প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কর্তৃক জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নবগঠিত ২৭ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ডিপিডিসির ট্রেনিং দপ্তরে এ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনওসিএস নর্থ-এর প্রধান প্রকৌশলী মো. তারিকুল হক।
ডিপিডিসিতে বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী তিনটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যেগুলো হলো- অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (সিবিএ)। এছাড়া অনুষ্ঠানে ফিন্যান্স, আইসিটি ও এইচআর-এর প্রতিনিধি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ডিইএব, ডিপিডিসি শাখার সাংগঠনিক সম্পাদক এবং ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মজিবর রহমান জুয়েলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শ্রমিক দল তথা সিবিএ-এর সহ-সভাপতি মো. মকবিল হোসেন।
সভাপতি অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন এবং অ্যাবের সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রুহুল আমিনকে সভাপতি, ডিইএব-এর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীকে সিনিয়র সহ-সভাপতি, শ্রমিক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং ডিইএব-এর সদস্য সচিব প্রকৌশলী মো. ওবাইদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- অ্যাবের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মুরাদ (সহ-সভাপতি), বিল সুপারভাইজার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (সহ-সভাপতি), তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মজিদ (সহ-সভাপতি), নির্বাহী প্রকৌশলী মো. আহসান উল ইসলাম সরকার (সহ-সভাপতি), ডিজিএম (এইচআর) মো. নজরুল ইসলাম (সহ-সভাপতি), নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন (সহ-সভাপতি), নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদুল হক ফারুকী (সহ-সভাপতি), নির্বাহী প্রকৌশলী এএইচএম তারেক তুষার (সহ-সভাপতি), সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান টুটুল (সহ-সভাপতি), সিএস মো. সিরাজুল ইসলাম (সহ-সভাপতি), সিএস মো. আকরামুল হক (যুগ্ম সাধারণ সম্পাদক), উপ-সহকারী প্রকৌশলী মো. মজিবর রহমান জুয়েল (যুগ্ম সাধারণ সম্পাদক), সহকারী হিসাবরক্ষক মো. রফিকুল্লাহ (যুগ্ম সাধারণ সম্পাদক), ফোরম্যান মো. মকবিল হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), জেএএম (টেক) মো. আবুল হায়াত (যুগ্ম সাধারণ সম্পাদক), স্টোরকিপার মো. হোসেন আলী (যুগ্ম সাধারণ সম্পাদক), ম্যানেজার (এইচআর) মো. জাহাঙ্গীর আলম (অর্থ সম্পাদক), অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক রনকুল হাসান (সহ-সাংগঠনিক সম্পাদক), উপ-সহকারী প্রকৌশলী বিএম সাইফুল ইসলাম (দপ্তর সম্পাদক), ম্যানেজার (আইসিটি) মো. সাজাহান (তথ্য প্রযুক্তি সম্পাদক), উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জেএএম (আইসিটি) জেসমিন আক্তার (মহিলা বিষয়ক সম্পাদিকা) এবং লাইনম্যান মো. মনির হোসেন (সমাজকল্যাণ সম্পাদক)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী এবং সভাপতি প্রকৌশলী মো. রুহুল আমিন।
বক্তারা জানান, আগামী দিনে ডিপিডিসিতে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ভূমিকা রাখার পাশাপাশি ডিপিডিসিকে একটি গ্রাহকবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন