ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভেদরগঞ্জে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বন্ধ দুই ক্লিনিক; দুই চিকিৎসককে শোকজ


ভেদরগঞ্জে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বন্ধ দুই ক্লিনিক; দুই চিকিৎসককে শোকজ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার দুপুরে, পূর্বঘোষণা ছাড়া তিনি এই পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি চিকিৎসায় গাফিলতি ও অনিয়মের জন্য চাকরি থেকে বরখাস্তসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওষুধ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

তিনি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, "দায়ী পালনে অনিয়ম বা গাফিলতির কোনো সুযোগ নেই।" অনিয়ম অব্যাহত থাকলে টার্মিনেশন কিংবা সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনসেবার মান বাড়াতে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনেরও নির্দেশনা দেন।

এছাড়া তিনি আরও বলেন, "জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।" অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া, অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশনা দেন মন্ত্রী।

আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব বন্দর সার্বক্ষণিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


দেশের সব বন্দর সার্বক্ষণিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব বন্দরকে দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে। শনিবার (১ আগস্ট) দুপুরে, প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠক শেষে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, 'বেসরকারি খাতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল—চট্টগ্রাম বন্দর কিংবা ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানির বাণিজ্যিক কার্যক্রম টোয়েন্টি ফোর সার্ভিস করা যায় কিনা। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সরকার সব দপ্তর মিলে নিশ্চিত করবে যেন বাংলাদেশের প্রতিটি বন্দর ২৪ ঘণ্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। এর মাধ্যমে ইমপোর্ট-এক্সপোর্ট আরো ফাস্ট ও ত্বরান্বিত হবে।' বৈঠকে বেসরকারি খাতের নানা চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা ও বিনিয়োগের সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মাহদী আমিন বলেন, 'দেশে বেশ কিছু ইকোনমিক জোন, বেজা ও বেপজা রয়েছে। সেগুলোতে কিভাবে আরো বেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং যেখানে জটিলতা রয়েছে তা কিভাবে সহজতর করা যায়, এসব নিয়ে প্রাইভেট সেক্টরের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরাও সেখানে নিজেদের মতামত দিয়েছেন।' বেসরকারি খাতের বিকাশে সরকারের নীতিগত সহায়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সামনের দিনগুলোতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে প্রাইভেট সেক্টরের জন্য সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে। তার জন্য একটা প্রো-বিজনেস, প্রো-ইনভেস্টমেন্ট বাজেট আমরা দেখেছি এবং সেই নীতিমালাগুলোকে আমরা বাস্তবায়ন করব। যার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের বিপুল পরিমাণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ আমাদের তরুণ ও নারীদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের জন্য আরো বিকশিত করা। প্রধানমন্ত্রী একটি স্লোগান তুলে ধরে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সেই নীতিকে ধারণ করেই বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আজকের এই আলোচনা হয়েছে। আমাদের জনবান্ধব সরকার, জনবান্ধব বাজেট এবং জনবান্ধব নীতিমালা কার্যকর করার এই পথযাত্রাকে প্রাইভেট সেক্টরের প্রতিনিধিরা আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। পলিসি-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত আসায় ব্যবসায়ীরা সন্তুষ্ট জানিয়ে মাহদী আমিন বলেন, এই আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যবসাকে আরো সহজীকরণ করা, বিনিয়োগকে আরো প্রবৃদ্ধির মাধ্যমে বাড়ানো এবং বাংলাদেশের জন্য বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ: ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শুধু দলীয় কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে। তিনি এটি একটি রাজনৈতিক ভাঁওতাবাজি হিসেবে বর্ণনা করেছেন।

শনিবার রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ইশরাক হোসেন আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল। তাদের গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে এবং এক ব্যক্তির পূজার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল। জুলাই মাসের গণহত্যায় আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় ঘটেছে। আন্তর্জাতিক অঙ্গনেও দলটি এখন গ্রহণযোগ্যতা হারিয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিকভাবে আড়ালে থাকলেও তাদের সহযোগীরা প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনে এখনো সক্রিয় রয়েছে। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। আওয়ামী পরিবারের সদস্যরা গণঅভ্যুত্থানের আগেই দেশ ছেড়ে কাপুরুষতার পরিচয় দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার আশঙ্কা থাকবে। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যই জুলাইয়ের চেতনাকে সুরক্ষিত রাখতে সক্ষম হবে।

প্রতিযোগিতায় গণ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়েছেন।

বিচারকের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল এবং সাংবাদিক জাকির হোসেন লিটন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার রেল সেবাকে আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


সরকার রেল সেবাকে আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করার পরিকল্পনা নিয়েছে।’

আজ শনিবার সকালে পারাবত এক্সপ্রেসে করে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গল রেল স্ট্রেশন পরিদর্শনকালে তিনি একথা বলেন।

সিলেট-জাফলং রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই ও ঢাকা-সিলেট রেলপথের উন্নয়নে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সিলেট যাচ্ছিলেন।

মন্ত্রী ট্রেন থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নেমে স্ট্রেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেটে ব্যবস্থা ও প্লাটফর্মের পরিস্কার-পরিচ্ছন্নতা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলের সেবার গুণগত মান কীভাবে আরও বৃদ্ধি করা যায়, মূলত সেটিই আমি দেখতে এসেছি।’

পর্যটকদের জন্য সিলেট বিভাগে আরও একটি নতুন ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের বয়স অল্পদিন; কিছুটা সময় দিন। আমাদের বলতে হবে না, জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা নিজ দায়িত্বেই বাস্তবায়নের উদ্যোগ নেব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫ জন মাদককারবারি এবং বৈষম্যবিরোধী মামলায় ৫ জনসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদককারবারিদের কাছ থেকে ৮১৮ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন মো. হৃদয় হোসেন মিন্টু (৩১), আল ইমরান (৩৫), মো. আকাশ (২৮), মো. জনি (২৩), মোহাম্মদ সালা উদ্দিন (৪০)। মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে নূরুল ইসলাম গোলাপ (৪৫), মো. জাকারিয়া (৪৫), মো. মাছুম (৪০), মো. হালিম (৪৮), রিয়া ওরফে লিজা (১৯)। নারীবিষয়ক পোশাক শ্রমিক বর্ষা আক্তার (২০) হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে মো. মুরাদ হোসেন (৩০), মো. সাগর (৩৫) এবং মোসা. সুলতানা বেগম (৩৪)-কে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%