ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

যে কারণে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা বাড়াচ্ছে উত্তর কোরিয়া


যে কারণে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা বাড়াচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া নতুন করে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করেছে প্রধান পরমাণু কমপ্লেক্স ইয়ংবিয়নে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, এখানে সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজের সারি স্থাপন করা সম্ভব। একই সময়ে, পিয়ংইয়ংয়ের নিকটবর্তী কাংসন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সম্প্রসারিত অংশেও কাজ শুরু হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

আইএইএ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া ধীরে ধীরে একাধিক স্থানে তার পরমাণু কর্মসূচির অবকাঠামো বৃদ্ধি করছে। ভিয়েনা ভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থা ২৮ আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ওপর নজর রাখতে আইএইএ উপগ্রহের ছবি এবং বিভিন্ন উন্মুক্ত উৎসের তথ্য বিশ্লেষণ করেছে। এই তথ্যগুলোর মধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিও অন্তর্ভুক্ত রয়েছে।

২০০৯ সালের পর থেকে উত্তর কোরিয়ায় আইএইএর কোনো পরিদর্শক যেতে পারেননি। ফলে বর্তমানে দেশটির পরমাণু স্থাপনাগুলোর তথ্য সংগ্রহের জন্য প্রধানত উপগ্রহের ছবি ও প্রকাশ্য তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে সংস্থাটিকে। আইএইএ ইয়ংবিয়নে একটি নতুন দ্বিতল ভবনের সন্ধান পেয়েছে। সংস্থাটির ধারণা, এটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার দ্বিতীয় স্থাপনা হতে পারে। কিম জং উন জুন মাসে ইয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্স পরিদর্শন করেছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবির সঙ্গে ভবনটির নির্মাণের বিভিন্ন পর্যায়ের উপগ্রহের ছবি মিলিয়ে আইএইএ এই ধারণা তৈরি করেছে।

আরও পড়ুন: হরমুজে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের

আইএইএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিম জং উনের সফরের সময় প্রকাশিত ছবিতে ভবনটির ওপরের ও নিচের দুই তলাতেই গ্যাস সেন্ট্রিফিউজের সারি দেখা গেছে। সেন্ট্রিফিউজ এমন একটি যন্ত্র, যা ইউরেনিয়ামকে আরও বেশি মাত্রায় সমৃদ্ধ করে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি, উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতেও ব্যবহার করা যেতে পারে।

আইএইএর বিশ্লেষণ অনুযায়ী, ছবিতে দেখা ধরনের সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজের সারি নতুন ভবনটিতে স্থাপন করা সম্ভব। এর ফলে ইয়ংবিয়নে উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পিয়ংইয়ংয়ের কাছে কাংসন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রেও নতুন কার্যক্রমের ইঙ্গিত পেয়েছে আইএইএ। সংস্থাটি জানিয়েছে, কেন্দ্রটির সম্প্রসারিত অংশে জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্প্রসারিত অংশটি ২০২৪ সালে নির্মিত হয়েছিল। বর্তমানে সেখানে কার্যক্রম শুরু হওয়ার লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছে আইএইএ। অর্থাৎ, উত্তর কোরিয়া একই সময়ে দেশের একাধিক পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বৃদ্ধি করছে বলে ধারণা করা হচ্ছে।

আইএইএ বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে এসব নতুন উন্নয়ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সঙ্গে সাংঘর্ষিক। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার আইএইএর গভর্নরস বোর্ডের কাছে দেওয়া একটি বিবৃতিতে তিনি বলেন, কাংসন ও ইয়ংবিয়নের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে চলমান কার্যক্রম এবং অস্ত্র তৈরির উপযোগী পরমাণু উপাদান উৎপাদন আরও বাড়ানোর খবর অত্যন্ত উদ্বেগজনক। গ্রোসির এই বিবৃতির সঙ্গে আইএইএর বিস্তারিত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সূত্র:

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে লাগেজ হারানো যাত্রীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা

রয়টার্স

,

বিবিসি

আরও পড়ুন: সরাইল থানায় গিয়ে ওসির ওপর চটলেন এমপি রুমিন ফারহানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে স্পষ্ট নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে স্পষ্ট নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে কিভাবে এবং কোথায় এটি ব্যবহার করা যাবে, সেই বিষয়ে স্পষ্ট নীতিমালা তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বুধবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত ‘অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ ইন্টিগ্রিটি কনক্লেভ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ প্রদান করেন।

এআই ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ‘এআই ডিসক্লোজার স্টেটমেন্ট’ চালুর প্রস্তাব দিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, নীতিমালায় উল্লেখ থাকতে হবে কোন এআই টুল কী কাজে ব্যবহার করা হয়েছে এবং এআই থেকে পাওয়া তথ্য কীভাবে যাচাই করা হয়েছে।

এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীর নিজস্ব শেখা, চিন্তা ও কাজের প্রক্রিয়া মূল্যায়নের জন্য এআই শনাক্তকারী সফটওয়্যারের ওপর নির্ভর না করার পরামর্শ দেন।

অধ্যাপক মামুন আহমেদ মৌখিকভাবে কাজের ব্যাখ্যা নেওয়া, গবেষণার খসড়া ও নথি সংরক্ষণ, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ এবং বাস্তব সমস্যা সমাধানের মতো পদ্ধতি চালুরও পরামর্শ দেন।

এআই ও অ্যাকাডেমিক অসততা মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য চারটি পদক্ষেপের প্রস্তাবও তিনি দেন। এগুলো হলো—এআই ব্যবহারে স্পষ্ট নীতিমালা প্রণয়ন, পদোন্নতিতে গবেষণার সংখ্যার পরিবর্তে মানকে গুরুত্ব দেওয়া, গবেষণার সততা ও যথাযথ উদ্ধৃতি বিষয়ে বাধ্যতামূলক কোর্স চালু এবং গবেষণায় চৌর্যবৃত্তি ও এআই-সহায়তা শনাক্তে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো।

পদোন্নতিতে গবেষণার মানকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাঁচটি নিম্নমানের গবেষণাপত্রের চেয়ে একটি গুরুত্বপূর্ণ ও মানসম্মত গবেষণাপত্র বেশি মূল্যবান। তিনি মন্তব্য করেন, শুধুমাত্র প্রকাশনার সংখ্যা বাড়ানোর প্রবণতা থেকে ‘গবেষণা প্রকাশ কর, নইলে পিছিয়ে পড়বে’ সংস্কৃতি তৈরি হচ্ছে।

এই প্রবণতার সুযোগ নিয়ে কেউ কেউ নিম্নমানের বা প্রিডেটরি জার্নালে গবেষণা প্রকাশ করছেন এবং এআই ব্যবহার করে ভুয়া তথ্য-উপাত্ত তৈরি করছেন উল্লেখ করে তিনি এসব বন্ধে বিশ্ববিদ্যালয়ে কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

গবেষণার সততা বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিষয় যাই হোক, স্নাতক হওয়ার আগে প্রত্যেক শিক্ষার্থীকে গবেষণার সততা ও যথাযথ উদ্ধৃতি বিষয়ে একটি বাধ্যতামূলক কোর্স করতে হবে।

একাডেমিক ও গবেষণার সততা নিশ্চিত করার জন্য জাতীয় পর্যায়ে একটি অভিন্ন কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন। এতে চৌর্যবৃত্তি, লেখকত্ব, তথ্য ব্যবস্থাপনা, নৈতিক অনুমোদন, স্বার্থের সংঘাত, গবেষণা তত্ত্বাবধান এবং এআইয়ের দায়িত্বশীল ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, এআই নিষিদ্ধ করা সম্ভব নয়। বরং শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিটি দায়িত্বশীল ও নৈতিকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত করতে হবে। তিনি উল্লেখ করেন, এআই শিক্ষা ও গবেষণার কাজ দ্রুত করতে পারে, তবে এটি ভুল তথ্য ও সূত্র দিতে এবং পক্ষপাত ছড়াতে পারে।

তিনি বলেন, ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কোনো উত্তরের দায় নিতে পারে না। তাই এর মাধ্যমে তৈরি ফলাফলের দায়িত্ব আমাদেরই।’

ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রযুক্তি মানুষকে আরও বুদ্ধিমান করবে, অলস নয়। বাংলাদেশকে বিশ্বমানের গবেষণার কেন্দ্রে পরিণত করতে হলে গবেষণার সততা ও গুণগত মান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ এম ইউসুফ হায়দার, টার্নিটিনের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক চৈতালি মিত্র এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গবেষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় শয়তানের নিশ্বাসে’অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


আলফাডাঙ্গায় শয়তানের নিশ্বাসে’অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বর্ণের বার দেওয়ার প্রলোভন দেখিয়ে কথিত ‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে এক গৃহবধূর কাছ থেকে প্রায় ৭ আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার হয়ে ওই নারী নিজের পরিহিত স্বর্ণের চেইন, কানের দুল ও লকেটসহ প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং নগদ ২০০ টাকা হারিয়েছেন বলে অভিযোগ করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড ও গোপালপুর রোডের দীপক স্বর্ণকারের বাড়ির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মরিয়ম খানম (২৬) আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল গ্রামের আবুল কালামের মেয়ে এবং উপজেলার পানাইল গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়মের ছেলে গোলাম রাব্বি আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুপুরে স্কুল ছুটি শেষে ছেলেকে সঙ্গে নিয়ে মরিয়ম পানাইল গ্রামের বাড়ির উদ্দেশ্যে বিদ্যালয়ের সামনে থেকে গোপালপুরগামী একটি ইজিবাইকে ওঠেন।
ইজিবাইকটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাতে ওঠেন। পরে ইজিবাইকটি গোপালপুর রোডে দীপক স্বর্ণকারের বাড়ির সামনে পৌঁছালে ওই ব্যক্তি রাস্তার ওপর একটি ছোট ব্যাগ পড়ে থাকার কথা জানান। এরপর ব্যাগটি হাতে নিয়ে মরিয়মকে দেখানো হয়।

অভিযোগ অনুযায়ী, ব্যাগের ভেতরে বোনের বিয়ের জন্য ৪ আনা ওজনের একটি স্বর্ণের বার এবং স্বর্ণকারের উদ্দেশে লেখা একটি চিঠি রয়েছে বলে তাকে জানানো হয়। চিঠিতে ওই স্বর্ণের বারের মূল্য ৬ লাখ টাকা উল্লেখ রয়েছে বলেও তাকে বলা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি দেখিয়ে তাকে নানা ধরনের প্রলোভন ও কথাবার্তায় ফাঁসানো হয়। একপর্যায়ে কথিত ‘শয়তানের নিশ্বাস’ বা কোনো ধরনের গন্ধযুক্ত পদার্থের প্রভাবে তিনি স্বাভাবিক বোধশক্তি হারিয়ে ফেলেন। পরে নিজের কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা প্রতারকদের হাতে তুলে দেন বলে অভিযোগ করেন তিনি।

মরিয়মের অভিযোগ অনুযায়ী, তাঁর গলায় থাকা প্রায় ৪ আনা ওজনের স্বর্ণের চেইন, প্রায় ৩ আনা ওজনের কানের দুল ও লকেটসহ মোট প্রায় ৭ আনা স্বর্ণালংকার নিয়ে যায় প্রতারকরা। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা। একই সঙ্গে তাঁর ব্যাগে থাকা নগদ ২০০ টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে বাঁকাইল কামারবাড়ি এলাকায় পৌঁছালে প্রতারকরা মরিয়মকে অন্য একটি ইজিবাইকে তুলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তাঁর স্বাভাবিক জ্ঞান ফিরলে স্বর্ণালংকার ও টাকা না থাকার বিষয়টি বুঝতে পারেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী মরিয়ম খানম আলফাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-পুতিন ফোনালাপের পরপরই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


ট্রাম্প-পুতিন ফোনালাপের পরপরই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলাগুলি উভয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হয় এবং এতে অন্তত ৬ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

রাশিয়ার পশ্চিম উপকূলীয় শহর নোভোরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলার ফলে এক শিশুসহ চারজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রেতিয়েভ। শহরের মেয়র আন্দ্রে ক্রাভচেঙ্কো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি আবাসিক ভবনের নিকট এসে পড়ে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা রাতভর ইউক্রেনের ৫৯৬টি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনেও রাশিয়ার হামলায় প্রাণহানি ঘটেছে। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার জানিয়েছেন, মলদোভা সীমান্তের স্টারোকোজাচে আন্তর্জাতিক সড়ক চেকপয়েন্টে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হন। এই হামলার পর ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী চেকপয়েন্টটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

যুদ্ধের অবসানে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে, ইউরোপের প্রতি রাশিয়ার কোনো আগ্রাসী পরিকল্পনা নেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, ওয়াশিংটন এখন ভূমির বাস্তব পরিস্থিতি স্বীকার করে নিচ্ছে এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা করছে। লাভরভের মতে, ট্রাম্প ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়া অধ্যায় বলে উল্লেখ করেছেন।

এদিকে, শীত মৌসুমের আগে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে নরওয়ে সফর করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় পরিবেশবাদী সংগঠনের উদ্যেগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


কলাপাড়ায় পরিবেশবাদী সংগঠনের উদ্যেগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে  বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষ রোপন করি, সবুজ দেশ গড়ি, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্য্যয় নিয়ে লালুয়া ইউনিয়নে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭২ জন শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নদী- খাল রক্ষা অধিকার আন্দোলন সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজনে এ বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়।  

বুধবার ৯ সেপ্টেম্বর দুপুরের দিকে বিদ্যালয় অঙ্গনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।  তিনি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধন শিক্ষক অবনী কুমার রায়, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, ওয়াটার কিপার্স কুয়াকাটা প্রতিনিধি কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সংগঠক নজরুল ইসলাম, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় প্লাটেনিয়ার্স ক্লাব সদস্যবৃন্দ। শিক্ষার্থীদের মধ্যে আম, কাঠাল, জাম, আমলকি ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

এসময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিক আব্দুল্লাহ জানায়, একটা কাঠাল গাছের চারা পেয়েছে। বাড়িতে যথাযথভাবে রোপণ করব। পরিচর্য্যা করব। গাছটিকে বাঁচিয়ে রাখবো। ফল খেতে পারব। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই বলেও এ শিক্ষার্থীর মতামত। গাছের চারা বিতরণকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসবমুখর পরিবেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%