প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার পাশে আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম ‘আরজে মটরস’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এই নতুন শোরুমের উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সুমন, সিনিয়র জেনারেল ম্যানেজার শামীম আহমেদ, হেড অব মার্কেটিং মো. ফজলে এলাহী তুর্জসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ‘আরজে মটরস’র স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদুল হাসান (সুমন)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএফমোটোর নতুন মডেলের মোটরসাইকেল ও বৈদ্যুতিক স্কুটার প্রদর্শিত হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে— এসআর ৩০০, এসআর ২৫০, এনকে ২৫০, এনকে ৩০০, সিএলসি ২৫০ এবং জিহো এইই ৭ বৈদ্যুতিক স্কুটার।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উল্লেখ করেন, অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আকর্ষণীয় নকশার সমন্বয়ে তৈরিকৃত এসব মডেল দেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। কুমিল্লা ও আশপাশের অঞ্চলের গ্রাহকদের উন্নত বিক্রয়োত্তর সেবা এবং খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করতেই কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় নতুন এই শোরুম চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, দেশের বিভিন্ন বাইকার সংগঠন, মোটরসাইকেলপ্রেমী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন