০৯:১৮ পি.এম
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে।
এর আগে, গোষ্ঠীটি রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছিল। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের আবকাইক শহরে অবস্থিত আরামকোর একটি স্থাপনায় দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আটলান্টিকে নৌকা ডুবে ইউরোপে যাওয়ার পথে নিহত ২১
তবে, কিং খালিদ বিমানবন্দর বা আরামকোর স্থাপনায় হামলার বিষয়ে সৌদি সরকার কিংবা তেল কোম্পানির পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন