০৯:১১ এম
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে একটি ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা করার প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই ঘটনার ফলে দুই দেশের সীমান্তে বসবাসকারী মানুষদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বুধবার সন্ধ্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর সীমান্তে, দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বাংলাদেশি সীমান্তবাসীদের ধাওয়া খেয়ে ভারতীয় নাগরিকরা পালাতে বাধ্য হয়।
এদিকে, সীমান্তে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার একটি এক মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাঁটাতারের বেড়ার দুই পাশ থেকে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে অনবরত ইট-পাটকেল ছুঁড়ছেন। একসময় বাংলাদেশি নাগরিকদের মারমুখী ধাওয়ার মুখে ভারতীয়রা পালিয়ে যেতে বাধ্য হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
স্থানীয় বাংলাদেশিরা জানান, ভারতের বিএসএফ নিয়মিত পুশইনের চেষ্টা করছে এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে, বাংলাদেশিরা পাল্টা ঢিল ছুড়ে। তাদের প্রতিরোধের কারণে ভারতীয়রা পালিয়ে যেতে বাধ্য হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন