ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা


মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিবেদন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক মা তার মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রবিবার (২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় তাদের সাজা দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাচ্ছে, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি বেশ কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড়ের জন্য তারা প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে শুরু করেন।

আরও পড়ুন: ভৈরবে বালুমহলে হামলা ও টাকা লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, ১১ জনের বিরুদ্ধে মামলা

ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মা অনেক চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। সম্প্রতি, মাদকের টাকার জন্য দুই ভাই আরো বেপরোয়া হয়ে ওঠেন। তারা মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার পাশাপাশি ঘরের আসবাব এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করে মাদকের জন্য টাকা জোগাড় করতেন।

রবিবার সকালে ছেলেরা মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করার পর তারা ঘরের আসবাব ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। এরপর ঘরে বসে তাঁরা মাদক সেবন শুরু করেন।

নিরুপায় হয়ে, পারভীন আক্তার প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইকে হাতেনাতে আটক করে। পরে, তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে, গত ৩১ জুলাই একই উপজেলার আতিকুড়া গ্রামের মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরজু মিয়া তার ছেলে মো. নজরুলকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত নজরুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন: সরকারি চাকরি কি ‘আলাদিনের চেরাগ’? ১৪তম গ্রেডের কর্মচারী সাইফুল সার্ভেয়ারের জমি ও ভবনে বিনিয়োগ ৪ কোটি ৬৫ লাখ ৮২ হাজার টাকার বেশি, অর্থের উৎস কোথায়?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


নন্দীগ্রামে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করেছেন নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল।

রবিবার (২ আগষ্ট) বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে ছাত্রদল নেতা কর্মীদের প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে বাসস্ট্যান্ড এলাকা।

উক্ত কুশপুত্তলিকা দাহ কার্যক্রমে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, এবং ছাত্রদল নেতা নবীন শেখ, সিজান, আফিফ, রবিউল, কাউসার, মাসুদ, নয়ন প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝপথে ব্রাজিলিয়ান তারকার গাড়ি বিকল, মেরামতের পরও টাকা নেননি মেকানিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


মাঝপথে ব্রাজিলিয়ান তারকার গাড়ি বিকল, মেরামতের পরও টাকা নেননি মেকানিক

মাতেচ কুনিয়ার গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মাঝ রাস্তায় সমস্যার সম্মুখীন হন সবাই। ছবি: ইন্সটাগ্রাম

এক হৃদয়ছোঁয়া ঘটনার সৃষ্টি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া, যখন তিনি নিজের শহরে ছুটি কাটাতে যান। হঠাৎ করেই তার ব্যক্তিগত গাড়িটি বিকল হয়ে পড়ে।

তখন তিনি সাহায্যের জন্য স্থানীয় এক মেকানিককে ডাকেন। কিন্তু গাড়ি মেরামতের পর ঘটনাটি যেভাবে ঘটেছে, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।

ঘটনাটি ব্রাজিলের সান্তা রিতা এলাকায় ঘটে, যেখানে কুনিয়ার গাড়ির পেছনের একটি চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি আর অগ্রসর হতে পারেননি।

কিন্তু আশেপাশের একটি গ্যারেজের মেকানিক দ্রুত নতুন চাকা লাগিয়ে কুনিয়ার সমস্যার সমাধান করে দেন।

গাড়িটি মেরামত করার পর, যখন কুনিয়া বিল পরিশোধ করতে চান, তখন মেকানিক টাকা নিতে অস্বীকৃতি জানান। মেকানিকের কথা অনুযায়ী, কুনিয়া ফুটবল মাঠে যে আনন্দ দিয়েছেন, সেটিই তার কাছে যথেষ্ট।

এই কারণে তিনি কোনো পারিশ্রমিক নিতে চাননি।

এই প্রসঙ্গে কুনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘তিনি (মেকানিক) বলছেন, আমি তাকে অনেক আনন্দ দিয়েছি। তাই আমার কাছ থেকে টাকা নেবেন না। আমি বারবার বিল পরিশোধ করতে চেয়েছি। কিন্তু তিনি কিছুতেই টাকা নিতে রাজি নন।’

কুনিয়া বিষয়টি এভাবেই শেষ করতে চাননি। মেকানিকের এই আন্তরিকতার প্রতিদান দিতে তিনি সরাসরি সেই গ্যারেজে যান এবং ভিডিওতে গ্যারেজের বিভিন্ন সেবার কথা তুলে ধরেন।

এছাড়া, তিনি নিজের লাখো অনুসারীকে ওই গ্যারেজ ও মেকানিকের সেবা নেওয়ার আহ্বান জানান। ভিডিওটি আপলোডের পর এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীরা মেকানিকের উদারতার প্রশংসা করেছেন এবং কুনিয়ার কৃতজ্ঞতাবোধকেও সাধুবাদ জানিয়েছেন।

অনেকের মতে, ছোট এক মানবিক কাজের প্রতিদান হিসেবে কুনিয়া এক প্রচার চালিয়েছেন, যা কোনো ছোট ব্যবসার জন্য বড় ধরনের বিজ্ঞাপনের সমান।

কুনিয়ার এই উদযাপন বিশ্বকাপে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি: ইন্সটাগ্রাম

তিনি নিজের প্রথম বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৩ গোল করেন। গোলের পর তার ‘সার্ফিং সেলিব্রেশন’ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তবে, শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে গিয়ে ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে।

ব্রাজিলের ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে কুনিয়া আবারও নিজ শহরে ছুটি কাটাতে যান। শিগগিরই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য যোগ দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত শিক্ষকের নামে বেতন তোলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


মৃত শিক্ষকের নামে বেতন তোলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

ভোলার তজুমদ্দিন উপজেলার মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর জালিয়াতি করে দীর্ঘ ২০ বছর ধরে সরকারি বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম মো. মহিউদ্দিন।

তিনি তজুমদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি। যার টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে, তিনি হলেন জুনিয়র শিক্ষক মৃত মহিউদ্দিন। একই নাম থাকায় তার (মৃত ব্যক্তির) ইনডেক্স ব্যবহার করে এই জালিয়াতির ঘটনা ঘটেছে।

সম্প্রতি বিষয়টি জানাজানির পর মাদরাসা শিক্ষা অধিদপ্তরে এ বিষয়ে অভিযোগ দিয়েছেন মাদরাসার সুপার মো. নুরুজ্জামান।

এ ঘটনায় গত কয়েক দিন ধরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরে সুপারের দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, তজুমদ্দিনের মোহাম্মদ ভেলা ওমরিয়া দাখিল মাদরাসায় ১৯৯৪ সালের ১৩ মার্চ মো. মহিউদ্দিন নামের এক ব্যক্তি জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। যার ইনডেক্স নম্বর... এবং ব্যাংক হিসাব নং...। পরবর্তীতে ২০২৫ সালে তার মৃত্যু হলে তার পদটি শূন্য হয়ে যায়।

এর পর তজুমদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী ও জামায়াত নেতা মো. মহিউদ্দিন ২০০৬ সালের ৭ অক্টোবর বিধিবহির্ভূতভাবে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার পিতা আছমত আলী মহাজন, ইনডেক্স নম্বর..., ব্যাংক হিসাব নং...।

অভিযোগে আরো বলা হয়েছে, ২০০৫ সালে শিক্ষক নিবন্ধন চালু হওয়ার পর তথ্য গোপন করে ২০০৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় বিধিবহির্ভূতভাবে পূর্বের ইনডেক্স ব্যবহার এবং নামের মিল থাকায় মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট ব্যবহার করে সরকারি অর্থ উত্তোলনের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণ করছেন অভিযুক্ত শিক্ষক মহিউদ্দিন।

এদিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ নিলেও বেতন ভোগ করছেন জুনিয়র শিক্ষক পদের। এছাড়া ২০০৭ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এমপিও সিটে মহিউদ্দিনের ইনডেক্স এর বিপরীতে মৃত শিক্ষকের ব্যাংক আকাউন্ট... পাওয়া যায় এবং জালিয়াতির অভিযোগ এনে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সহকারী শিক্ষক মহিউদ্দিন বলেন, ‘উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। হিসাব নম্বর এক হলেও ওই অ্যাকাউন্ট থেকে বেতন তোলা হয়নি। এছাড়া আমি নিয়োগ প্রাপ্তিকালেও কোনরকম তথ্য গোপন করিনি। নিজে নিজে বেতনের টাকা তোলার এখতিয়ার কী আমার আছে? বেতন ইস্যু করেন মাদরাসা সুপার মোহাম্মদ নুরুজ্জামান ও সভাপতি।’

তিনি আরো বলেন, ‘সমস্যাটির সমাধানের জন্য মাদরাসা সুপার ২০১৮ সালে আমার কাছে ৫ লাখ টাকা চেয়েছিল। আমি তাকে ৩ লাখ টাকা দিয়েছি, কিন্তু সমস্যার সমাধান করেননি। পরে আমি তাকে দেওয়া ৩ লাখ টাকা ফেরত চাওয়ার কারণেই তিনি আমার বিরুদ্ধে লেগেছেন। আমি বিচার চাই।’

মোহাম্মদিয়া ভেলা ওমরিয়া দাখিল মাদরাসা সুপার মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘বর্তমানে মাদরাসার এমপিও শিটে... ইনডেক্স বিপরীতে ... নম্বর অ্যাকাউন্টে সহকারী শিক্ষক মহিউদ্দিনের নাম রয়েছে। আমি মাদরাসায় সুপারের দায়িত্ব গ্রহণের পর বিষয়টি অবগত হয়ে নানা কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে বিলম্ব হয়েছে।’ তবে মহিউদ্দিনের কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গুরুত্ব সহকারে অভিযোগগুলো তদন্ত করে তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ বিষয়ে এখনো তদন্ত চলমান।

জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বলেন, জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগের পরিপক্ষে তজুমদ্দিন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারীর বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আগামীকাল (সোমবার) তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া তিনি দাবি করেন এ ঘটনায় মাদরাসা সুপার সরাসরি জড়িত, তিনি মাদরাসা সুপারের বিরুদ্ধেও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে: চিফ প্রসিকিউটর

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা শহরের যাত্রাবাড়ীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলোর তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করে বিচারের কার্যক্রম শেষ করার কথা বলেছেন জাতীয় অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রবিবার যাত্রাবাড়ীর নবী টাওয়ারে সরকারি আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে একটি গণশুনানির আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এই গণশুনানি পরিচালনা করে।

গণশুনানির সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবী, যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু এবং বিএনপি নেতা ফেরদৌস হোসেন রনি। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন।

গণশুনানিতে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত লোকজন তাদের জীবনের অভিজ্ঞতা, ক্ষয়ক্ষতি এবং বিচার প্রত্যাশার কথা তুলে ধরেন। পরিস্থিতিতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, প্রতিশোধ নয়— আইনের মাধ্যমে দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এইসময় শহীদ পারভেজের মা কানিজ ফাতেমা বলেন, "৫ আগস্ট আমার ছেলে শহীদ হয়। সন্তানের হত্যার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শুধু আমার সন্তানের হত্যার বিচার চাই।" শহীদ শাহাদাত হোসেন শাওনের বাবা মো. বাসির আলম জানান, "বাবার কাঁধে সন্তানের লাশ বহন করার মতো কষ্ট পৃথিবীতে আর কিছু নেই। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" শহীদ সোহেল রানার মা রাশেদা বেগম বলেছেন, "আমার বুক খালি হয়ে গেছে। আমি শুধু সন্তানের হত্যার বিচার চাই।" শহীদ মো. শাকিবের মা হেলেনা বলেন, "আমার সন্তানের মতো সব শহীদের হত্যার বিচার হোক।"

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর মধ্যে যাত্রাবাড়ীর ঘটনাও রয়েছে। এসব মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার সম্পন্ন করতে ট্রাইব্যুনাল কাজ করছে।" তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদন দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তরের জন্য নির্দেশ দেন, যাতে একই সংস্থার মাধ্যমে তদন্তের কার্যক্রম সম্পন্ন করা যায়।

আমিনুল ইসলাম শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, "হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক শহীদ ও আহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল আন্তরিকভাবে কাজ করছে।" এছাড়াও, যাদের কাছে ভিডিও ফুটেজ, ছবি বা অন্য কোনো তথ্য এবং প্রমাণ রয়েছে, তাদের কাছে তদন্ত কর্মকর্তাদের কাছে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন, "গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিও ফুটেজ ইতোমধ্যে একাধিক মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে আবু সাঈদ হত্যা মামলার তদন্তে একটি টেলিভিশন চ্যানেলের ভিডিও ফুটেজ বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহায়তা করেছে।" তিনি গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের কাছেও জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত তথ্য-প্রমাণ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে দেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%