরা শুধু একটি সেক্টরে থাকতে চাই না, আমরা অনেকগুলো সেক্টরে বাংলাদেশের সাথে কাজ করতে চাই। সেই জায়গাতেই তারা আজ প্রাধান্য দিয়েছেন এবং আজ রাতেই তারা চলে যাবেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আরও পড়ুন: ঠাকুরগাঁওবাসী বিএনপির প্রতারণার জবাব ব্যালটে দেবেন: গোলাম পরওয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর

বাংলাদেশি নাবিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ভিসা, ট্রানজিট এবং ক্রু চেঞ্জ-সংক্রান্ত বিদ্যমান জটিলতা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি এ বিষয়ে বলেন, আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থানের সম্প্রসারণ এবং তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত। এ লক্ষ্যে, প্রয়োজনে কমিটি গঠন করে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়কে আরও জোরদার করতে হবে। মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় মেরিটাইম কাউন্সিলের প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধি এবং মেরিটাইম শিল্প খাতের অংশীজনরা। সভায় বাংলাদেশি নাবিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট ভিসা, ক্রু চেঞ্জ ভিসা, শোর পাস এবং এন্ট্রি ক্লিয়ারেন্স পেতে বিদ্যমান জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নাবিক সরবরাহকারী দেশ হলেও সম্প্রতি এসব জটিলতার কারণে আন্তর্জাতিক জাহাজে নিয়োগ, ক্রু রিলিফ এবং কর্মসংস্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এর ফলে, বাংলাদেশি নাবিকদের চাকরির বাজার সংকুচিত হচ্ছে, এবং একই সঙ্গে এ খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ থেকেও দেশ বঞ্চিত হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশি নাবিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ২০২৮ সালের আইএমও মেম্বার স্টেট অডিট স্কিম (আইএমএসএএস)-এর প্রস্তুতির বিষয়, ২০১৭ সালের অডিটে চিহ্নিত বিষয়গুলোর নিষ্পত্তির অগ্রগতি এবং একটি সমন্বিত জাতীয় প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এছাড়া হংকং কনভেনশন বাস্তবায়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) স্থাপনের রোডম্যাপ এবং সংশ্লিষ্ট নীতিগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর নেট-জিরো ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের লক্ষ্যে জাহাজের জ্বালানি ব্যবহার সংক্রান্ত জাতীয় তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা, কার্বন নির্গমন বেইজলাইন প্রণয়ন এবং বাঙ্কার ফুয়েল মনিটরিং ফ্রেমওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দরে বিপজ্জনক পণ্য পরিবহন ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, আইএমডিজি কোড বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ডেঞ্জারাস গুডস ভ্যালিডেশন মডিউল’ সংযোজনের বিষয়েও আলোচনা করা হয়। সভায় দেশের সামুদ্রিক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য পূরণের জন্য একটি সমন্বিত ‘ন্যাশনাল মেরিটাইম পলিসি’ প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব প্রদান করা হয়। এ নীতিমালার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়ন, ব্লু ইকোনমির বিকাশ, বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাবিকদের কর্মসংস্থান সম্প্রসারণসহ সামুদ্রিক খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে সমন্বিত দিকনির্দেশনা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমন বিষয়ক সচেতনতামূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমন বিষয়ক সচেতনতামূলক সভা

মাদকমুক্ত, নিরাপদ এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে মাদক নির্মূল এবং কিশোর অপরাধ দমনের বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে মাদক এবং কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

একইসঙ্গে উল্লেখ করা হয় যে তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

এছাড়াও, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

গলাচিপা, কলেজ রোড, নারায়ণগঞ্জ || ০৪ আগস্ট, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। কৃষকের অধিকার নিশ্চিত করার জন্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।

মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত একটি সভায় এই বিষয়ে সংশ্লিষ্টদের তিনি নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেন, ছবি ও কিউআর কোড সংবলিত এই কার্ডে কৃষকের পরিচয়সহ কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। বিষয়গুলো বিবেচনায় রেখে সংশ্লিষ্টদের কার্ড তৈরি করার জন্য তিনি নির্দেশ দেন।

সভায় জানানো হয় যে ইতোমধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হবে।

সরকারের দেওয়া ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত ও সহজে পৌঁছানোর জন্য কৃষক কার্ডটি চালু করা হয়েছে।

চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। এছাড়া, আগামী তিন বছরের মধ্যে দেশের কমবেশি দুই কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনতে পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি।

সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি তাদের সাক্ষাতে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে, দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী। তিনি বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কটি পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানিসহ আরও বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী।

প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগ প্রসঙ্গে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।

বৈঠকের শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন।

সৌদি প্রতিনিধি দলে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুলআজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার বিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%