প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কলম্বিয়ার রাজনীতিতে সাবেক নীল ছবির তারকা দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ় নতুন আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। তিনি ‘আমারান্তা হাঙ্ক’ ছদ্মনামে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তবে মার্চের সংসদীয় নির্বাচনে জয়ী হওয়ার পর গত ২০ জুলাই বোগোতায় সিনেটর হিসেবে শপথ গ্রহণ করেছেন।
সম্প্রতি নিউইয়র্ক পোস্টে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
বামপন্থী জোট ‘হিস্টোরিক প্যাক্ট’-এর প্রতিনিধিত্বকারী ৩৩ বছর বয়সী এই রাজনীতিক আগামী চার বছরের জন্য নর্তে দে সান্তান্দের অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।
বৈচিত্র্যময় পেশাজীবনে দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজের চড়াই–উতরাইয়ের গল্প এরকম। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একজন বামপন্থী রাজনীতিক তিনি। সম্প্রতি দেশটির পার্লামেন্টের সিনেটর নির্বাচিত হয়ে জনতার চোখে চমক সৃষ্টি করেছেন। দেশে ও বিদেশে তিনি আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গত সোমবার বোগোতায় স্থানীয় সময়ে বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়ার হয়ে সিনেটর পদে শপথ নিয়েছেন দেইসি।
২০১৭ সালে সাংবাদিকতা ছেড়ে পর্নোজগতে প্রবেশ করেন তিনি। সেখানে ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিত ছিলেন। দুই বছর পরে তারকাখ্যাতি ছেড়ে দেইসি রাজপথের রাজনীতি বেছে নিয়েছেন। এখন তিনি প্রাপ্তবয়স্কদের সিনেমা নির্মাণে জড়িত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করছেন।
মার্চে কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হওয়ার পর সোমবার শপথ গ্রহণ করেছেন। দেইসি মনে করেন, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কাজ করা ব্যক্তিদের জন্য কোম্পানি ও এজেন্সির শোষণ থেকে রক্ষা পেতে আইনি সুরক্ষা প্রয়োজন।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সিনেটে গিয়ে এ খাতের কর্মীদের জন্য সুস্পষ্ট শ্রমনীতি, স্বাস্থ্যসেবা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করার। পাশাপাশি নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন।
নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর তার অতীত পেশা নিয়ে বিরোধী পক্ষের সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে এই সমালোচনার বিরুদ্ধে দেইসি প্রশ্ন তুলেছেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখবে না?
ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্ট্যালারের উদাহরণ উল্লেখ করে বলেন, রেডিও উপস্থাপক হিসেবে পরিচিতি পাওয়ার পর চলচ্চিত্রে অভিনয় করেছেন স্ট্যালার। পরে তিনিও ইতালির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন।
কলম্বিয়ার বর্তমান রাজনীতিতে হিস্টোরিক প্যাক্ট একটি প্রভাবশালী রাজনৈতিক জোট। দেশটির জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ সিনেট নির্বাচনে জোটটি মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ পেয়ে ২৫টি আসনে নির্বাচিত হয়েছে। ৪৪ লাখেরও বেশি ভোট পাওয়া জোটটি বর্তমানে দেশটির অন্যতম বৃহৎ সংসদীয় জোট।
কুকুটা শহরে জন্মগ্রহণ করা দেইসি জানিয়েছেন, তার আইন প্রণয়ন কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য এবং যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পাবে।
এক ভাষণে তিনি বলেন, অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতা সংগ্রাম এবং গণ-অর্থনীতি বুঝতে সাহায্য করেছে। আমি অভিজ্ঞতালব্ধ যুক্তি দিয়ে সরাসরি আইন প্রণয়ন সংক্রান্ত বিতর্কে সমস্ত দাবিগুলো তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।
তিনি বলেন, সমাজ প্রাপ্তবয়স্কদের আধেয় ঠিকই দেখে, কিন্তু ক্ষমতার ক্ষেত্রে আমাদের কথা বলার সুযোগ দিতে রাজি নয়।
বামপন্থী সিনেটর দেইসি বর্তমানে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পক্ষে কাজ করছেন। পাশাপাশি যৌন নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে তিনি প্রচার চালাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন