ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগকে কাপুরুষোচিত বললো নেজামে ইসলাম পার্টি


নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগকে কাপুরুষোচিত বললো নেজামে ইসলাম পার্টি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিকাণ্ডের ঘটনাকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার, গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এই নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত এবং উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করা যায় না এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন: পুনাকের সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক

তারা আরও বলেন, এই হামলার পেছনে ফ্যাসিবাদী দোসরদের সম্পৃক্ততা রয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার পরও সংশ্লিষ্ট মহলে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। ফ্যাসিবাদী অপশক্তির যেকোনো অপতৎপরতা ও সহিংসতা প্রতিহত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই।

নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ দায়িত্ব পালনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। অবিলম্বে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান নেজামে ইসলাম পার্টির শীর্ষ দুই নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%