ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অভিবাসী আটক অভিযানে বিদ্যুৎ শক দেওয়া গ্লাভস কিনছে আইস


অভিবাসী আটক অভিযানে বিদ্যুৎ শক দেওয়া গ্লাভস কিনছে আইস

অভিবাসীদের আটক ও নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে ডিজাইন করা বিদ্যুৎ শক দিতে সক্ষম গ্লাভস কিনতে সর্বোচ্চ ২ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) প্রকাশিত এক ক্রয়সংক্রান্ত নোটিশে এই তথ্য তুলে ধরা হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী বছরের মার্চের মধ্যে আইসের কর্মকর্তা ও এজেন্টদের ব্যবহারের জন্য হাজার হাজার 'গ্লোভ' কেনার পরিকল্পনা আছে। এই গ্লোভের পূর্ণরূপ হলো 'Generated Low Output Voltage Emitter'। কেন্টাকির লেক্সিংটনভিত্তিক প্রতিষ্ঠান কমপ্লায়েন্ট টেকনোলজিস এলএলসি এই বিশেষ প্রযুক্তিটি তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, দেখতে সাধারণ টহল গ্লাভসের মতো হলেও, এতে একটি বিশেষ সুইচ চাপলে এগুলো বিদ্যুৎ শক দেওয়ার মোডে চলে যায়। যখন এটি খোলা ত্বকের সঙ্গে স্পর্শ করে, তখন এটি তীব্র ও তাৎক্ষণিক ব্যথা সৃষ্টি করে এবং সাধারণত তিন সেকেন্ডেরও কম সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনতে সহায়ক হয়। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই গ্লোভ ব্যবহারে পোড়া দাগ বা স্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: হন্ডুরাসে চীনা ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি শুরু

তবে, এই ধরনের সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা হলো, অভিবাসন আইন প্রয়োগে আইসের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগের মধ্যে বিদ্যুৎ শক দেওয়ার নতুন প্রযুক্তি পরিস্থিতিকে আরও বিতর্কিত করে তুলতে পারে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) পুলিশিং প্রকল্পের উপপরিচালক জেন রলনিক বোরকেটা প্রশ্ন তুলেছেন, বেসামরিক অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে এই ধরনের সরঞ্জাম ব্যবহার কতটা যৌক্তিক। তিনি জানান, আইস কর্মকর্তাদের দ্রুত বলপ্রয়োগের প্রবণতা দেখা গেছে এবং এখন একটি বোতাম চাপলেই বিদ্যুৎ শক দেওয়ার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের ক্ষতির ঝুঁকি বাড়ছে।

এদিকে, ইনস্টিটিউট ফর দ্য প্রিভেনশন অব ইন-কাস্টডি ডেথসের সভাপতি জন পিটার্সের মতামত হলো, যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে কর্মকর্তাদের জন্য এই ধরনের গ্লাভস কার্যকর নিয়ন্ত্রণমূলক সরঞ্জাম হতে পারে। তার ধারণা, আইসের এই ক্রয়াদেশ নির্মাতা প্রতিষ্ঠানের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় অর্ডার হয়ে উঠবে। গাড়ি, বাড়ি কিংবা আটককেন্দ্রে সহযোগিতা না করা ব্যক্তিদের নিয়ন্ত্রণে আরেকটি ব্যবহার হয়ে উঠতে পারে এটি।

তবে নির্মাতা প্রতিষ্ঠান উল্লেখ করেছে, গ্লাভস ব্যবহারে তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাদের নির্দেশিকায় বলা হয়েছে, এটি শাস্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না এবং শুধুমাত্র মৌখিক প্রতিবাদ বা অসহযোগিতার ক্ষেত্রে ব্যবহার করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের মতো ঝুঁকিপূর্ণ জনগণের ওপর গ্লাভস ব্যবহারে নিষেধাজ্ঞা আছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ধস নামানো চীনা প্রতিষ্ঠান ডিপসিককে নিষিদ্ধ করলো

এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে কমপ্লায়েন্ট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ নিকলাস ই-মেইলে জানিয়েছেন, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগ।

সূত্র: দ্য গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৩ এম


বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে মোঃ জাহাঙ্গীর আলম খানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ১৪(২) অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের আগে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
মোঃ জাহাঙ্গীর আলম খানকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগের খবরে বিএমডিএর প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁদের প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের সেচ, পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নে বিএমডিএ আরও গতিশীল ভূমিকা পালন করবে।
বিএমডিএ পরিবারের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খানকে আন্তরিক শুভেচ্ছা, সু-স্বাগতম ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সফল নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের কৃষি, সেচ ও ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবস্থাপনায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৫ এম


বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

মধ্যপ্রাচ্যের জাহাজে হামলার কারণে হরমুজ প্রণালির পুনরায় চালুর আলোচনার সফলতার বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। এরই প্রভাবে বিশ্ববাজারে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে জ্বালানি তেলের দাম।

বুধবার (১২ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়ে ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

জানা যায়, অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ৮৯ দশমিক ৬১ ডলারে পৌঁছেছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার আগে যার তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

সিডনিভিত্তিক অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার মন্তব্য করেছেন, বাজার এখনও চুক্তির ব্যাপারে পুরোপুরি আশা হারায়নি, তবে মানুষের আস্থা যে স্পষ্টতম কমছে, তা মনে হচ্ছে।

ওয়াটেরার আরও জানান, যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় এবং আলোচনা বেশি সময় নেয়, তখন দ্রুত কার্যকর চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কমে যাবে। মাসের শুরুতে যে আশাবাদ দেখা গিয়েছিল, তা ধীরে ধীরে আরও সতর্ক ও ঝুঁকি-নির্ভর অবস্থায় চলে যাচ্ছে।

যুদ্ধের আগে, বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চিমাংশই এই হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ হত। তবে এখন মিশ্র সংকেত পাওয়ায় গত এক সপ্তাহে তেলের দাম বাড়তেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দোহা চায় 'যত দ্রুত সম্ভব' এই জলপথটি খুলে দিতে।

অন্যদিকে, তেহরান বলছে, ওমানের সঙ্গে আলোচনা প্রণালিটি পুনরায় চালু করার ইস্যু থেকে আলাদা। ইরানি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষতিপূরণ ও অবরোধ তুলে নেওয়ার মতো নির্দিষ্ট কিছু শর্তে রাজিও না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রণালিটির ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে; তবে যুদ্ধের আগের অবস্থার তুলনায় বর্তমানে জাহাজ চলাচলের মাত্রা একেবারেই কম।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডএর তথ্য অনুযায়ী, গত সোমবার মাত্র ১০টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে, যেখানে যুদ্ধের আগে দৈনিক গড়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করতো।

মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ বাজার পূর্বাভাসে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ২০২৭ সালের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন যুদ্ধপূর্ববর্তী অবস্থার কাছে ফেরার কোনো সম্ভাবনা তারা দেখছে না। এছাড়া, ২০২৬ সালে ব্রেন্ট ক্রুডের দাম গড়ে ব্যারেলপ্রতি ৮৭ ডলার হতে পারে।

সিঙ্গাপুরভিত্তিক স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেল বাজার বিশ্লেষক জুন গোহ মন্তব্য করেছেন, হরমুজ প্রণালির উভয় দিকে স্বাভাবিক চলাচল শুরু হলে কেবল ওপেকের ক্রুড উৎপাদন বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, কূটনৈতিক আলোচনায় আবারো আশা দেখা না দিলে তেলের দাম মৌলিকভাবে ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৯০ ডলারের স্তরেই অবস্থান করবে। কারণ এখন পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক মার্কিন সেনা সদস্যের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৭ এম


অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক মার্কিন সেনা সদস্যের স্ত্রী

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ১১ বছর কর্মরত একজন সেনা সদস্যের স্ত্রীকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে যা পরিবারটির জন্য বিপদের দিকে নিয়ে এসেছে। তাঁদের পাঁচ বছরের ছেলে মা ছাড়া দিন কাটাচ্ছে এবং স্ত্রীকে দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় রয়েছেন ওই সেনা সদস্য।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট অ্যালেক্সিস জারামিলো এই বিষয়ে জানান, দেশের সেবায় অনেক বছর কাটানোর পরও বর্তমানে তিনি নিজেকে প্রতারিত পেতে শুরু করেছেন।

তার স্ত্রী, মাইসা লোপেস এলিয়াসা, ২০১৯ সালে ব্রাজিলের সাও পাওলো থেকে ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। পরবর্তীতে জারামিলোর সঙ্গে বিয়ের মাধ্যমে তাদের সংসার শুরু হয় এবং তারা স্ত্রীর অভিবাসন মর্যাদা পরিবর্তনের জন্য আবেদন করেন।

গত ৮ জুলাই, পরিবারটি আলাবামার মন্টগোমারিতে অনুষ্ঠিত অভিবাসন সংক্রান্ত সাক্ষাৎকারের জন্য আট ঘণ্টা গাড়ি চালিয়ে যায়। জারামিলোর দাবি, সাক্ষাৎকারের সময় এক কর্মকর্তা তার স্ত্রীর সঙ্গে তাদের পাঁচ বছরের ছেলে নোয়ার কাছ থেকে আলাদা করে দেন। কিছুক্ষণ পরই জানানো হয় যে, তার স্ত্রীকে আটক করা হয়েছে।

জারামিলো বলেন, এই দুঃখজনক মুহূর্তে ছেলের সামনে তার স্ত্রীকে আটকের খবর জানানো হয়েছিল, যা মনে করতেও তাকে প্রচণ্ড কষ্ট হয়।

অভিবাসন আইনজীবী মাইকেল গাহাগানের তথ্য অনুযায়ী, মাইসা আগে আঙুলের ছাপ দেওয়ার জন্য নির্ধারিত সাক্ষাতে উপস্থিত হননি। জারামিলো জানিয়েছেন, তারা ভেবেছিলেন বিয়ের পর নতুন কাগজপত্র জমা দেওয়ার কারণে আগের সাক্ষাতের প্রয়োজন নেই।

তবে আইনজীবীর মতে, একটি আবেদন অন্য আবেদন বাতিল করে না। নির্ধারিত সাক্ষাতে অনুপস্থিত থাকায় তার আশ্রয়ের আবেদন বাতিল হতে পারে এবং পরে গ্রেপ্তারের প্রশাসনিক পরোয়ানা জারি হতে পারে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশও আসতে পারে।

বর্তমানে মাইসা একটি অভিবাসন কর্তৃপক্ষের আটক কেন্দ্রে রয়েছেন। তার স্বামী জানিয়েছেন, সেখানে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং প্রচণ্ড দুশ্চিন্তায় আছেন।

সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে তাদের পাঁচ বছরের ছেলে। স্কুল শুরু হলেও এবার এই প্রথম তার মা তার পাশের নেই। জারামিলো বলেন, ছেলের মানসিক অবস্থাই এখন তার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে।

স্ত্রীকে দেশ থেকে বের করে দেওয়া হলে কী করবেন—সেটি এখন তার সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই ঘটনার কারণে তিনি আর্থিক ও মানসিকভাবেও চাপের মধ্যে আছেন এবং সেনাবাহিনীতে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করাও কঠিন হয়ে পড়েছে।

ইতোমধ্যে তিনি একজন আইনজীবী নিয়োগ করেছেন এবং মামলাটি পুনরায় খোলার আবেদন করেছেন। আইনজীবীর মতে, যদি মামলাটি পুনরায় খোলার আবেদন গৃহীত হয়, তাহলে বিচারক বিষয়টি পর্যালোচনার সময় স্ত্রীর দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া থামাতে পারেন।

জারামিলো জানিয়েছেন, তারা আইন ভাঙার চেষ্টা করছেন না, বরং আইন মেনেই সমস্যার সমাধান চান। তিনি আইনপ্রণেতা এবং সংশ্লিষ্ট সবার কাছে তার পরিবারকে একত্রিত করতে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সূত্র: কেএমভিটি ডট কম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ বেড়ে ১.২৬ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৮ এম


যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ বেড়ে ১.২৬ ট্রিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ বেড়ে ১ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির ক্রেডিট কার্ড ঋণ বেড়েছে ২১ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই ঋণের পরিমাণ গত বছরের চতুর্থ প্রান্তিকে রেকর্ড করা ১ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলারের সর্বোচ্চ মাত্রার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ব্যয় বৃদ্ধি ক্রেডিট কার্ড ঋণ বাড়ার অন্যতম কারণ। একই সঙ্গে খাদ্যপণ্য ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বহু পরিবার দৈনন্দিন খরচ মেটাতে ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।

এদিকে, ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে অনিয়মও বেড়েছে। ২০২২ সালের মাঝামাঝি থেকে ২০২৬ সালের শুরুর দিকে ৯০ দিনের বেশি সময় ধরে বকেয়া থাকা ক্রেডিট কার্ড ঋণের হার ৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।

নিউইয়র্ক ফেডের গবেষকদের মতে, অনেক পরিবার মাসিক আয়ের ওপর নির্ভর করে জীবনযাপন করে। ফলে, হঠাৎ কোনো আর্থিক সংকট দেখা দিলে তারা ঋণের কিস্তি পরিশোধে পিছিয়ে পড়তে পারে। তবে গবেষকরা জানিয়েছেন, বর্ধিত বকেয়া ঋণের একটি অংশ নতুন করে ঋণখেলাপির পরিবর্তে পুরোনো বkeয়া ঋণের কারণে তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে গাড়ি ঋণ ও হোম ইকুইটি লাইন অব ক্রেডিট বেড়েছে। অন্যদিকে, শিক্ষাঋণ ও মর্টগেজ ঋণ কমেছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট পারিবারিক ঋণ এখন ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

খাতভিত্তিক ঋণের পরিমাণ:

বন্ধকী ঋণ: ১৩.১২ ট্রিলিয়ন ডলার

গাড়ির ঋণ: ১.৭১ ট্রিলিয়ন ডলার

শিক্ষার্থীদের ঋণ: ১.৬৫ ট্রিলিয়ন ডলার

ক্রেডিট কার্ডের ঋণ: ১.২৬ ট্রিলিয়ন ডলার

হোম ইক্যুইটি লাইনস অফ ক্রেডিট: ৪৫৯ বিলিয়ন ডলার

এর মধ্যে গাড়ি ঋণের পরিমাণ ১ দশমিক ৭১ ট্রিলিয়ন ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রতিবেদনটি ইকুইফ্যাক্সের ক্রেডিট রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বশীল ও বেনামি তথ্য ব্যবহার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%