০৮:৫৫ পি.এম
পূর্ব ইউক্রেনের একটি অঞ্চল দখল করার লক্ষ্যে চলতি বছরের শেষের দিকে রাশিয়া আরও তিন লাখ সেনা মোতায়েন করার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার (২৩ আগস্ট) এক বক্তব্যে তিনি বলেন, রাশিয়ার কাছে বিপুল সংখ্যক সেনা হারানোর পরেও তাঁর ধারণা, বছরের শুরুতে রাশিয়ার দখলে ইউক্রেনের যতটুকু ভূখণ্ড ছিল, বছর শেষে ঠিক ততটুকুই তারা দখলে রাখবে।
জেলেনস্কি দাবি করেন, বছরের শুরু থেকে এ পর্যন্ত মস্কো ২ লাখ ৬৭ হাজার সেনা হারিয়েছে, এর মধ্যে প্রায় ১ লাখ ৫৫ হাজার সেনা নিহত হয়েছে। আগামী মাসে রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে জনমনে নতুন করে সেনা তলবের বিষয়ে জল্পনা-কল্পনা চলছে। ২০২২ সালে সেনা তলবের কারণে ব্যাপক বিক্ষোভ ও তরুণদের দেশত্যাগের ঘটনা ঘটেছিল।
জেলেনস্কি বলেন, আমরা নিশ্চিত নির্বাচনের পর তারা সেনা তলবের প্রক্রিয়া চালাবে। তবে তাঁর বিশ্বাস, বড় শহরগুলোর মধ্যে এটি করা হবে না। তিনি আরও জানান, পুতিন দেশের পূর্বাঞ্চলের পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন তলব করা সেই ৩ লাখ সেনাকে মোতায়েন করবেন। তিনি নির্দেশ দিয়েছেন যেন বছরের শেষের দিকে দোনেৎস্ক দখল সম্পন্ন করা হয়। সেখানে নতুন করে মোতায়েন করা ৩ লাখ রুশ সেনাকে তারা হারাবে, এবং আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।
আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’
এদিকে, ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্ক অঞ্চলের প্রায় ২০ শতাংশ এলাকা রক্ষা করছে এবং এর মধ্যে রয়েছে স্লাভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর। জেলেনস্কি বলেন, রাশিয়ার পক্ষে পুরো দোনেৎস্ক অঞ্চল দখল করা অসম্ভব। তিনি ইঙ্গিত দেন, রুশ বাহিনী হয়তো ইউক্রেনের উত্তরাঞ্চলীয় খারকিভ ও সুমি এলাকায়ও অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে কথা বলার সময় জেলেনস্কি ২০২৩ সালে সরবরাহকৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংখ্যা (৬৭৫টি) এবং চলতি বছরের সম্ভাব্য সংখ্যা (২৬৪টি) তুলনা করেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইউক্রেনজুড়ে বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বেড়েছে এবং এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য প্যাট্রিয়ট ব্যবস্থা একমাত্র উপায়।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত এই ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেনকে লাইসেন্সের আওতায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া হতে পারে, কিন্তু পরে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।
জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র যদি তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদের সর্বোচ্চ ১০ শতাংশ ইউক্রেনকে সরবরাহ করে, তবে কিয়েভ তার মূল্য পরিশোধ করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সামরিক শিল্পখাত বছরে প্রায় ১,৩০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে। সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিরোধী পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। ইউক্রেন দূরপাল্লার ড্রোন এবং নিজস্ব ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে, যা রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত
তিনি উল্লেখ করেন, রাশিয়ার ভূখণ্ডের ‘স্টারলিংক’ স্যাটেলাইট চিত্র ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য কিয়েভের প্রচেষ্টার কথাও। জেলেনস্কির ভাষ্যে, স্টারলিংকের মালিক ইলন মাস্ক মনে করেন, এর ফলে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে সংঘাতের মাত্রা বেড়ে যেতে পারে। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত করার পরিবর্তে তা শেষ করার জন্য তিনি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন।
এছাড়া, আলোচনা এসে হাতল নিয়ে তিনি ইঙ্গিত দেন, যুদ্ধ অবসানের সুযোগ আগামী গ্রীষ্মের শেষ পর্যন্ত বিদ্যমান থাকতে পারে; কারণ এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারভিযান শুরু হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের জন্য একটি আলোচনার কাঠামো খুঁজে বের করা খুবই কঠিন হয়ে পড়ছিল। যাতে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়, অথচ ইউক্রেনকে ডনবাস থেকে সরে আসতে না হয় কিংবা অন্য কোনো অগ্রহণযোগ্য শর্ত মেনে নিতে না হয়।
তিনি সংবাদমাধ্যমে বলেন, জ্যারেড, স্টিভ এবং আমি এই আলোচনার সারসংক্ষেপ একটি পৃষ্ঠায় তৈরি করতে সম্মত হয়েছি। যেখানে যুদ্ধ অবসানের বাস্তবসম্মত উপায়গুলো উল্লেখ থাকবে। আমেরিকানরা আমাদের এবং রাশিয়ার সঙ্গে ঠিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে চায়।
আরও পড়ুন: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন