০৮:৪৪ পি.এম
মাতেচ কুনিয়ার গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মাঝ রাস্তায় সমস্যার সম্মুখীন হন সবাই। ছবি: ইন্সটাগ্রাম
এক হৃদয়ছোঁয়া ঘটনার সৃষ্টি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া, যখন তিনি নিজের শহরে ছুটি কাটাতে যান। হঠাৎ করেই তার ব্যক্তিগত গাড়িটি বিকল হয়ে পড়ে।
তখন তিনি সাহায্যের জন্য স্থানীয় এক মেকানিককে ডাকেন। কিন্তু গাড়ি মেরামতের পর ঘটনাটি যেভাবে ঘটেছে, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ
ঘটনাটি ব্রাজিলের সান্তা রিতা এলাকায় ঘটে, যেখানে কুনিয়ার গাড়ির পেছনের একটি চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি আর অগ্রসর হতে পারেননি।
কিন্তু আশেপাশের একটি গ্যারেজের মেকানিক দ্রুত নতুন চাকা লাগিয়ে কুনিয়ার সমস্যার সমাধান করে দেন।
গাড়িটি মেরামত করার পর, যখন কুনিয়া বিল পরিশোধ করতে চান, তখন মেকানিক টাকা নিতে অস্বীকৃতি জানান। মেকানিকের কথা অনুযায়ী, কুনিয়া ফুটবল মাঠে যে আনন্দ দিয়েছেন, সেটিই তার কাছে যথেষ্ট।
এই কারণে তিনি কোনো পারিশ্রমিক নিতে চাননি।
আরও পড়ুন: হাসপাতালে সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী
এই প্রসঙ্গে কুনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘তিনি (মেকানিক) বলছেন, আমি তাকে অনেক আনন্দ দিয়েছি। তাই আমার কাছ থেকে টাকা নেবেন না। আমি বারবার বিল পরিশোধ করতে চেয়েছি। কিন্তু তিনি কিছুতেই টাকা নিতে রাজি নন।’
কুনিয়া বিষয়টি এভাবেই শেষ করতে চাননি। মেকানিকের এই আন্তরিকতার প্রতিদান দিতে তিনি সরাসরি সেই গ্যারেজে যান এবং ভিডিওতে গ্যারেজের বিভিন্ন সেবার কথা তুলে ধরেন।
এছাড়া, তিনি নিজের লাখো অনুসারীকে ওই গ্যারেজ ও মেকানিকের সেবা নেওয়ার আহ্বান জানান। ভিডিওটি আপলোডের পর এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীরা মেকানিকের উদারতার প্রশংসা করেছেন এবং কুনিয়ার কৃতজ্ঞতাবোধকেও সাধুবাদ জানিয়েছেন।
অনেকের মতে, ছোট এক মানবিক কাজের প্রতিদান হিসেবে কুনিয়া এক প্রচার চালিয়েছেন, যা কোনো ছোট ব্যবসার জন্য বড় ধরনের বিজ্ঞাপনের সমান।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপের পাওয়ার প্লেতে স্কলার্সের ৮৫ রান
কুনিয়ার এই উদযাপন বিশ্বকাপে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি: ইন্সটাগ্রাম
তিনি নিজের প্রথম বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৩ গোল করেন। গোলের পর তার ‘সার্ফিং সেলিব্রেশন’ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তবে, শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে গিয়ে ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে।
ব্রাজিলের ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে কুনিয়া আবারও নিজ শহরে ছুটি কাটাতে যান। শিগগিরই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য যোগ দেবেন।
আরও পড়ুন: বিএনপির সারাদেশে র্যালির ঘোষণা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন