ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন


মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শঠিবাড়ীতে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক-এর অর্থায়নে পরিচালিত সেডিপ (SEDP) প্রকল্পের আওতায় গঠিত নারী অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএসের নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএসের উপ-পরিচালক (এমএফপি) জোবায়ের সিদ্দিক।

অনুষ্ঠানে জানানো হয়, সেডিপ প্রকল্পের আওতায় গঠিত নারী অ্যাসোসিয়েশনগুলোর সদস্যদের পরিবারের সদস্যদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুইটি ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

বিজিএসের সেডিপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার (আইবি) তপতী রানী দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন সেডিপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএসের প্রোগ্রাম অফিসার (কৃষি ও বিপণন) মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার (আইবি) মো. সুরুজ মিয়া, সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, এসডব্লিউ মো. আনিছুর রহমান, মো. নুর আলম এবং প্রশিক্ষক সুইটি আক্তারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা মন্তব্য করেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সেলাই পেশার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন, যা তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল ফোন কেনার টাকা জোগাড়ে অপহরণের নাটক প্রেমিকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


মোবাইল ফোন কেনার টাকা জোগাড়ে অপহরণের নাটক প্রেমিকের

প্রেমিকাকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য টাকা জোগাড় করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপহরণের নাটক সাজিয়েছিলেন। তবে পুলিশের তথ্য-প্রযুক্তিনির্ভর তদন্তের ফলস্বরূপ কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনার আসল রহস্য প্রকাশ পায়।

পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সম্প্রতি এই তথ্য জানান বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন গত ২৮ জুলাই বিকেলে নিজের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ওই রাতেই তার বাবা সিদ্দিকুর রহমান দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি অভিযোগ করেন, একটি ব্রিলিয়ান্ট (আইপি) নম্বর থেকে ফোন করে তার ছেলের মারধরের শব্দ শোনানো হয় এবং তাকে জীবিত ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

জিডির পরপরই পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সাব্বিরের অবস্থান শনাক্ত করে। পরে রাজশাহীর একটি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, সাব্বির অপহরণকারীদের কবলে ছিলেন না; বরং তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাব্বির জানান, প্রেমিকাকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার উদ্দেশ্যে তিনি নিজেই অপহরণের নাটক সাজান। ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহার করে বাবার কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করেন এবং মারধরের অভিনয় করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী তার ভুল স্বীকার করেছেন। তিনি পরিবারকে চরম দুশ্চিন্তায় ফেলার বিষয়টি উপলব্ধি করায় কাউন্সেলিং শেষে তাকে বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকাতির প্রস্তুতির সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অস্ত্রসহ ৭ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ডাকাতির প্রস্তুতির সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অস্ত্রসহ ৭ জন আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতি কালে দেশি অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে তালতলী গ্রামের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দাউদকান্দি উপজেলার সমমানের মামুন মিয়া (২১) ও জাহিদ হাসান (২৮), চান্দিনা উপজেলার ছায়াকোট এলাকা থেকে মো. রিয়াজ (২১), মো. ফয়সাল হোসেন (২৬), মো. অনিক (২০), মো. বাধন (২০) এবং মো. ইমন হোসেন (২৩)।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে খবর আসে, তালতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি দল অস্ত্রধারী ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী সময়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে সাতজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি স্টিলের কিরিচ, একটি লোহার কাঁচি, দুটি লোহার রড, দুটি এসএস পাইপ এবং একটি লোহার ছোরা।

উদ্ধার হওয়া স্টিলের কিরিচটির দৈর্ঘ্য প্রায় ৩৮ ইঞ্চি, লোহার কাঁচির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি, দুটি রডের প্রতিটি দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, এসএস পাইপের দৈর্ঘ্য যথাক্রমে ৩১ ও ২৮ ইঞ্চি এবং লোহার ছোরা হাতলসহ ১২ ইঞ্চি দীর্ঘ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর শনিবার বিকেলে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩টি

 রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগের ৩৩ জন, লালবাগ রমনা বিভাগে ২১ জন, ওয়ারী রমনা বিভাগে ৪৮ জন, মতিঝিল রমনা বিভাগে ৩৪ জন, তেজগাঁও রমনা বিভাগে ৪৮ জন, মিরপুর রমনা বিভাগে ১৩৫ জন, গুলশান রমনা বিভাগে ৫১ জন, উত্তরা রমনা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা রমনা বিভাগে ৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ১টি পিকআপ, ১টি বাস, ৫টি মোবাইলফোন এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগ নেতার ছেলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


আ. লীগ নেতার ছেলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

কলম্বিয়ার রাজনীতিতে সাবেক নীল ছবির তারকা দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ় নতুন আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। তিনি ‘আমারান্তা হাঙ্ক’ ছদ্মনামে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তবে মার্চের সংসদীয় নির্বাচনে জয়ী হওয়ার পর গত ২০ জুলাই বোগোতায় সিনেটর হিসেবে শপথ গ্রহণ করেছেন।

সম্প্রতি নিউইয়র্ক পোস্টে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বামপন্থী জোট ‘হিস্টোরিক প্যাক্ট’-এর প্রতিনিধিত্বকারী ৩৩ বছর বয়সী এই রাজনীতিক আগামী চার বছরের জন্য নর্তে দে সান্তান্দের অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

বৈচিত্র্যময় পেশাজীবনে দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজের চড়াই–উতরাইয়ের গল্প এরকম। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একজন বামপন্থী রাজনীতিক তিনি। সম্প্রতি দেশটির পার্লামেন্টের সিনেটর নির্বাচিত হয়ে জনতার চোখে চমক সৃষ্টি করেছেন। দেশে ও বিদেশে তিনি আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গত সোমবার বোগোতায় স্থানীয় সময়ে বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়ার হয়ে সিনেটর পদে শপথ নিয়েছেন দেইসি।

২০১৭ সালে সাংবাদিকতা ছেড়ে পর্নোজগতে প্রবেশ করেন তিনি। সেখানে ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিত ছিলেন। দুই বছর পরে তারকাখ্যাতি ছেড়ে দেইসি রাজপথের রাজনীতি বেছে নিয়েছেন। এখন তিনি প্রাপ্তবয়স্কদের সিনেমা নির্মাণে জড়িত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করছেন।

মার্চে কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হওয়ার পর সোমবার শপথ গ্রহণ করেছেন। দেইসি মনে করেন, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কাজ করা ব্যক্তিদের জন্য কোম্পানি ও এজেন্সির শোষণ থেকে রক্ষা পেতে আইনি সুরক্ষা প্রয়োজন।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সিনেটে গিয়ে এ খাতের কর্মীদের জন্য সুস্পষ্ট শ্রমনীতি, স্বাস্থ্যসেবা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করার। পাশাপাশি নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন।

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর তার অতীত পেশা নিয়ে বিরোধী পক্ষের সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে এই সমালোচনার বিরুদ্ধে দেইসি প্রশ্ন তুলেছেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখবে না?

ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্ট্যালারের উদাহরণ উল্লেখ করে বলেন, রেডিও উপস্থাপক হিসেবে পরিচিতি পাওয়ার পর চলচ্চিত্রে অভিনয় করেছেন স্ট্যালার। পরে তিনিও ইতালির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন।

কলম্বিয়ার বর্তমান রাজনীতিতে হিস্টোরিক প্যাক্ট একটি প্রভাবশালী রাজনৈতিক জোট। দেশটির জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ সিনেট নির্বাচনে জোটটি মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ পেয়ে ২৫টি আসনে নির্বাচিত হয়েছে। ৪৪ লাখেরও বেশি ভোট পাওয়া জোটটি বর্তমানে দেশটির অন্যতম বৃহৎ সংসদীয় জোট।

কুকুটা শহরে জন্মগ্রহণ করা দেইসি জানিয়েছেন, তার আইন প্রণয়ন কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য এবং যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এক ভাষণে তিনি বলেন, অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতা সংগ্রাম এবং গণ-অর্থনীতি বুঝতে সাহায্য করেছে। আমি অভিজ্ঞতালব্ধ যুক্তি দিয়ে সরাসরি আইন প্রণয়ন সংক্রান্ত বিতর্কে সমস্ত দাবিগুলো তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।

তিনি বলেন, সমাজ প্রাপ্তবয়স্কদের আধেয় ঠিকই দেখে, কিন্তু ক্ষমতার ক্ষেত্রে আমাদের কথা বলার সুযোগ দিতে রাজি নয়।

বামপন্থী সিনেটর দেইসি বর্তমানে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পক্ষে কাজ করছেন। পাশাপাশি যৌন নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে তিনি প্রচার চালাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%