ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

লেবাননে ইসরাইলের হামলায় ২ বাংলাদেশি আহত


লেবাননে ইসরাইলের হামলায় ২ বাংলাদেশি আহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় আহত হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক সঙ্গে দুই সিরীয় নাগরিক।

 

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায় যে, দক্ষিণ লেবাননের ইসরাইলি বিমান হামলায় দুই সিরীয় এবং দুই বাংলাদেশিসহ মোট চারজন বিদেশি নাগরিক আহত হয়েছেন।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে শেখ পদবিধারীদের নামের সংখ্যা সর্বাধিক

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়া জেলার আব্বা ও আল-দুয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বার আল-মাশাল এলাকায় দুই দফায় বিমান হামলা চালায়।

এনএনএ আরো জানায়, নাবাতিয়া জেলার জেবচিত ও আরনুন শহরে ইসরাইলি বিমান হামলা ও বোমাবর্ষণ হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। একই সময় বৃহস্পতিবার (৪ জুন) দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল এবং তারা দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে সম্মত নয়।

লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে আলোচনার অংশ না থাকার কারণে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এই আলোচনা নির্লজ্জ। ওয়াশিংটনের ঘোষণা লেবাননের একটি অংশের জনগণকে নিশ্চিহ্ন করার এবং বাকি জনগণকে দাসে পরিণত করার একটি রোডম্যাপ।

আরও পড়ুন: ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দখলদারিত্ব যত দিন থাকবে, প্রতিরোধও তত দিন চলবে’। গত ২ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মুখে হিজবুল্লাহ তেহরানের প্রতি সমর্থন জানিয়ে হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘাত বাড়তে থাকে। এপ্রিল থেকে ওয়াশিংটন থেকে একাধিক বার যুদ্ধবিরতি ঘোষণা আসলেও সংঘাত অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নরসিংদীর মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ১৬ বছর বয়সী এক নারী শ্রমিক একটি টেক্সটাইল মিলের, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) রাতে সদর উপজেলার মেহেরপাড়ার পৌলানপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

পরে বৃহস্পতিবার (৪ জুন) ভুক্তভোগীর পিতা দুজনকে আসামি করে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মাহাবুব নামের একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মাহাবুব পৌলানপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। অপর অভিযুক্ত মোশাররফ মিয়া একই গ্রামের মোতালিব মেম্বারের ছেলে, বর্তমানে পলাতক রয়েছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরী উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ তাকে ‘কথা আছে’ বলে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে মোশাররফ ও মাহাবুব মিলে তাকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে মোশাররফ পালিয়ে যায়। তবে মাহাবুবকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী অভিযোগ করেছেন, ধর্ষণের পর তার মোবাইল ফোন রেখে দিয়ে টাকা দাবি করা হয়েছিল। পরে তিনি বাড়ি থেকে দুই হাজার টাকা এনে দিলে মোবাইলটি ফেরত দেওয়া হয়। এ সময় অভিযুক্তরা দাবি করে তাদের কাছে ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।

লোকজনের মধ্যে দাবি উঠেছে, অভিযুক্ত দুজন এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ছিনতাই, চুরি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আছে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেছেন, ভুক্তভোগীর পিতার দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরজনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ১১০ গ্রাম গাঁজাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


বালিয়াকান্দিতে ১১০ গ্রাম গাঁজাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মো. সাইফুল ইসলাম (৩১) নামে একজন ব্যক্তিকে আটক করেছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দলপরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে বালিয়াকান্দি থানার জামালপুর গ্রামে এ অভিযান চালিয়েছে।

অভিযানকালে মো. সাইফুল ইসলামের নিজ বাসভবনে তল্লাশি চালানোর পর তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে ১১০ (একশত দশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

আটক হওয়া সাইফুল ইসলাম (৩১) জামালপুর গ্রামের বাসিন্দা। তিনি আবুল হোসেন হাওলাদারের ছেলে।

এ ঘটনার ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৪, তারিখ ৪ জুন ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন এক তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


পঞ্চগড়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন এক তরুণ

পঞ্চগড়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গেছে, শাহাদাত হোসেন একই এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শাহাদাত ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলবেলা তিনি ট্রাক্টরচালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহন করছিলেন। এই সময় ট্রাক্টরের চাকা নরম মাটিতে দেবে যায়। বাড়ির কাছাকাছি অবস্থিত থাকায়, ট্রাক্টরকে তুলতে গিয়ে একটি বেলচা আনতে তিনি বাড়িতে যান। বেলচা নিয়ে ঘটনাস্থলে ফেরার পথে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে শাহাদাত গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বজ্রপাতে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, মরদেহ সুরতহাল সম্পন্ন করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার মমতার কাছ থেকে সরে গেলেন মুসলিম বিধায়করাও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


এবার মমতার কাছ থেকে সরে গেলেন মুসলিম বিধায়করাও

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজন আলোচনার জন্ম দিয়েছে। দলের একটি অংশের বিদ্রোহী অবস্থান এবং বেশ কয়েকজন মুসলিম বিধায়কের সেই শিবিরে যোগ দেওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা বিশ্লেষণ সামনে এসেছে।

তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গেছে, দলটির নির্বাচিত ৮০ জন বিধায়কের মধ্যে ৩৪ জন মুসলিম। এর মধ্যে ১৭ জন বিধায়ক বিদ্রোহী শিবিরের সঙ্গে অবস্থান নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন জাবেদ আহমেদ খান, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রাব্বানী, নিয়ামত শেখ, ইমানি বিশ্বাস, গুলশান মল্লিক এবং মো. তৌসিফুর রহমানসহ আরও কয়েকজন।

বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে বিধানসভার স্পিকারের কাছে একটি স্বাক্ষরিত চিঠি জমা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সমর্থনের কথা।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “১৮তম বিধানসভায় ঘাসফুল প্রতীকে নির্বাচিত সদস্যদের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আমাদের সঙ্গে রয়েছেন। সংসদীয় রীতি অনুযায়ী, আমরাই প্রকৃত বিরোধী দল।”

একসময় দলের সিদ্ধান্তে মুখ্য ভূমিকা পালনকারী মমতা ব্যানার্জিকে এখন কেবল পরামর্শদাতা হিসেবে রাখার প্রস্তাবও দিয়েছে বিদ্রোহী শিবির। এ ব্যাপারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “মাননীয় মমতা ব্যানার্জিকে আমাদের পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ জানাচ্ছি।”

বিদ্রোহী শিবিরের বিধায়ক শিউলি সাহা বলেন, “তিনি পরামর্শদাতা হিসেবে থাকুন, আমাদের পরামর্শ দিন এবং আমাদের কাজ করতে দিন।”

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তৃণমূল কংগ্রেসের এই বিভাজন পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে সংখ্যালঘু ভোটের ভবিষ্যৎ অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অধ্যাপক প্রতীপ চট্টোপাধ্যায় বলেন, মমতা ব্যানার্জি বর্তমানে আগের মতো ক্ষমতার কেন্দ্রে নেই। ফলে মুসলিম জনগোষ্ঠীর একটি অংশও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। তাদের ধারণা, বর্তমান নেতৃত্বের বাইরে গেলে তারা বেশি নিরাপত্তা পাবে।

বুধবার বিরোধী দলনেতা নির্বাচন নিয়েও দলের ভেতরে মতবিরোধ দেখা যায়। সূত্রগুলোর দাবি, মমতা ব্যানার্জির পছন্দ ছিল শোভন দেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা। তবে দলের একটি বড় অংশ সেই অবস্থানের বিপরীতে অবস্থান নেয়।

অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী বলেন, মুসলিম সমাজের মধ্যে একটি নতুন রাজনৈতিক সচেতনতা তৈরি হবে বলে আমরা ভেবেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জির প্রতি আগের মতো সমর্থন আর নেই। অনেকের অভিযোগ, প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।

এদিকে, তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক এবং আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরও দলটির ভাঙন নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, একটি দলের সর্বোচ্চ নেত্রী হয়েও যদি অন্যদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হয়, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতেই পারে।

বৃহস্পতিবার তিনি আরও বলেন, মমতা ব্যানার্জি নির্বাচনে জয়ী হলে এবং নেতৃত্ব ধরে রাখতে পারলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%