ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

দিল্লিকে মামাবাড়ির আবদার বাদ দিয়ে হাসিনাকে পুশ-ইন করার আহ্বান


দিল্লিকে মামাবাড়ির আবদার বাদ দিয়ে হাসিনাকে পুশ-ইন করার আহ্বান

ভারতে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের নতুন ছলচাতুরি নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কটাক্ষ করেছেন।

তিনি দিল্লির প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্তকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশের নয়; বরং পারলে স্থলবন্দর দিয়ে তাকে পাঠিয়ে দিতে পারে দিল্লি।

শুক্রবার (১৩ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।

আরও পড়ুন: এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

পোস্টে শফিকুল আলম লেখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়েছে একজন খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে সামরিক বিমান পাঠিয়ে দেশে নিয়ে আসবে! মামাবাড়ির আবদার! পারলে দিল্লি তাকে স্থলবন্দর দিয়ে পাঠিয়ে দিক, নতুবা সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুনাকের সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


পুনাকের সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারের সহধর্মিণী শামীম আরা হক। বৃহস্পতিবার, তিনি আনুষ্ঠানিকভাবে পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে, পুনাক, জিএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর, শামীম আরা হক পুনাকের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে, তিনি পুনাক কার্যালয় এবং সংগঠনটির প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময়, তিনি পুনাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময়, পুনাক, জিএমপির সভানেত্রী শামীম আরা হকসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা গাজীপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী রাজশাহী

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক
 
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপির রাজশাহী আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
 
শুক্রবার (১৩ নভেম্বর) শাহ্ মখদুম বিমানবন্দরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রাসিক প্রশাসক।
 
এ সময় উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর রাজশাহী সফরের সফলতা কামনা করেন।#
 
Md. Masud Rana Rabbani

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্তব্য করেছেন যে, খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক।" এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান খেলার মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।

১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জমজমাট টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, "খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে।" এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, "খেলাধুলা শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে।" জাতীয় পর্যায় থেকে শুরু করে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাঁদের মূল লক্ষ্য। এছাড়া পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শিগগিরই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন তিনি। দল-মত নির্বিশেষে 'সবার আগে বাংলাদেশ' এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন, আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে, গত অক্টোবরে রাশিয়ার অপরিশোধিত তেল উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। একই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহের চুক্তির ঘোষণা দেন। খবরটি আনাদোলুর মাধ্যমে প্রকাশিত হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আইইএর নভেম্বর মাসের তেল বাজার বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্টোবরে রাশিয়ার দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ২ লাখ ১০ হাজার ব্যারেল বেড়ে ৮৭ লাখ ৩০ হাজার ব্যারেলে পৌঁছেছে।

গত ৯ অক্টোবর পুতিনের সঙ্গে চুক্তির ঘোষণার সময় ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহ যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে সহায়তা করবে।

ট্রাম্পের ঘোষণার পর রাশিয়া তাৎক্ষণিকভাবে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। পরবর্তী সময়ে নভেম্বরে আরও ৫ লাখ টন এবং অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে।

একই দিনে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) জেনারেল লাইসেন্স ১৩৫ জারি করে। এই লাইসেন্সের আওতায় রাশিয়ায় উৎপাদিত ডিজেল বিক্রি, সরবরাহ, জাহাজ থেকে খালাস ও আমদানির অনুমতি প্রদান করা হয়েছে। অনুমতির মেয়াদ ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত।

তবে আইইএ রাশিয়ার অপরিশোধিত তেল উৎপাদন বৃদ্ধির সঙ্গে ট্রাম্প-পুতিনের ডিজেল সরবরাহ চুক্তির সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করেনি।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় অক্টোবরে বিশ্ববাজারে দৈনিক তেলের সরবরাহ ২৩ লাখ ব্যারেল বেড়ে ১০ কোটি ৫৪ লাখ ব্যারেলে পৌঁছেছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম তেলের বৈশ্বিক সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে গেছে।

এই পরিস্থিতিতে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে তেলের সরবরাহের পূর্বাভাস দৈনিক ৩৩ লাখ ব্যারেল বেড়ে গেছে আইইএ।

অন্যদিকে, অক্টোবরে পর্যবেক্ষণাধীন বৈশ্বিক তেলের মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। গত জুনের পর এই প্রথম মজুত বৃদ্ধির ঘটনা ঘটেছে। তবে এই বৃদ্ধি মূলত সমুদ্রে জাহাজে থাকা তেলের কারণে হয়েছে। স্থলভাগের তেলের মজুত এখনো কমছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%