০৬:২৯ পি.এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতি কালে দেশি অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে তালতলী গ্রামের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দাউদকান্দি উপজেলার সমমানের মামুন মিয়া (২১) ও জাহিদ হাসান (২৮), চান্দিনা উপজেলার ছায়াকোট এলাকা থেকে মো. রিয়াজ (২১), মো. ফয়সাল হোসেন (২৬), মো. অনিক (২০), মো. বাধন (২০) এবং মো. ইমন হোসেন (২৩)।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে খবর আসে, তালতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি দল অস্ত্রধারী ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী সময়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে সাতজনকে আটক করে।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি স্টিলের কিরিচ, একটি লোহার কাঁচি, দুটি লোহার রড, দুটি এসএস পাইপ এবং একটি লোহার ছোরা।
উদ্ধার হওয়া স্টিলের কিরিচটির দৈর্ঘ্য প্রায় ৩৮ ইঞ্চি, লোহার কাঁচির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি, দুটি রডের প্রতিটি দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, এসএস পাইপের দৈর্ঘ্য যথাক্রমে ৩১ ও ২৮ ইঞ্চি এবং লোহার ছোরা হাতলসহ ১২ ইঞ্চি দীর্ঘ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর শনিবার বিকেলে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন