১১:১৬ পি.এম
ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং সংগঠনটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বুধবার (৮ জুলাই) রাতে পৃথক ফেসবুক পোস্টে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জাবের এবং জুমা জানিয়েছেন, ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেও তাঁরা ইনকিলাব মঞ্চের দায়িত্বে থাকবেন।
শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তাঁরা জানান।
আরও পড়ুন: দুর্গাপূজার মণ্ডপে বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান
পোস্টে জাবের উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ তিনি নিয়েছিলেন, তবে তা শেষ করতে পারেননি। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার উদ্দেশ্যে থাকলেও, গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করে হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
জাবের পোস্টে উল্লেখ করেন, ‘আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অন্যদিকে, ফাতিমা তাসনিম জুমা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, জুলাইয়ের পর বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বাংলাদেশের সংস্কৃতির স্বার্থে ইনকিলাবে যুক্ত হন। তবে তিনি সময়ের সঙ্গে সংগঠনটির সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক পরিসরে প্রবেশের কারণে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
জুমা জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ওয়্যারিশ-সংক্রান্ত জটিলতা সামনে আসে। ট্রাস্ট গঠনের চেষ্টা করার পরও তা ব্যর্থ হয়।
আরও পড়ুন: রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ, দুর্বৃত্তরা পালিয়েছে
তিনি বলেন, 'ওয়ারিশ-সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ্যে নানা আলোচনা, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় আমি মানসিক চাপের মধ্যে পড়েছি।'
ফাতিমা তাসনিম জুমা, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, লেখেন যে আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে তাঁর ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুমা আরও উল্লেখ করেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে পরিচালিত অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হলেও, পরবর্তী সময়ে তাঁর দায়িত্বকালীন সময়ের সেন্টারের সকল হিসাব দ্রুত প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, ইনকিলাবের প্রতি মানুষের বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা রক্ষার চেষ্টা অব্যাহত থাকবে, এবং সংগ্রাম অন্য কোনো মাধ্যমে চলবে।
আরও পড়ুন: বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন