০৮:৫১ পি.এম
যশোর, ২৩ আগস্ট, ২০২৬ : যশোর জেলার আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার প্রায় ১৩ বছর পর ভুক্তভোগী যশোর জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি নূরনবী আজ রোববার নিজ থেকে বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান তহিদুর রহমান ফন্টু চাকলাদার, সাবেক পৌর মেয়র রেন্টু চাকলাদার, শফি যিনি পাইপ শফি নামে পরিচিত, কালাম, রুবেল এবং রিন্টু।
আরও পড়ুন: চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি
যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ১৩ জুলাই যশোর শহরের ঘোপ জেলরোড এলাকার বাসিন্দা নূরনবীকে অস্ত্রের মুখে ডেকে নিয়ে মারধরের পর মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়।
পরে তাকে একটি নির্জনস্থানে নিয়ে ছুরি দিয়ে পায়ের রগ কেটে দুই হাত ও পায়ের হাড় ভেঙে ফেলা হয় এবং সেই সময় টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আসামিদের ভয়ে এতদিন মামলা করতে পারেননি বলেও জানান নূরনবী।
আরও পড়ুন: গৌরবের দুই দশকে বিএমপি, বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন