০৫:৪৫ পি.এম
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইউরোপের দল সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই বিশ্বকাপের শততম ম্যাচটি মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে ,যা ক্যানসাস সিটির শেষ বিশ্বকাপ ম্যাচ।
শহরটির মিল ক্রিক পার্কে বিশাল র্যালির মাধ্যমে আর্জেন্টিনার সমর্থকরা সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের পূর্ববর্তী উৎসব শুরু করেছেন। লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স একটি ভিডিও প্রকাশ করেছে।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে
ভিডিওতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার অফিশিয়াল বেস ক্যাম্প কানসাসে হওয়ায় হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক পুরো এলাকাকে আকাশী-সাদা রঙে রাঙিয়ে তুলেছেন।
কান্ট্রি ক্লাব প্লাজার কাছে অবস্থিত মিল ক্রিক পার্কে তারা জোড়ো হয়েছেন।
ড্রাম বাজানো, বিশালাকার পতাকা ওড়ানো এবং ঐতিহ্যবাহী গান গেয়ে পুরো শহরকে মুখরিত করে রেখেছে সমর্থকরা।
লিওনেল মেসির ছবি সম্বলিত ব্যানার উঁচিয়ে সমর্থকরা তাদের প্রিয় দলকে সেমিফাইনালে দেখার প্রত্যাশা ব্যক্ত করছেন।
আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন