০৩:২৮ পি.এম
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অচল সামরিক বিমানঘাঁটিতে মঙ্গলবার অজ্ঞাত একটি বিমান হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে যে, সেখানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনী মোতায়েন রয়েছে।
সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানায়, ‘মঙ্গলবার ভোরে অজ্ঞাত বিমান ইদলিব প্রদেশের আবু দুহুর সামরিক বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে।’
বার্তা সংস্থা এএফপি দামেস্ক থেকে এ খবর প্রকাশ করেছে। সূত্রটির তথ্যমতে, বিমানঘাঁটিটি ২০১২ সাল থেকে অচল হয়ে পড়ে রয়েছে। বর্তমানে সেখানে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তবে হামলার পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
এ বিমানঘাঁটিটি সিরিয়ার গৃহযুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হামলা চালানোর দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই।
দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থী বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরাইল সিরিয়ায় কয়েক শত হামলা চালিয়েছে, এবং ইসরাইল এসব বাহিনীকে জিহাদি হিসেবে বিবেচনা করে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটও এর আগে উত্তর-পশ্চিমাঞ্চলে জ্যেষ্ঠ জিহাদি নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
দামেস্কের নতুন কর্তৃপক্ষ ক্ষমতা গ্রহণের পর আবু দুহুর বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। ২০১৮ সালের শেষ দিক থেকে এটি আসাদের বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। তার তিন বছর আগে বিদ্রোহী ও জিহাদি সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিব প্রদেশের বড় একটি অংশ দখল করে নেয়।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন