০২:০৯ এম
বিরতিতে গিয়ে স্বস্তির লিড নিয়ে আছে স্পেন। গোল বাতিলের হতাশা খুব বেশি সময় ধরে সঙ্গী হয়নি স্পেনের। একের পর এক আক্রমণ চালিয়ে গিয়ে লুইস দে লা ফুয়েন্তের দল শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লিড পেয়ে গেছে মিকেল ওইয়ারসাবালের গোলে। গেমটির শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দলের প্রথম গোল করার পর উদ্যাপন করছিলেন স্পেনের ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল। ছবি: এএফপি
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে শেষ ষোলয় উঠার লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে স্পেন।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
লস অ্যাঞ্জেলেসে ম্যাচের শুরু থেকেই ফুটবলে আক্রমণাত্মক ধরন দেখা গেছে স্পেনের। সেই ধারাবাহিকতায় মার্ক কুকুরেয়া জোরালো শটে বল জালে পাঠাতে পারলেও আনন্দটা বেশি স্থায়ী হয়নি। কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। তাই সঙ্গে সঙ্গেই রেফারি বাঁশি বাজিয়ে গোল বাতিল করেন।
গোল বাতিল হলেও স্পেন আক্রমণের ধার কমায়নি। একের পর এক সুযোগ তৈরি করে অবশেষে ৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। মার্ক কুকুরেয়ার বাড়ানো পাস ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। সেই গোলের মাধ্যমেই প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।
এ পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে স্পেন ও অস্ট্রিয়া। যেখানে ৯টি জয় নিয়ে এগিয়ে স্পেন, অস্ট্রিয়ার ৪টি জয় এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাতে ১৯৭৮ সালে ২-১ গোলে জয়ী হয়েছিল অস্ট্রিয়া।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন