০৬:৪৪ পি.এম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নবাসীর জন্য নতুন অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান। রবিবার (৫ জুলাই) দুপুরে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে এ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি, জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর জামায়াতের আমির একরামুল হক, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজার রহমান এবং সদস্যসচিব তাহের ইসলাম।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
বক্তারা বলেন, মানবিক উদ্যোগ হিসেবে চালু হওয়া এই অ্যাম্বুলেন্স সেবা ইউনিয়নের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জরুরি মুহূর্তে স্বল্প খরচে রোগী পরিবহনের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইউনিয়নবাসীর জন্য আজ থেকে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হলো। ইউনিয়নের বাসিন্দারা শুধু জ্বালানি খরচ বহন করে এ সেবা নিতে পারবেন। তবে অসহায় ও দুস্থ মানুষের জন্য সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে চেয়ারম্যান থাকি বা না থাকি, ইউনিয়নবাসীর জন্য এই অ্যাম্বুলেন্স সেবা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন