প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে ভয়াবহ এক দুর্ঘটনায় রাফিয়া নামের দেড় বছর বয়সী একটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এই ঘটনা ঘটে। নিহত রাফিয়া সেই গ্রামের আব্দুল বারিকের কন্যা বলে জানা যায়।
নিহত শিশুর পরিবারের সূত্রে জানা যায়, সকালবেলায় পরিবারের অন্য সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশে ওই ডোবার পানি থেকে রাফিয়াকে উদ্ধার করেন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মান্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন