প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ বেড়ে ১ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির ক্রেডিট কার্ড ঋণ বেড়েছে ২১ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই ঋণের পরিমাণ গত বছরের চতুর্থ প্রান্তিকে রেকর্ড করা ১ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলারের সর্বোচ্চ মাত্রার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ব্যয় বৃদ্ধি ক্রেডিট কার্ড ঋণ বাড়ার অন্যতম কারণ। একই সঙ্গে খাদ্যপণ্য ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বহু পরিবার দৈনন্দিন খরচ মেটাতে ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।
এদিকে, ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে অনিয়মও বেড়েছে। ২০২২ সালের মাঝামাঝি থেকে ২০২৬ সালের শুরুর দিকে ৯০ দিনের বেশি সময় ধরে বকেয়া থাকা ক্রেডিট কার্ড ঋণের হার ৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।
নিউইয়র্ক ফেডের গবেষকদের মতে, অনেক পরিবার মাসিক আয়ের ওপর নির্ভর করে জীবনযাপন করে। ফলে, হঠাৎ কোনো আর্থিক সংকট দেখা দিলে তারা ঋণের কিস্তি পরিশোধে পিছিয়ে পড়তে পারে। তবে গবেষকরা জানিয়েছেন, বর্ধিত বকেয়া ঋণের একটি অংশ নতুন করে ঋণখেলাপির পরিবর্তে পুরোনো বkeয়া ঋণের কারণে তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে গাড়ি ঋণ ও হোম ইকুইটি লাইন অব ক্রেডিট বেড়েছে। অন্যদিকে, শিক্ষাঋণ ও মর্টগেজ ঋণ কমেছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট পারিবারিক ঋণ এখন ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।
খাতভিত্তিক ঋণের পরিমাণ:
বন্ধকী ঋণ: ১৩.১২ ট্রিলিয়ন ডলার
গাড়ির ঋণ: ১.৭১ ট্রিলিয়ন ডলার
শিক্ষার্থীদের ঋণ: ১.৬৫ ট্রিলিয়ন ডলার
ক্রেডিট কার্ডের ঋণ: ১.২৬ ট্রিলিয়ন ডলার
হোম ইক্যুইটি লাইনস অফ ক্রেডিট: ৪৫৯ বিলিয়ন ডলার
এর মধ্যে গাড়ি ঋণের পরিমাণ ১ দশমিক ৭১ ট্রিলিয়ন ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রতিবেদনটি ইকুইফ্যাক্সের ক্রেডিট রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বশীল ও বেনামি তথ্য ব্যবহার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন