০৪:২২ পি.এম
শাহরুখ খান ঐশ্বরিয়া রাই বচ্চনকে পাঁচটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন, এর পেছনে কী কারণ ছিল?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ ১৬:০৭
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
বলিউডের পর্দায় শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের রসায়ন সবসময় দর্শকদের মুগ্ধ করে এসেছে। ‘মোহাব্বতেঁ’ এবং ‘দেবদাস’-এর মতো আলোচিত সিনেমায় তাদের জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
তাদের একসঙ্গে বড় পর্দায় পথচলা শুরু হয়েছিল ‘জোশ’ সিনেমায়, যেখানে ভাই-বোনের চরিত্রে দুজনকে দেখা গিয়েছিল।
তবে একসময় শাহরুখ খানের সঙ্গে কাজ করার কথা থাকা একাধিক সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ পড়তে হয়েছিল।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
অভিনেত্রীর দাবি, অন্তত পাঁচটি সিনেমা হাতছাড়া হয়েছিল তার। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘চলতে চলতে’, ‘বীর-জারা’ এবং ‘কাল হো না হো’-এর মতো সিনেমাগুলি।
সবচেয়ে বেশি আলোচিত ঘটনা ২০০৩ সালের সিনেমা ‘চলতে চলতে’কে ঘিরে। শুরুতে শাহরুখ খানের বিপরীতে ঐশ্বরিয়া রাইকে সিনেমাটির নায়িকা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। শুটিংও শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করেই তাকে সিনেমাটি থেকে সরিয়ে নেওয়া হয়।
পরে ঐশ্বরিয়ার জায়গায় অভিনয় করেন রানি মুখার্জি।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
সেই সময়ে ঐশ্বরিয়া ও সালমান খানের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। ভারতীয় বিভিন্ন প্রতিবেদন ও গুঞ্জনে দাবি করা হয়, ‘চলতে চলতে’র শুটিং সেটে সালমানের উপস্থিতি কাজের পরিবেশকে ব্যাহত করেছিল। এতে সিনেমাটির শুটিং ও পুরো ইউনিটের ওপর চাপ তৈরি হয়েছিল বলে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।
পরবর্তী সময়ে প্রখ্যাত সঞ্চালক সিমি গারেওয়ালের অনুষ্ঠানে ঐশ্বরিয়া বিষয়টি নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, "কয়েকটি সিনেমা ছিল, যেগুলোতে আমার কাজ করার কথা ছিল। কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই একসময় আমাকে সেসব সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়।"
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
অভিনেত্রী আরও জানান, "কিছু ছবি ছিল যা তিনি আমার সঙ্গেই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কোনো স্পষ্ট কারণ ছাড়া আমাকে ছবিগুলো থেকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তটি আমার ছিল না। এমন পরিস্থিতিতে যে কেউ অবাক ও মানসিক আঘাত পাবে, আর আমিও সেটাই পেয়েছিলাম।"
পরে শাহরুখ খানও বিষয়টি নিয়ে কথা বলেন এবং ঐশ্বরিয়াকে সিনেমা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি শুধুমাত্র তার একার সিদ্ধান্ত ছিল না। প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল একটি বড় দল এবং ইউটিভিসহ একাধিক অংশীদার।
শাহরুখ বলেন, "প্রযোজক হিসেবে আমার হাত বাঁধা ছিল কারণ আমিই একমাত্র প্রযোজক নই। আমার একদল টিম আছে এবং এবার ইউটিভিও আমাদের সঙ্গে কাজ করছে। এটি ১০-১১ জনের একসঙ্গে নেওয়া একটি সিদ্ধান্ত ছিল।"
তার ভাষ্যমতে, কোম্পানির সুনাম ও কাজের সময়সূচি বজায় রাখার চাপও তখন গুরুত্বপূর্ণ বিষয় ছিল। নির্মাতারা নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করতে চেয়েছিলেন। ফলে পরিস্থিতি বিবেচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিকে তিনি পেশাদার সিদ্ধান্ত হিসেবেই ব্যাখ্যা করেন।
আরও পড়ুন: শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়
এছাড়া শাহরুখ ঐশ্বরিয়ার প্রশংসাও করেছেন। তিনি তাকে অত্যন্ত পেশাদার একজন শিল্পী হিসেবেই দেখেন। এইভাবে তাকে সিনেমা থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে পরে অনুতাপও প্রকাশ করেছিলেন বলিউডের এই তারকা।
ব্যক্তিগত জীবনের নানা আলোচনার মধ্যেও ঐশ্বরিয়া রাই থেমে থাকেননি। ক্যারিয়ারের বিভিন্ন উত্থান-পতন পেরিয়ে তিনি নিজের জায়গা ধরে রেখেছেন। পরে অভিষেক বচ্চনকে বিয়ে করেন এই অভিনেত্রী। মাতৃত্বের পরও অভিনয়ে ফিরেছেন সময় নিয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন