ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

যশোরের বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে আমির হামজার তাফসির মাহফিল সম্পন্ন, রাজনৈতিক উত্তেজনা উপেক্ষা

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কাউন্টারে আসেন শাহরিয়ার করিম। সেখানে তার পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় ইমিগ্রেশনের বিশেষ ‘স্টপলিস্টে’ তার নাম দেখতে পান কর্মকর্তারা। এরপর তাৎক্ষণিকভাবে তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ড পর্যালোচনা করে ইমিগ্রেশন পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর অধীনে একটি মামলা (মামলা নং-২০, তারিখ: ৮ জুন ২০২৪) বিচারাধীন রয়েছে। এই মামলার কারণেই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে নাম ‘স্টপলিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, নিয়মিত যাচাই-বাছাইকালে স্টপলিস্টের তালিকাভুক্ত আসামি হিসেবে শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকায় সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে, তারা পৌঁছালেই আসামিকে তাদের কাছে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: লালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫১ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে এবং এই অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ জুলাই, মঙ্গলবার বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় রাতভর এ অভিযান পরিচালনা করা হয়।

তেজগাঁও বিভাগ পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, শিল্পাঞ্চল এবং হাতিরঝিল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পুলিশ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সবথেকে বেশি ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদাবর থানা পুলিশ ১১ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৯ জন, হাতিরঝিল থানা পুলিশ ৯ জন, তেজগাঁও থানা পুলিশ ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বস্তার মধ্যে রক্তে ভেজা নারীর লাশ, তদন্ত শুরু করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


খুলনায় বস্তার মধ্যে রক্তে ভেজা নারীর লাশ, তদন্ত শুরু করেছে পুলিশ

খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালার প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) রাত ১০টার দিকে আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সামনে একটি সাততলা ভবনের কাছে মরদেহটি উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে যখন এলাকার লোকজন ওই ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন।

বস্তার এক পাশে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ জন্মায়। পরে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে মানুষের মরদেহ রয়েছে বলে নিশ্চিত হয়ে খুলনা থানায় খবর দেন। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মন্তব্য করেন, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ টিমের সদস্যরা পৌঁছানোর পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং আলামত সংগৃহীত হওয়ার পর বিস্তারিত পরিচয় জানা যেতে পারে। এর পরেই লাশটির ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন।

বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের ফাঁকে তিনি এই ঘোষণা দেন।

আঙ্কারা থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘আমরা যেসব বিষয়ে আলোচনা করব, তার মধ্যে একটি হলো আপনাদের জন্য প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেওয়া। এটি দারুণ ব্যাপার, তাই না? এতে আপনারা আর বলতে পারবেন না যে আমরা যথেষ্ট প্যাট্রিয়ট দিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে জানাইনি, তবে সেটি ঠিক হয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া কিয়েভে ব্যাপক হামলা চালালেও মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে শুরু করেছে। দেশটি একদিকে সম্মুখসারি স্থিতিশীল রাখতে সফল হয়েছে, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরের গভীর এলাকায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে।

ট্রাম্পের মতে, ইউক্রেনের এসব হামলা যুদ্ধের অবসান ঘটাতে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘এটি অবশ্যই উত্তেজনা বৃদ্ধি, তবে এমন এক ধরনের উত্তেজনা যা শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হতে পারে।’

মার্কিন প্রেসিডেন্ট আবারও তার বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনেই যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে চান।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট (জেলেনস্কি) এটি শেষ করতে চান এবং আমার বিশ্বাস প্রেসিডেন্ট পুতিনও এটি শেষ করতে চান। এই দুটি বিষয় একসঙ্গে ইতিবাচক ফল বয়ে আনতে পারে।’

সূত্র: এএফপি ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

দুর্যোগ মোকাবিলায় সরকারের, প্রশাসন ও সাধারণ মানুষসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকায় যে ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি এড়াতে সচেতনতার কোনো বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী স্থানীয় জনগণের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন পার্বত্য জেলার জন্য ১ হাজার ৩০০ টন চাল বরাদ্দ দিয়েছেন। এছাড়াও, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যারা আশ্রয় নেবেন, তাদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিশ্চিত করা হবে।

মীর হেলাল উদ্দিন বলেন, দুর্যোগের সময় সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষের জীবন রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%