০৫:০৯ পি.এম
ঢাকার সাভারে কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে এবং ফ্যাসিবাদের বিচারের জন্য সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে সাভার পৌর যুবদল আয়োজন করেছে।
বুধবার দুপুরে এই কর্মসূচি গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাভার থানা যুবদল ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
এই কর্মসূচির নেতৃত্ব দেন সাভার পৌর যুবদলের নেতা সুরুজজামান। এ সময় সাভার থানা যুবদল এবং পৌর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কনটেইনার পোর্ট নির্মাণ প্রকল্প অবিলম্বে বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা অনুষ্ঠিত সমাবেশে বলেন, রাজনৈতিক অঙ্গনে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার জন্য যুবদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে।
এরপর নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ ত্যাগ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন