প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষ রোপন করি, সবুজ দেশ গড়ি, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্য্যয় নিয়ে লালুয়া ইউনিয়নে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭২ জন শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নদী- খাল রক্ষা অধিকার আন্দোলন সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজনে এ বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়।
বুধবার ৯ সেপ্টেম্বর দুপুরের দিকে বিদ্যালয় অঙ্গনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। তিনি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধন শিক্ষক অবনী কুমার রায়, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, ওয়াটার কিপার্স কুয়াকাটা প্রতিনিধি কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সংগঠক নজরুল ইসলাম, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় প্লাটেনিয়ার্স ক্লাব সদস্যবৃন্দ। শিক্ষার্থীদের মধ্যে আম, কাঠাল, জাম, আমলকি ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিক আব্দুল্লাহ জানায়, একটা কাঠাল গাছের চারা পেয়েছে। বাড়িতে যথাযথভাবে রোপণ করব। পরিচর্য্যা করব। গাছটিকে বাঁচিয়ে রাখবো। ফল খেতে পারব। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই বলেও এ শিক্ষার্থীর মতামত। গাছের চারা বিতরণকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসবমুখর পরিবেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন