ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্কের ওপর গুরুত্ব দিলেন শি চিন পিং


নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্কের ওপর গুরুত্ব দিলেন শি চিন পিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ানের সম্মানে একটি রাষ্ট্রীয় স্বাগত ভোজের আয়োজন করেন। এই ভোজের আয়োজন করা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে হোয়াইট হাউসে।

শি চিন পিং ও ফেং লি ইউয়ান যখন হোয়াইট হাউসে পৌঁছান, তখন ট্রাম্প ও মেলানিয়া তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। দুই রাষ্ট্রপ্রধান এবং তাদের স্ত্রীরা একত্রে ছবি তোলেন এবং ভোজে উপস্থিত অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভোজ শুরু হওয়ার পর, শি চিন পিং ও ট্রাম্প পৃথক ভাষণ প্রদান করেন।

শি চিন পিং তার ভাষণে চীন-মার্কিন সম্পর্কের উন্নয়নে আগ্রহী এবং সমর্থনকারী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের ব্যক্তিদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মধ্যশরৎ উৎসবের শুভকামনাও ব্যক্ত করেন।

আরও পড়ুন: ইসরাইলি ডানপন্থি নেত্রী শারেন হাস্কেল, নতুন সরকার গঠনে আরবদের বাদ দেওয়ার দাবি জানালেন

শি চিন পিং বলেন, চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সফলভাবে চীন সফর করেছেন। ছয় মাসেরও কম সময়ের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা পরস্পরের দেশে সফর করেছেন, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। তিনি আরও বলেন, এবারের সফরে অনেক নতুন ঐকমত্য অর্জিত হয়েছে, যা চীন-মার্কিন গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কের ভিত্তি আরও সমৃদ্ধ করেছে এবং সম্পর্কের নতুন কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে।

শি চিন পিং জোর দিয়ে বলেন, দুই শতাধিক বছর আগে যুক্তরাষ্ট্র স্বাধীনতা অর্জন করে এবং এর পরপরই চীনের দিকে দৃষ্টি দিয়েছিল। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক পণ্য বিনিময় ও অর্থনৈতিক পরিপূরকতার মাধ্যমে বাণিজ্যিক আদান-প্রদান শুরু হয় তখন।

তিনি বলেন, ৮০ বছরেরও বেশি আগে চীন ও যুক্তরাষ্ট্রের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে জাপানি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিল। রক্ত ও অগ্নিপরীক্ষায় গড়ে ওঠা এই বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে যাবে। ৫০ বছরেরও বেশি আগে দীর্ঘদিনের বন্ধ দরজা খুলে দিয়েছিল টেবিল টেনিস কূটনীতি। চীন ও যুক্তরাষ্ট্রের প্রবীণ রাজনীতিকরা ‘ছোট একটি বল বড় একটি বলকে নাড়ায়’-এই রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে চীন-মার্কিন সম্পর্ক স্বাভাবিকীকরণের মহান প্রক্রিয়া শুরু করেছিলেন। ২০ বছরেরও বেশি আগে রোনাল্ড সাকোলস্কি নামের এক মার্কিন নাগরিক চীনের মরুকরণ নিয়ন্ত্রণকর্মী ইন ইয়ু চেনকে বৃক্ষরোপণে সহায়তা করেছিলেন। তাদের গল্প বহু চীনা মানুষকে মুগ্ধ করেছিল এবং এটি চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের একটি উদাহরণ হয়ে ওঠে।

শি চিন পিং বলেন, চীন-মার্কিন মানবিক ও সাংস্কৃতিক আদান-প্রদান দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও হৃদয়ের যোগাযোগ বাড়াতে সহায়ক। একইসঙ্গে এটি চীন-মার্কিন বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য জনসমর্থনের দৃঢ় ভিত্তি তৈরি করেছে।

আরও পড়ুন: কংগ্রেস ভারতকে 'বাংলাদেশ' বানানোর চক্রান্তে লিপ্ত, নির্বাচন ছাড়াই ক্ষমতা দখল করতে চায়

শি চিন পিং উল্লেখ করেন, আজ চীন-মার্কিন সম্পর্ক আবারও একটি নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান করার প্রস্তাব দিয়েছেন, আর চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ চীন। এই দুই লক্ষ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে অপরের পরিপূরক হতে পারে।

তিনি বলেন, উভয়পক্ষের উচিত বড় দেশের দায়িত্বশীলতা প্রদর্শন করা এবং জনগণের প্রত্যাশা ও সময়ের প্রবণতার সঙ্গে সঙ্গতি রেখে বড় দেশগুলোর মধ্যে সঠিকভাবে সহাবস্থানের নতুন পথ অন্বেষণ করা। ইতিহাসের স্রোত বয়ে চলেছে। চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্বের সম্ভাবনাও বিস্তীর্ণ। উভয়পক্ষকে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে এবং চীন-মার্কিন ‘বন্ধুত্বের সুন্দর ফুলের’ যত্ন নিয়ে যৌথভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতে হবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, গত মে মাসে চীন সফরের সময় চীনা জনগণের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ আচরণ তার মনে গভীর ও সুন্দর ছাপ ফেলেছিল। তিনি বলেন, আজ রাতে দুই দেশের বিভিন্ন খাতের ব্যক্তিরা একত্রিত হয়ে হাজার হাজার মাইল দূরত্ব অতিক্রম করে শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা মৈত্রী উদযাপন করছেন।

যুক্তরাষ্ট্র ও চীন-উভয় দেশেরই সমৃদ্ধ সংস্কৃতি এবং জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ইতিহাস রয়েছে। দুই দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা ভিন্ন হলেও তাদের বন্ধুত্ব দীর্ঘদিন ধরে অটুট রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম, এসসিও’র বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত

ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে দুই দেশের বন্ধুত্ব আরও লালন করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী সমৃদ্ধি ও নিরাপত্তা বয়ে আনতে ইচ্ছুক।

ভোজসভাটি বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। ভোজ চলাকালে মার্কিন শিল্পীরা চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিপিডিসিতে জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


ডিপিডিসিতে জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কর্তৃক জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নবগঠিত ২৭ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ডিপিডিসির ট্রেনিং দপ্তরে এ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনওসিএস নর্থ-এর প্রধান প্রকৌশলী মো. তারিকুল হক।

ডিপিডিসিতে বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী তিনটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যেগুলো হলো- অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (সিবিএ)। এছাড়া অনুষ্ঠানে ফিন্যান্স, আইসিটি ও এইচআর-এর প্রতিনিধি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ডিইএব, ডিপিডিসি শাখার সাংগঠনিক সম্পাদক এবং ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মজিবর রহমান জুয়েলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শ্রমিক দল তথা সিবিএ-এর সহ-সভাপতি মো. মকবিল হোসেন।

সভাপতি অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন এবং অ্যাবের সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রুহুল আমিনকে সভাপতি, ডিইএব-এর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীকে সিনিয়র সহ-সভাপতি, শ্রমিক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং ডিইএব-এর সদস্য সচিব প্রকৌশলী মো. ওবাইদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- অ্যাবের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মুরাদ (সহ-সভাপতি), বিল সুপারভাইজার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (সহ-সভাপতি), তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মজিদ (সহ-সভাপতি), নির্বাহী প্রকৌশলী মো. আহসান উল ইসলাম সরকার (সহ-সভাপতি), ডিজিএম (এইচআর) মো. নজরুল ইসলাম (সহ-সভাপতি), নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন (সহ-সভাপতি), নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদুল হক ফারুকী (সহ-সভাপতি), নির্বাহী প্রকৌশলী এএইচএম তারেক তুষার (সহ-সভাপতি), সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান টুটুল (সহ-সভাপতি), সিএস মো. সিরাজুল ইসলাম (সহ-সভাপতি), সিএস মো. আকরামুল হক (যুগ্ম সাধারণ সম্পাদক), উপ-সহকারী প্রকৌশলী মো. মজিবর রহমান জুয়েল (যুগ্ম সাধারণ সম্পাদক), সহকারী হিসাবরক্ষক মো. রফিকুল্লাহ (যুগ্ম সাধারণ সম্পাদক), ফোরম্যান মো. মকবিল হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), জেএএম (টেক) মো. আবুল হায়াত (যুগ্ম সাধারণ সম্পাদক), স্টোরকিপার মো. হোসেন আলী (যুগ্ম সাধারণ সম্পাদক), ম্যানেজার (এইচআর) মো. জাহাঙ্গীর আলম (অর্থ সম্পাদক), অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক রনকুল হাসান (সহ-সাংগঠনিক সম্পাদক), উপ-সহকারী প্রকৌশলী বিএম সাইফুল ইসলাম (দপ্তর সম্পাদক), ম্যানেজার (আইসিটি) মো. সাজাহান (তথ্য প্রযুক্তি সম্পাদক), উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জেএএম (আইসিটি) জেসমিন আক্তার (মহিলা বিষয়ক সম্পাদিকা) এবং লাইনম্যান মো. মনির হোসেন (সমাজকল্যাণ সম্পাদক)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী এবং সভাপতি প্রকৌশলী মো. রুহুল আমিন।

বক্তারা জানান, আগামী দিনে ডিপিডিসিতে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ভূমিকা রাখার পাশাপাশি ডিপিডিসিকে একটি গ্রাহকবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় ২৫ নতুন রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় ২৫ নতুন রোগী শনাক্ত

মানিকগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ১ হাজার ৪৮ জনে পৌঁছেছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে একজনের মৃত্যু ঘটেছে।

সিভিল সার্জন কার্যালয়ের ২৫ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে ২০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন রোগী।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর সরকারি হাসপাতালগুলোতে মোট ৭৭৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৭৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৮৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ৬ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুল্লাহ আল আজিজ জানান, ডেঙ্গু প্রতিরোধের জন্য বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার করতে একযোগে কাজ করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার করতে একযোগে কাজ করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় শিশু-কিশোর সাময়িকী 'শিশুবিচিত্রা'র সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী সময়ে দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করা হয়েছিল। তাই শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী মনে করেন, শিশু-কিশোর সাময়িকী 'শিশুবিচিত্রা' শিশুদের পাঠাভ্যাস তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

‘শিশুবিচিত্রা’-এর শুভ উদ্বোধন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, যা শিশু-কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, শিশু গবেষক ও লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং শিশুবিচিত্রার উপদেষ্টা ও সাংবাদিক কবি আবিদ আজম।

আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুবিচিত্রার সম্পাদক ও শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমদ। অনুষ্ঠানে বাংলা একাডেমির পরিচালক ড. কবি তপন বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী জাহাঙ্গীর, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি আলম শামস এবং শিশুগ্রন্থ প্রকাশক দেওয়ান আজিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা অনুষ্ঠানে বলেন, শিশুদের মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তাকে বিকশিত করতে মানসম্মত শিশুসাহিত্যের বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের বইমুখী ও সাহিত্যনির্ভর করে তুলতে ‘শিশুবিচিত্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, একটি শিশুর কল্পনার জগৎ যত সমৃদ্ধ হবে, তার ভবিষ্যৎ চিন্তা ও সৃষ্টিশীলতাও তত বিস্তৃত হবে। তাই শিশুদের উপযোগী আনন্দদায়ক, শিক্ষামূলক ও সৃজনশীল সাহিত্যচর্চার ক্ষেত্র তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

অনুষ্ঠানে সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও শিশু-কিশোর সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘শিশুবিচিত্রা’-এর প্রকাশনা শিশু-কিশোরদের সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে এবং আগামী প্রজন্মকে বই ও সৃজনশীলতার আরও কাছে নিয়ে যাবে- এমন প্রত্যাশা আয়োজকদের।

হাশেম খানের লেটারিংয়ে শিশুবিচিত্রার প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সম্পূর্ণ রঙিন ও সাদাকালো ২০০ পৃষ্ঠার এ সাময়িকীতে লিখেছেন দেশবরেণ্য লেখক ও শিশুসাহিত্যিকগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় দেশে অভিবাসনপ্রত্যাশীদের বহিষ্কারে নিষেধাজ্ঞা তুলে নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


তৃতীয় দেশে অভিবাসনপ্রত্যাশীদের বহিষ্কারে নিষেধাজ্ঞা তুলে নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, যাতে অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ফেরত পাঠানোর (তৃতীয় দেশে বহিষ্কার) ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত সপ্তাহে একটি ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের ‘তৃতীয় দেশে বহিষ্কার’ নীতির ওপর নিম্ন আদালতের আরোপিত বিধিনিষেধ বহাল রাখে। এই নীতির আওতায় অভিবাসীদের তাদের নিজ দেশের পরিবর্তে অন্য দেশে পাঠানো হয়ে থাকে।

আপিল আদালতের বিচারকরা বিষয়টি পর্যালোচনা করার সময় নিম্ন আদালতের আদেশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তবে বুধবার রাতে আপিল আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এর ফলে নিম্ন আদালতের দেওয়া বিধিনিষেধ আবার কার্যকর হয়ে যায়।

এই পরিস্থিতিতে মার্কিন সরকার জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে, যাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তৃতীয় দেশে বহিষ্কারের ওপর থাকা বিধিনিষেধ স্থগিত রাখা হয়।

সরকারের আইনজীবী জন সাওয়ার বলেছেন, এই বিধিনিষেধের কারণে অভিবাসীদের বহিষ্কারের ক্ষেত্রে ‘বড় ধরনের বাস্তব ও প্রশাসনিক জটিলতা’ সৃষ্টি হয়েছে। তিনি তৃতীয় দেশে বহিষ্কারকে কিছু অভিবাসীকে—বিশেষ করে গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের—যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হোয়াইট হাউসে ফিরে আসার পর তার প্রশাসন বহিষ্কার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

ট্রাম্প প্রশাসনের যুক্তি হলো, যেসব অভিবাসীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের নিজ দেশ অনেক সময় তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এ কারণে তৃতীয় কোনো দেশে তাদের পাঠানোর ব্যবস্থা প্রয়োজন।

তবে মার্কিন কংগ্রেসের নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তিকে এমন দেশে বহিষ্কার করা যাবে না যেখানে তার জীবন হুমকির মুখে পড়তে পারে অথবা তিনি নির্যাতনের শিকার হতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%