ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার রেল সেবাকে আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী


সরকার রেল সেবাকে আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করার পরিকল্পনা নিয়েছে।’

আজ শনিবার সকালে পারাবত এক্সপ্রেসে করে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গল রেল স্ট্রেশন পরিদর্শনকালে তিনি একথা বলেন।

সিলেট-জাফলং রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই ও ঢাকা-সিলেট রেলপথের উন্নয়নে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সিলেট যাচ্ছিলেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

মন্ত্রী ট্রেন থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নেমে স্ট্রেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেটে ব্যবস্থা ও প্লাটফর্মের পরিস্কার-পরিচ্ছন্নতা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলের সেবার গুণগত মান কীভাবে আরও বৃদ্ধি করা যায়, মূলত সেটিই আমি দেখতে এসেছি।’

পর্যটকদের জন্য সিলেট বিভাগে আরও একটি নতুন ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের বয়স অল্পদিন; কিছুটা সময় দিন। আমাদের বলতে হবে না, জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা নিজ দায়িত্বেই বাস্তবায়নের উদ্যোগ নেব।’

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫ জন মাদককারবারি এবং বৈষম্যবিরোধী মামলায় ৫ জনসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদককারবারিদের কাছ থেকে ৮১৮ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন মো. হৃদয় হোসেন মিন্টু (৩১), আল ইমরান (৩৫), মো. আকাশ (২৮), মো. জনি (২৩), মোহাম্মদ সালা উদ্দিন (৪০)। মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে নূরুল ইসলাম গোলাপ (৪৫), মো. জাকারিয়া (৪৫), মো. মাছুম (৪০), মো. হালিম (৪৮), রিয়া ওরফে লিজা (১৯)। নারীবিষয়ক পোশাক শ্রমিক বর্ষা আক্তার (২০) হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে মো. মুরাদ হোসেন (৩০), মো. সাগর (৩৫) এবং মোসা. সুলতানা বেগম (৩৪)-কে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্বের যেকোনো প্রান্তের জ্ঞান, গবেষণা ও শিক্ষার সঙ্গে সংযুক্ত রাখতে প্রতিটি ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সংযোগ নিশ্চিত করে প্রথমে ডিজিটাল শ্রেণিকক্ষ এবং পরে পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলা হবে।

শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ডিজিটাল সাক্ষরতা, যোগাযোগ দক্ষতা ও সমালোচনামূলক চিন্তাশক্তির মতো সফট স্কিল থাকতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ও ইউজিসি যৌথভাবে কাজ করছে এবং শিগগিরই সারা দেশে সফট স্কিল উন্নয়ন কর্মসূচি চালু করা হবে।

তিনি বলেন, আমরা চাই, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গায় পরিণত হোক, যেখানে একজন শিক্ষার্থী শুধু ডিগ্রি নয়, কর্মজীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করবে। এজন্য শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হচ্ছে।

মামুন আহমেদ জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হবে। প্রতিটি ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সংযোগ নিশ্চিত করে প্রথমে ডিজিটাল শ্রেণিকক্ষ এবং পরে পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলা হবে।

এর মাধ্যমে দেশের সব শিক্ষার্থী সমান সুযোগ-সুবিধা পাবে এবং বিশ্বের যেকোনো প্রান্তের জ্ঞান, গবেষণা ও শিক্ষার সঙ্গে সংযুক্ত থাকতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে জামায়াতের সমাবেশ-গণমিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে জামায়াতের সমাবেশ-গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের শকুনি লেকপাড় এলাকায় আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ড. কাজী আবুল বাশার, ফরিদপুর জেলা আঞ্চলিক টিমের প্রধান মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোখলেছুর রহমান, জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, শিবচর উপজেলা জামায়াতের আমির সারোয়ার হোসাইন মৃধা, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম মৃধা এবং মাদারীপুর জেলা শিবিরের সভাপতি রিফাত হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে কার্যকর করার দাবি জানান তারা।

তাদের ভাষ্য, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ন্যায়বিচার, গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এসব দাবি দ্রুত কার্যকর করা প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক সপ্তাহে কেরানীগঞ্জে মিলল ৬ জনের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


এক সপ্তাহে কেরানীগঞ্জে মিলল ৬ জনের মরদেহ

 

ঢাকার কেরানীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে পৃথক স্থান থেকে মোট ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অল্প সময়ের ভেতর একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ প্রবণ এলাকায় পর্যাপ্ত নজরদারির অভাবে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অপরাধীরা দ্রুত গ্রেপ্তার না হওয়ায় তারা মনে করছেন, তাদের মধ্যে ভয়ভীতি কমে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা পুলিশি টহল আরো জোরদার করার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি করেছেন।

রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা ইয়াকুব আলী মন্তব্য করেন, ‘আমরা এখন পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। সন্ধ্যার পর ঝিলমিল এলাকার রাস্তার দিয়ে যেতে ভয় লাগে। যেকোনো নির্জন স্থানে লাশ উদ্ধারের খবর শুনলেই আতঙ্ক কাজ করে। প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।’

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিলুল হক বলেছেন, আলোচিত সব হত্যাকাণ্ডের রহস্য ইতোমধ্যে উদ্ঘাটন করা হয়েছে। খোলামোড়ার মমতাজ হত্যা, কালিন্দীর তানজিলা হত্যাকাণ্ড এবং অটোরিকশাচালক লিয়াকত আলী হত্যার রহস্য উদ্ঘাটন করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। হাসিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। কোনো অপরাধীই অপরাধ করে পার পাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%