০৭:২৮ পি.এম
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) বেলা ১১টায় রাজশাহীর বিএমডিএ’র বোর্ড সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র চেয়ারম্যান কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন
এ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) জসিম উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুর পুলিশ সুপার মো: জেদান আল মুসা, বোর্ড সদস্য মো: জাফুরুল্লাহ (ঠাকুরগাঁও), মো: সাইফুল ইসলাম হিরক ও মিসেস বদরুল লাইলি।
এছাড়া বিএমডিএ’র নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মো: কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএ’র চলমান কার্যক্রম এবং উন্নয়ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সাথে তারা প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও দক্ষ নেতৃত্বের প্রতি তাদের আস্থা প্রকাশ করেন।
সদস্যরা আশা প্রকাশ করেন যে, বর্তমান নেতৃত্বের দিকনির্দেশনায় উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিএমডিএ ভবিষ্যতেও আরো কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন