ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম


ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি।’

তিনি শনিবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আগামী ডিসেম্বর মাসে মনে হয় কেউ দেশে আসতে চাচ্ছে। আপনারা কি প্রস্তুত আছেন? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবারও কি সেভাবে প্রস্তুত আছি? এবার কি আগের চেয়ে বেশি হবে না কম হবে?’

আরও পড়ুন: চসিকের প্রতিটি ওয়ার্ডে ৮২টি খেলার মাঠ গড়ার উদ্যোগ : প্রশাসক

তিনি উল্লেখ করেন, ‘আগেরবার আমরা অনেক উদারতা দেখিয়েছি। আমরা ক্ষমা করে দিয়েছিলাম। আমরা বলেছিলাম, ওসমান হাদির ভাষায়, শত্রুর প্রতি আমরা ইনসাফ করব, ন্যায়বিচার করব। কিন্তু গত দুই বছরে আমরা কোনো বিচার পাইনি। আমরা ওসমান হাদি হত্যার বিচার পাইনি। জুলাইয়ে আমাদের যেসব ভাই-বোন শহীদ হয়েছেন, তাঁদের হত্যারও বিচার পাইনি।’

নাহিদ ইসলাম বলেন, বিচার না পেলে জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, ‘মানুষ যদি ন্যায়বিচার না পায়, তখন জনগণ নিজেই প্রতিরোধ শুরু করে। ডিসেম্বর আমাদের প্রতিরোধের মাস, আমাদের বিজয়ের মাস। একাত্তরে বিজয় লাভ করেছি, চব্বিশেও বিজয় লাভ করেছি। ২০২৬ সালেও বিজয় লাভ করব ইনশাআল্লাহ। আগামী সব ডিসেম্বরেই বাংলাদেশের ছাত্র-জনতা বিজয় লাভ করবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধুমাত্র ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের সময় নয়, বরং দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের সময়ও। বিশ্ববিদ্যালয়ে আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বিগত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং, ছাত্র নির্যাতন, গেস্টরুম ও গণরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালানো হয়েছে। এসবের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষা করতে হবে।

আরও পড়ুন: জমিয়তে উলামায়ে ইসলাম: কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে

ছাত্রসংগঠনগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে মন জয় করাই ছাত্রসংগঠনের কাজ নয়। শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্দোলন করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করাই প্রকৃত ছাত্ররাজনীতির দায়িত্ব।

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মেধাভিত্তিক বাংলাদেশ গঠন, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা, আধিপত্যবাদ প্রতিরোধ এবং গণতন্ত্র নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীদের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ

আরও পড়ুন: ধর্ম প্রতিমন্ত্রী: ফ্যাসিস্টদের আর ফিরতে দেওয়া হবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহারাষ্ট্রে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে শেখ পদবিধারীদের নামের সংখ্যা সর্বাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


মহারাষ্ট্রে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে শেখ পদবিধারীদের নামের সংখ্যা সর্বাধিক

ভারতের মহারাষ্ট্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ‘শেখ’ পদবিধারী ভোটারদের নাম সবচেয়ে বেশি বাদ পড়েছে। রাজ্যটির ভোটার তালিকা থেকে এই পদবির ৭ লাখ ৫৩ হাজার ৯৭৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে। সাবার ইনস্টিটিউটের প্রাথমিক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিম নামধারীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। রাজ্যজুড়ে মোট ২ কোটি ৬ লাখ ৮০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তাদের মধ্যে ৩০ লাখ ২০ হাজার ১৭৩ জন মুসলিম নামধারী, যা বাদ পড়া মোট ভোটারের ১৪ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে, আদমশুমারির তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের মোট জনসংখ্যায় মুসলিমদের আনুমানিক হার ১২ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, জনসংখ্যার তুলনায় ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে মুসলিম নামধারীদের হার বেশি দেখা যাচ্ছে।

মুম্বাইয়ে এই ব্যবধান আরও বেশি। সেখানে বাদ পড়া ভোটারদের ২১ দশমিক ৩ শতাংশ মুসলিম নামধারী। মহারাষ্ট্রের অন্যান্য অংশে এ হার ১৩ দশমিক ২ শতাংশ।

পদবিভিত্তিক তালিকায় শেখের পর পাটিল পদবির ভোটারদের নাম বাদ পড়েছে ৪ লাখ ৮৩ হাজার ৫২৬ জন। এছাড়া, খান পদবির ৩ লাখ ৬৮ হাজার ৬৪৯, যাদব পদবির ৩ লাখ ৩৯ হাজার ৭৯৬ এবং পাওয়ার পদবির ২ লাখ ৭৪ হাজার ৬০৭ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাদ পড়া শেখ পদবিধারীদের ৮৮ শতাংশের ক্ষেত্রে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। বরং তাদের স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া, অনুপস্থিত থাকা বা খুঁজে না পাওয়া এবং আগে থেকেই অন্যত্র ভোটার হিসেবে নিবন্ধিত থাকার মতো কারণ উল্লেখ করা হয়েছে।

বাদ পড়া শেখ পদবিধারীদের মধ্যে প্রায় ৩০ শতাংশ মুম্বাইয়ের বাসিন্দা। তাদের মধ্যে ৪৭ শতাংশ নারী। মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রেই এই পদবির ভোটারদের নাম বাদ পড়েছে। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুম্বরা-কালওয়া কেন্দ্রে।

তবে সাবার ইনস্টিটিউট সতর্ক করে বলেছে, শুধুমাত্র পদবির তালিকা দেখে ধর্মীয় বা বর্ণভিত্তিক লক্ষ্যবস্তু করার প্রমাণ হিসেবে বিষয়টিকে বিবেচনা করা যাবে না। এই তালিকা মূলত বাদ পড়া ভোটারদের মধ্যে কোন পদবি কত বেশি প্রচলিত, তা তুলে ধরে; নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের মোট ভোটারের কত অংশ বাদ পড়েছেন, তা নয়।

মুসলিম নামধারী ভোটারদের বিষয়ে ইনস্টিটিউটের পৃথক বিশ্লেষণে তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে তাদের সামগ্রিক উপস্থিতির চিত্র উঠে এসেছে।

সূত্র: মাকতুব মিডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%