০৬:২১ পি.এম
দক্ষিণ ফ্রান্সের ভার অঞ্চলে দাবানল আপাতত নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি কাটেনি। তীব্র দাবদাহ ও বাতাসের গতি বাড়ার আশঙ্কায় এখনও মাঠে কাজ করছেন প্রায় দেড় হাজার দমকলকর্মী।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, শুক্রবার করেন্স এলাকায় শুরু হওয়া এই আগুনে ইতোমধ্যে প্রায় সাড়ে ১৮ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। দুর্গম ভূখণ্ডে ছড়িয়ে থাকা আগুন নেভানোর জন্য দমকলবাহিনীর পাশাপাশি কাজ করছে বেশ কয়েকটি জলবোমা নিক্ষেপকারী বিমান। রাতের দিকে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় এবং আর্দ্রতা কিছুটা বাড়ায় পরিস্থিতি কিছুটা স্বস্তিতে যা থাকলেও নতুন করে বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে যেকোনো সময় পরিস্থিতি জটিল হতে পারে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন।
দিনের বেলা তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, টানা কয়েক সপ্তাহ ধরে গিনেস ও ভার অঞ্চলে আগুন নেভাতে নেভাতে দমকলকর্মীদের মধ্যে ক্লান্তি জেঁকে বসেছে।
আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান
তবে অন্য বিভাগ ও ইউরোপীয় দেশগুলো থেকে আসা অতিরিক্ত কর্মীরা যোগ দেওয়ার কারণে কিছুটা স্বস্তি মিলছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার খাতিরে কিছু এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে। বনাঞ্চলগুলোতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ফ্রান্সে প্রায় ১১৯০ বর্গকিলোমিটার এলাকা দাবানলের গ্রাসে পুড়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন