০৮:০৩ পি.এম
বাংলাদেশ জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে টেকসই ও মসৃণ করতে ইউএনডিপি (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)-এর অধিকতর সহায়তা কামনা করেছে।
জাতিসংঘ সদর দপ্তরে বুধবার (১০ জুন) অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, চলতি বছরের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউএনডিপির ‘ব্যালট (BALLOT) প্রকল্প’।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন
রাষ্ট্রদূত নোমান চৌধুরী, নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপির সহযোগিতা আরও বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করে তিনি উল্লেখ করেন যে ইউএনডিপির কারিগরি সহায়তা ব্যবহার করে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-সহ বিভিন্ন আন্তর্জাতিক তহবিলে প্রবেশাধিকার বৃদ্ধিতে সহায়তা প্রয়োজন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৫৬৬ মন্দির-মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে এসআরবি-১৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন